কমিটি নিয়ে বিরোধ, রামগঞ্জে কৃষকলীগ সভাপতির উপর হামলা
আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ কমিটি নিয়ে বিরোধের জের ধরে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা কৃষকলীগ সভাপতি আবুল কাশেম মাষ্টারের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে একই কমিটির সাংগঠনিক সম্পাদক ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মজিবুল্লাহ এর বিরুদ্ধে। ৬ জুলাই বৃহস্পতিবার সকালে উপজেলার পৌরশহরস্থ রামগঞ্জ ষ্টেশন মডেল স্কুলের পার্শ্বে সড়কে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা কৃষকলীগের কমিটি নিয়ে দীর্ঘদিন ধরে সংগঠনটির সভাপতি আবুল কাশেম মাষ্টার ও সাংগঠনিক সম্পাদক মজিবুল্লাহ সাথে বিরোধ চলে আসছে। এরই সূত্র ধরে বৃহস্পতিবার সকালে আবুল কাশেম মাষ্টার বাসা থেকে বের হয়ে রামগঞ্জ যাওয়ার পথে পৌর শহরের ষ্টেশন মডেলের সামনে পৌছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা মুজিব:
