রায়পুরে যুবদলের নয়া কমিটি গঠন
প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে উপজেলা ও পৌর যুবদলের নতুন কমিটি গঠন করা হয়েছে। আজ শনিবার (১লা মার্চ) লক্ষ্মীপুর জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ রশিদুল হাসান লিংকন এবং সদস্য সচিব আব্দুল আলিম হুমায়ুন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়। রায়পুর উপজেলা যুবদলের নয়া কমিটিতে এডভোকেট আকবর হোসেন আরমানকে আহবায়ক, আকবর হোসেন সম্রাটকে যুগ্ন আহবায়ক এবং সুজন পাটোয়ারীকে সদস্য সচিব করে ৩৫ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি এবং নূরে হেলাল মামুনকে আহবায়ক জাকির হোসেনকে সদস্য সচিব করে ৩৫ সদস্য বিশিষ্ট রায়পুর পৌর যুবদলের কমিটি গঠন করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় আগামী তিন:
