সারাদেশ

পরীক্ষায় নকল করায় নোবিপ্রবির ৪ শিক্ষার্থী বহিষ্কার

পরীক্ষায় নকল করায় নোবিপ্রবির ৪ শিক্ষার্থী বহিষ্কার

মো: দেলোয়ার হোসেন,নোবিপ্রবি প্রতিনিধি: সম্প্রতি অনুষ্ঠিত বিভিন্ন শিক্ষাবর্ষের টার্ম পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। সোমবার( ৩ই মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতর বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।  বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন, ফার্মেসি  বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শ্রাবন দাস, ফার্মেসি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মাহমুদুল হাসান রিয়াদ, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি(বিএমবি)বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের গোলাম সারওয়ার এবং কৃষি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মো.আশিক ইকবাল আদর। রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তামজিদ হোসাইন চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্তৃপক্ষের অনুমোদনক্রমে গত ১৫ ডিসেম্বর ২০২৪ তারিখ অনুষ্ঠিত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শৃংখলা বোর্ডের সভা-২০২৪/০৪ এর সিদ্ধান্তক্রমে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য:
আরও পড়ুন
নোয়াখালীতে জমি সংক্রান্ত বিরোধে বসতঘর ভাংচুর 

নোয়াখালীতে জমি সংক্রান্ত বিরোধে বসতঘর ভাংচুর 

বদিউজ্জামান ( তুহিন), নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর চৌমুহনী পৌর এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বসতঘর ভাংচুরের ঘটনা ঘটেছে। এসময় ঘরের ভেতরে থাকা ব্যক্তিদের মারধর করা হয়। ঘটনার পরপরই যৌথবাহিনী উপস্থিত হয়। আতঙ্ক ছড়াতে পটকা ফোটানো হয়। ঘটনাটি ঘটে গত সোমবার (২৫ ফেব্রুয়ারী) দিবাগত রাত ১২টার সময় পৌরসভার ৭নং ওয়ার্ডের পোল নাপিতের বাড়ি এলাকায় মুন্সী সুলতান আহমদ গংদের বসত ঘরে। মৃত সুলতান আহমদের ওয়ারিশ ফিরদউস বেগম বলেন, আমরা যখন নাবালক ছিলাম আমার দাদা এক হিন্দু ধর্মের ব্যক্তি থেকে আদালতের মাধ্যমে রেজিষ্ট্রি দলিল মূলে ১৯৬২সালে মালিক হয়,এর পর থেকে ওখানে তরিক উল্লা নামে পরিচিত এক ব্যক্তিকে থাকতে দেন, এবং তার কয়েক বছর পর:
আরও পড়ুন
ইবিতে বার কাউন্সিল পরীক্ষার ফি কমানোর দাবি শিক্ষার্থীদের

ইবিতে বার কাউন্সিল পরীক্ষার ফি কমানোর দাবি শিক্ষার্থীদের

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, ইসলামী বিশ্ববিদ্যালয়: বাংলাদেশ বার কাউন্সিল এনরোলমেন্ট পরীক্ষায় অযৌক্তিক এবং বৈষম্যমূলক ফি নির্ধারণের প্রতিবাদে মানববন্ধন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন অনুষদের শিক্ষার্থীরা। এসময় তারা বার কাউন্সিল এনরোলমেন্ট পরীক্ষার ফি ৪০২০ টাকা থেকে কমানোর দাবি জানান। সোমবার (৩ মার্চ) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন করে আইন অনুষদভুক্ত আইন, আল ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ এবং ল এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরা। এসময় তারা বলেন, বার কাউন্সিল পরীক্ষায় অযৌক্তিক ফি বাতিল চাই। আমরা কোন অন্যায় আবদার করছি না। বৈষম্যহীন ফি চাওয়া আমাদের অধিকার। বিসিএস সহ অন্যান্য পরিক্ষার ফির সাথে মিল রেখে বার কাউন্সিলের ফি নির্ধারণ করতে হবে। আমরা:
আরও পড়ুন
রামগঞ্জে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে পাদুকা বিতরণ

রামগঞ্জে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে পাদুকা বিতরণ

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ ইসলামী আন্দোলন বাংলাদেশ রামগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ১৫১ কোমলমতি শিক্ষার্থীদের মাঝে পাদুকা বিতরণ করা হয়েছে। বিশিষ্ট ব্যবসায়ী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মদ জাকির হোসেন পাটোয়ারীর সৌজন্যে সোমবার রামগঞ্জ উপজেলার পশ্চিম শোশালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওই পাদুকা বিতরণ করা হয়। মাওঃ আবদুস সামাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের হাতে ওই পাদুকা তুলে দিয়েছেন ইসলামী আন্দোলন রামগঞ্জ উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ মামুনুর রশিদ। ইসলামী আন্দোলন দরবেশপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক হাফেজ আবরার জামিল ফাহিমের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি ছিলেন পশ্চিম শোশালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত):
আরও পড়ুন
চরভদ্রাসন ইসলামী  এজেন্ট ব্যাংকে চুরির অভিযোগ

চরভদ্রাসন ইসলামী  এজেন্ট ব্যাংকে চুরির অভিযোগ

ফরিদপুর জেলা প্রতিনিধি- ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার ইসলামী  এজেন্ট ব্যাংকিংয়  থেকে ৮১ হাজার  টাকা চুরি হয়েছে বলে অভিযোগ উঠেছে। উপজেলার সদর ইউনিয়নের  এজেন্ট ব্যাংকিংয়ের ওই শাখায় শনিবার দিবাগত রাতের কোনো এক সময়ে এ চুরির ঘটনা ঘটতে পারে বলে অভিযোগ ব্যাংকিং এজেন্টের। ইতোমধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এজেন্ট ব্যাংকিং শাখার মালিক আব্দুল্লাহ আল মামুনের  অভিযোগ, রবিবার সকালে অফিসে গিয়ে তারা দেখতে পান ব্যাংকের টাকা চুরি হয়েছে। গত বৃহস্পতিবার  বিকেল সাড়ে ৪টায় অফিসের স্টাফরা সবকিছু ঠিকঠাক করে রেখে বাসায় চলে যায়। রবিবার সকালে অফিসে এসে তারা সবকিছু অগোছালো দেখতে পায়। তিনি আরো বলেন গত ২৬/০২/২০২৫ইং রোজ বুধবার রাতে চোর দলের একটি চক্র ইসলামী:
আরও পড়ুন
রাজধানীতে আবাসিক হোটেলে আগুন, নিহত ৪

রাজধানীতে আবাসিক হোটেলে আগুন, নিহত ৪

রাজধানীর শাহজাদপুরের বাশতলা এলাকার একটি বহুতল ভবনের রেস্তোরাঁয় আগুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৪ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। সোমবার (৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টা ১৭ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, ৬ তলা ভবনের দ্বিতীয় তলায় সৌদিয়া হোটেল নামে ওই রেস্তোরায় আগুন লাগে। সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। ২ ইউনিটের চেষ্টায় দুপুর ১টা ৪ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস আরও জানায়, নিহতদের সবার মরদেহ ভবনটির ছয় তলায় পাওয়া গেছে। এর মধ্যে একটি মরদেহ বাথরুমের ভেতরে ও তিনটি সিঁড়ির গোড়ায় পড়ে থাকতে দেখা যায়। সিড়ির দরজায় তালা দেয়া ছিল। নিহত ৪ জনের সবাই:
আরও পড়ুন
চরভদ্রাসনে সপ্তম জাতীয় ভোটার দিবস পালিত

চরভদ্রাসনে সপ্তম জাতীয় ভোটার দিবস পালিত

ফরিদপুর জেলা প্রতিনিধি- দফরিদপুরের চরভদদ্রাসন উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে রবিবার সপ্তম জাতীয় ভোটার দিবস-২০২৫খ্রি.পালিত হয়েছে।এ উপলক্ষ্যে সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্রর থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।র‍্যালিটি প্রধান সড়কগুলো প্রদক্ষিনের পর উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা করেন। সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন।সভাটি সঞ্চালনা এবং স্বাগত বক্তব্য  দেন, উপজেলা  নির্বাচন অফিসার কাজী হেকমত আলী।  তোমার আমার বাংলাদেশ, ভোট তেব মিলেমিশে,এ মূল প্রতিপাদ্য বিষয় নিয়ে সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, উপজেলা কৃষি অফিসার মো:মামুনুর রহমান,উপজেলা সমাজসেবা অফিসার জাহিদ তালুকদার ,উপজেলা জামায়াত  ইসলামের সাধারন সম্পাদক মো:কাউছার হোসেন,সাংবাদিক আদ্বুস সালাম মোল্ল্যাও বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম প্রমুখ। দিবসটি পালনে সার্বিক:
আরও পড়ুন
নিত্যপন্যের বাজারে জেলা প্রশাসনের বিশেষ অভিযান

নিত্যপন্যের বাজারে জেলা প্রশাসনের বিশেষ অভিযান

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: পবিত্র রমজান মাস উপলক্ষে লক্ষ্মীপুর জেলা প্রশাসন নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখার জন্য জেলা বিশেষ টাস্কফোর্স গঠন করেছে। এরই অংশ হিসেবে, রোববার ২ মার্চ লক্ষ্মীপুর জেলা সদরের চকবাজার এলাকায় বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট রাজীব কুমার সরকার। এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবং টাস্কফোর্স কমিটির অন্যান্য সদস্যরা। পরিদর্শনকালে, চকবাজার এলাকার কয়েকটি প্রতিষ্ঠান থেকে অতিরিক্ত দাম রাখা এবং ক্রয় রশিদ প্রদর্শন না করার অভিযোগ উঠে। এছাড়া, মূল্য তালিকা না থাকায় আইন মোতাবেক জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান ৬টি প্রতিষ্ঠানকে মোট ৮,০০০ টাকা:
আরও পড়ুন
নোবিপ্রবিতে শিক্ষার্থীদের গণ ইফতার অনুষ্ঠিত

নোবিপ্রবিতে শিক্ষার্থীদের গণ ইফতার অনুষ্ঠিত

মো: দেলোয়ার হোসেন, নোবিপ্রবি প্রতিনিধি: গত বছরের ধারাবাহিকতায় এ বছরও প্রথম রমজানে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে গণ ইফতার অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ মার্চ) নোবিপ্রবির কেন্দ্রীয় খেলার মাঠে এ গণ ইফতার আয়োজন করা হয়।সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে অনুষ্ঠিত এ ইফতারে শতাধিক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসরের নামাজের পর থেকে কেন্দ্রীয় খেলার মাঠে একে একে জড়ো হতে থাকেন।এরপর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কোরআন তিলাওয়াত, হামদ-নাত পরিবেশনা করেন। দোয়া-মোনাজাত পর্বের পর মাগরিবের আজান দিলে সবাই একসঙ্গে ইফতারি করেন। উল্লেখ্য,গতবছর নোবিপ্রবি ক্যাম্পাসে ইফতার পার্টির ওপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিষেধাজ্ঞার প্রতিবাদে রমজানের প্রথমদিনে ‘গণ ইফতার’ কর্মসূচি পালন করে সাধারণ শিক্ষার্থীরা। তার ধারাবাহিকতায় এ বছরও মাহে:
আরও পড়ুন
রামগঞ্জে নির্মাণাধীন বসতঘরের দেয়াল ভাংচুর

রামগঞ্জে নির্মাণাধীন বসতঘরের দেয়াল ভাংচুর

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নের মধ্য করপাড়া গ্রামের অকিলার বাড়িতে মোঃ শাহ আলম (৫৫) নামের এক ব্যক্তির নির্মাণাধীন বসতঘরের দেয়াল ভাংচুর করা হয়েছে। শুক্রবার দিবাগত গভীর রাতে সংঘবদ্ধ চক্র ওই ভাংচুর চালায়। ভুক্তভোগী শাহ আলমের অভিযোগ তার ছোটভাই মোঃ শামছুল হুদা এবং তার ছেলে মোঃ আরাফাত গং ওই ভাংচুর চালিয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত রামগঞ্জ থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছিল। এ ব্যাপারে অকিলার বাড়ির মৃত মোখলেছুর রহমানের ছেলে ভুক্তভোগী মোঃ শাহ আলম জানান, দীর্ঘদিন যাবত পৈত্রিক ও তার খরিদা সম্পত্তি নিয়ে ছোটভাই মোঃ শামছুল হুদা এবং মোঃ সামছুদ্দিনের সাথে বিরোধ চলে:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.