সারাদেশ

ঢাবি ছাত্রীকে হেনস্তা, গ্রেপ্তারের ২৪ ঘণ্টার মধ্যে আসামির জামিন

ঢাবি ছাত্রীকে হেনস্তা, গ্রেপ্তারের ২৪ ঘণ্টার মধ্যে আসামির জামিন

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে এক নারী শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার কর্মচারী মোস্তফা আসিফ ওরফে অর্ণবকে জামিন দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৬ মার্চ) তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক মো. তৌফিক হাসান। অপরদিকে আসামিপক্ষের আইনজীবী জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুব তার জামিন মঞ্জুর করেন। জানা যায়, গতকাল বুধবার শাহবাগ থেকে ফেরার পথে মোস্তফা আসিফের দ্বারা হেনস্তার শিকার হয়েছেন –এমন অভিযোগ করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী। হেনস্তার শিকার ওই শিক্ষার্থী প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর:
আরও পড়ুন
আবরার ফাহাদের কবর জিয়ারত করলেন আসিফ মাহমুদ

আবরার ফাহাদের কবর জিয়ারত করলেন আসিফ মাহমুদ

কুষ্টিয়ায় শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার (৬ মার্চ) সকালে জেলার কুমারখালী উপজেলার কয়া রায়ডাঙ্গা গ্রামে আবরার ফাহাদের কবরে শ্রদ্ধা জানান আসিফ মাহমুদ। পরে কবর জিয়ারত শেষে শহীদ আবরার ফাহাদ জামে মসজিদের সম্প্রসারণ কাজের উদ্বোধন করেন তিনি। দুপুরে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম উদ্বোধন করে জেলা প্রশাসকের কার্যালয়ে মতবিনিময় সভায় অংশ নিবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। এরপরে মাগুরার উদ্দেশে রওনা দিবেন ক্রিড়া উপদেষ্টা।
আরও পড়ুন
রামগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

রামগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ রামগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের নব গঠিত কমিটির পক্ষ থেকে শহরে আনন্দ মিছিলের আয়োজন করা হয়েছে। আজ বুধবার বেলা ৩টায় রামগঞ্জ পৌরসভা কার্যালয়ের সামনে থেকে আনন্দ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা মঞ্চে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন। উপজেলা যুবদলের আহবায়ক কবির হোসেন কাননের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সদস্য সচিব আবদুস সাত্তার মজুমদার, পৌর যুবদলের আহবায়ক জামাল হোসেন পাটোয়ারী, সদস্য সচিব মিজানুর রহমান ভূইয়া প্রমূখ। উল্লেখ্য চলতি মাসের ১ তারিখে রামগঞ্জ উপজেলা ৩৫ ও পৌর যুবদলের ৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করে আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের অনুমোদন:
আরও পড়ুন
রায়পুরে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে অভিযান, জরিমানা

রায়পুরে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে অভিযান, জরিমানা

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার ইমরান খানের নির্দেশনায় আজ বুধবার ৫ মার্চ রায়পুর উপজেলায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: শাহেদ আরমান। অভিযানে বিভিন্ন বাজারে দামে অতিরিক্ত বাড়াবাড়ি, ওজনের সঠিকতা না থাকা এবং অপরিষ্কার পরিবেশে পণ্য বিক্রির জন্য ৮টি মামলায় মোট ২১,০০০/- টাকা অর্থদণ্ড আরোপ করা হয়। জরিমানা আদায়ের পাশাপাশি অভিযানে বাজারে দ্রব্য মূল্যের সঠিকতা এবং সেবা শর্তের বিষয়েও কড়া নজর রাখা হয়। উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ:
আরও পড়ুন
রামগঞ্জে যুবদল কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

রামগঞ্জে যুবদল কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের নবগঠিত কমিটি বাতিলসহ ৪ দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। বুধবার (৫ মার্চ) দুপুরে রামগঞ্জ সরকারি কলেজ গেইটে এলাকায় স্থানীয় এক বিএনপি নেতার ব্যক্তিগত কার্যালয়ে যুবদলের ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের ব্যানারে এ আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে রামগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন পলাশ লিখিত বক্তব্য দেন। তিনি বলেন, ১৭ বছর ধরে ত্যাগের শিকার ও পরীক্ষিত কর্মীদের বাদ দিয়ে রামগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের কমিটি দেওয়া হয়েছে। ১ মার্চ রাতে ফেসবুকে প্রচার করা কমিটিগুলোর প্যাডে তারিখ ছিল না। ত্যাগী ও মামলা-হামলার শিকার নেতাকর্মীদের স্থান দেওয়া হয়নি। এজন্য ৪ টি দাবি:
আরও পড়ুন
বাংলাদেশ সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ

বাংলাদেশ সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ

বাংলাদেশ সচিবালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের দাবি পূরণ ও স্বার্থ রক্ষায় বুধবার (৫ মার্চ) সকালে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের ব্যানারে আয়োজিত এ সমাবেশে সচিবালয় ভবন-৪ এর সামনে উপস্থিত হন শতাধিক কর্মকর্তা-কর্মচারী। সমাবেশে সংযুক্ত পরিষদের সভাপতি মো. বাদিউল কবিরের সভাপতিত্বে ও মহাসচিব নিজাম উদ্দিন আহমেদের সঞ্চালনায় উত্থাপিত প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে: সচিবালয় ভাতা ও মহার্ঘ ভাতা প্রবর্তন, কর্মকর্তা-কর্মচারীদের পুরনো পদবী ও পদনামের আধুনিকীকরণ, সচিবালয়ের সকল স্তরের কর্মীদের জন্য দুদকের অনুরূপ রেশন সুবিধা চালু, ১০ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য বাধ্যতামূলক “সঞ্জীবনী প্রশিক্ষণ” বহাল। বিক্ষোভ শেষে সংযুক্ত পরিষদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মাহবুব-উল-আলমের সাথে:
আরও পড়ুন
রামগঞ্জে যুবদলের নতুন কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ

রামগঞ্জে যুবদলের নতুন কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ

আবু তাহের , রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে নব ঘোষিত উপজেলা ও পৌর যুবদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রামগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে মঙ্গলবার বাদ যোহর কয়েক সহস্ত্র নেতাকর্মীদের অংশগ্রহণে সোনাপুর চৌরাস্তা মোড় থেকে ওই বিক্ষোভ মিছিল শুরু হয়ে মোলুভী বাজার, কাট বাজার, কলা বাজার, পাটবাজার হয়ে নূর প্লাজা চত্ত্বরে এসে প্রতিবাদ সভার মধ্যে দিয়ে শেষ হয়। এসময় বিক্ষোভকারী নেতাকর্মীগন গত ১মার্চ লক্ষ্মীপুর জেলা যুবদল কতৃক রামগঞ্জের উপজেলা ও পৌর যুবদলের ঘোষিত কমিটির বাতিলের দাবি জানান। এসময় বিক্ষোভ কারীরা জেলা যুবদলের নেতৃবৃন্দকে অর্থের বিনিময়ে এলডিপি মার্কা কমিটি দিয়ে রামগঞ্জ যুবদলতে ধংস করছে বলে দোষারোপ:
আরও পড়ুন
ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন চরভদ্রাসনের রাসেল

ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন চরভদ্রাসনের রাসেল

ফরিদপুর জেলা প্রতিনিধি- ওয়ালটন পণ্য কিনে ১০ লাখ টাকা জিতেছেন ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার  এক ক্রেতা।  মিলিয়নিয়ার অফারের ওয়ালটনের একটি ফ্রিজ কিনে ১০ লাখ জিতেছেন রাসেল ফকির, তিনি পেশায় একজন কম্পিউটার অপরেটার। এই মিলিয়নিয়ার অফারে দেশের যে কোনো ওয়ালটন প্লাজা, পরিবেশক শোরুম ও অনলাইন সেলস প্ল্যাটফর্ম ই-প্লাজা থেকে ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন বা বিএলডিসি ফ্যান কিনে ক্রেতারা পেতে পারেন ১০ লাখ টাকা। ওয়ালটননের ডিজিটাল ক্যাম্পেইন সিজন -২২ এ ওয়ালটন প্লাজা চরভদ্রাসন থেকে ফ্রীজ কিস্তিতে ক্রয় করে ১০ লক্ষ টাকা পুরুষ্কার পেলেন গ্রাহক জনাব রাসেল ফকির। মঙ্গলবার (০৪ মার্চ) চরভদ্রাসন আদর্শ স্কুল মাঠে ওয়ালটনের পক্ষ থেকে ১০ লক্ষ টাকার চেক প্রদান করেন:
আরও পড়ুন
ইবিতে সাংবাদিকদের কাজে বাধা ও শিক্ষক হেনস্তার প্রতিবাদে মানববন্ধন

ইবিতে সাংবাদিকদের কাজে বাধা ও শিক্ষক হেনস্তার প্রতিবাদে মানববন্ধন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, ইসলামী বিশ্ববিদ্যালয়: সাংবাদিকদের কাজে ছাত্রদলের বাধা ও শিক্ষক হেনেস্তার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সংসদ। মঙ্গলবার (৪ মার্চ) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ মানববন্ধন করেন তারা। এসময় তারা ঘটনার সাথে জড়িতদের বিচারের দাবি জানান। মানববন্ধনে শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি মাহমুদুল হাসান ও সাধারণ সম্পাদক নুর আলমের নেতৃত্বে উপস্থিত ছিলেন সহ-সভাপতি ওবায়দুর রহমান আনাস, সাদিয়া মাহমুদ মীম, অর্থ সম্পাদক আহমদ গালিব, দপ্তর সম্পাদক মনির হোসেনসহ অন্যান্য নেতা-কর্মীরা। এসময় সংগঠনটির সাধারণ সম্পাদক নুর আলম বলেন, একটি সংগঠন উপাচার্যের কার্যালয়ে ঢুকে উপাচার্যসহ প্রক্টরকে বিভিন্নভাবে হেনস্থা করেছে এবং বিশ্ববিদ্যালয়ের গণমাধ্যম কর্মীদের কাজে বাধা দিয়েছে । আমরা:
আরও পড়ুন
রায়পুরে ইউএনও’র নেতৃত্বে কঠোর অভিযান, জরিমানা

রায়পুরে ইউএনও’র নেতৃত্বে কঠোর অভিযান, জরিমানা

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরের যানজট নিরসনে একটি শক্তিশালী অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৪ মার্চ) এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরান খাঁন এবং সহকারী কমিশনার (ভুমি) মো. শাহেদ আরমান। এই অভিযানে ফুটপাতে অবৈধভাবে বসে থাকা ভাসমান দোকানগুলো উচ্ছেদ করা হয় এবং সড়কগুলো দখলমুক্ত করা হয়। একইসাথে, ফুটপাতে যত্রতত্র পার্কিং করা মোটরযান, হেলমেট ছাড়া চালনা এবং অন্যান্য অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়। এছাড়া নিত্যপন্যের মূল্য বৃদ্ধি রোধ এবং ভোক্তাদের অধিকার সংরক্ষণে এসময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ২৬টি মামলা দায়ের করে মোট ৬০ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.