পুরোহিত প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত

শেয়ার

রুবেল চক্রবর্তী,ভোলা প্রতিনিধি:

ভোলায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহযোগিতায়, ধর্মীয় ও আর্থ-সামাজিক পেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধি করণ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের আওতায় পুরোহিত প্রশিক্ষণের সমাপনি অনুষ্ঠান ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

প্রকল্পের জুনিয়র কনসালটেন্ট ট্রেনিং অফিসার শ্রী জয়ন্ত চক্রবর্তীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা পুলিশ সুপার জানাব মোঃশরিফুল হক।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , জেলা পূজা উৎযাপনের কমিটির সভাপতি বাবু শিবু কর্মকার। অনুষ্ঠানে ৯ দিনের প্রশিক্ষন শেষে জেলার ৮টি উপজেলার বিভিন্ন মন্দির থেকে আগত ২৫ জন পুরোহিত কে সনদ বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন এভাবে পুরোহিতদের দক্ষতা বৃদ্ধি করে তাদের ধর্মীয় কার্যক্রম আরও উন্নত ও ফলপ্রসু করা হবে, যা স্থানীয় সমাজে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.