রায়পুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

শেয়ার

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি:

রায়পুর উপজেলায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান খানের সভাপতিত্বে পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, যানজট নিরসন, বাজার নিয়ন্ত্রণ, এবং মাদক দমন নিয়ে আলোচনা হয়। এছাড়া রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে বিশেষ কার্যক্রম গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। উপস্থিত স্থানীয় জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা এবং সুশীল সমাজের সদস্যরা বিভিন্ন প্রস্তাব উত্থাপন করেন। স্থানীয় জনগণের কল্যাণে প্রশাসনকে সহযোগিতার আহ্বান জানানো হয়।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.