সারাদেশ

লক্ষ্মীপুরে দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ: নিহত ২

লক্ষ্মীপুরে দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ: নিহত ২

লক্ষ্মীপুরে দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষের ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও তিনজন। এ ঘটনায় সদর হাসপাতালে স্বজনদের কান্নায় ভারি হয়ে উঠছে পুরো হাসপাতাল এলাকা। আজ শুক্রবার (৩০ জুন) সন্ধ্যা ৬ টার দিকে সদর উপজেলার লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল জাতীয় মহাসড়কের সাইফিয়া দরবার শরীফ এলাকা এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, শাফায়েত হোসেন (১৮) ও রাজন হোসেন (১৮)। নিহত সাফায়েত সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের আটিয়াতলি এলাকার মো. মনজুর ছেলে ও রাজন লক্ষ্মীপুর পৌরসভার পশ্চিম লক্ষ্মীপুর এলাকার আক্তার হোসেনের ছেলে। আহতরা হলেন, তুষার (৩০), রিয়াজ (১৯) ও শোয়েব ইসলাম (১৮)। আহত শোয়েব লক্ষ্মীপুর পৌরসভার বাঞ্চানগর এলাকার সোহেল রানার ছেলে, রিয়াজ চররুহিতা ইউনিয়নের রসুলগঞ্জ এলাকার:
আরও পড়ুন
সারা দেশে বৃষ্টি থাকবে আরও ৩ দিন

সারা দেশে বৃষ্টি থাকবে আরও ৩ দিন

সারা দেশে আরও ৩ দিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে ভারী থেকে অতিভারী বৃষ্টির পরিমাণ কমে আসবে। আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজও রাজধানীতে সারা দিন থেমে থেমে বৃষ্টি হতে পারে। মৌসুমি বায়ু সক্রিয় জানিয়ে এই আবহাওয়াবিদ বলেন, ঢাকা, বরিশাল, ময়মনসিংহ, খুলনা ও দেশের উপকূল অঞ্চলগুলোতে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। তা আরও তিন দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তবে ভারী থেকে অতিভারী বৃষ্টির প্রবণতা সারা দেশেই কমে আসবে বলে জানান এই আবহাওয়াবিদ। আবহাওয়া অফিস জানিয়েছে, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। রাজধানীতে আজ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে:
আরও পড়ুন
দেশবাসীকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা

দেশবাসীকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পৃথক ভাষণে রাষ্ট্রপতি বলেন, কোরবানি আমাদের মাঝে আত্মদান ও আত্মত্যাগের মানসিকতা সঞ্চারিত করে, আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশীর সঙ্গে সুখ-দুঃখ ভাগাভাগি করে নেওয়ার মনোভাব জাগ্রত করে এবং সহিষ্ণুতার শিক্ষা দেয়। রাষ্ট্রপতি বলেন, করোনা মহামারির অভিঘাত ও বিশ্বের বিভিন্ন স্থানে যুদ্ধ-সংঘাতের কারণে বিশ্বব্যাপী মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী। এ প্রেক্ষাপটে বিশ্বব্যাপী নিম্ন আয়ের মানুষ নানা প্রতিবন্ধকতার মাঝে দিনাতিপাত করছে। সমাজের দারিদ্র্য পীড়িত ও সুবিধা বঞ্চিত মানুষদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে এবং তাদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়ে মো. সাহাবুদ্দিন বলেন, আমি দেশের বিত্তবান ও সচ্ছল ব্যক্তিবর্গকে এগিয়ে আসার:
আরও পড়ুন
পূর্ব চররুহিতা যুব সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়দেরকে গরুর মাংস বিতরণ

পূর্ব চররুহিতা যুব সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়দেরকে গরুর মাংস বিতরণ

পূর্ব চররুহিতা যুব সমাজ কল্যাণ ফাউন্ডেশন এর উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে অসহায় ৯০ জন মানুষের মাঝে ১টি গরুর মাংস বিতরণ করা হয়। বুধবার (২৮ জুন) ঈদের একদিন আগে সংগঠনটি কোরবানির মাংস বিতরণ করে। এসময় উপস্থিত ছিলেন পূর্ব চররুহিতা যুব সমাজ কল্যাণ প্রধান উপদেষ্টা: এডভোকেট আদনান আহমেদ, আব্দুল্লাহ আল ফাহাদ (সাধারণ শিক্ষা ক্যাডার), ইমরান হোসেন সহেল,পরিচালক :সাইফ মাহমুদ তারেক, সহ-পরিচালক মোবারক হোসেন রিয়াজ, সভাপতি : রুবেল হোসেন, সহ-সভাপতি: রাশেদ হোসেন, অর্থ সম্পাদক -ইসমাইল হোসেন সম্রাট, সহ-অর্থ সম্পাদক - তানজিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক -হান্নান, রাসেল সহ আরো অন্য অন্য স্বেচ্ছাসেবীরা। এই সময় সংগঠনের পরিচালক সাইফ মাহমুদ তারেক বলেন, অতীতের মত করে এই:
আরও পড়ুন
রামগতিতে বড় গরুর চাহিদা কম, খামারীদের মাথায় হাত!

রামগতিতে বড় গরুর চাহিদা কম, খামারীদের মাথায় হাত!

মোখলেছুর রহমান ধনু, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় ক্রেতাদের চাহিদা না থাকায় বড় গরু বিক্রি না হওয়ার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার আলেকজান্ডার, বিবিরহাট, কারামতিয়া, রামদয়াল বাজারসহ বেশ কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। অন্যদিকে বড় গরু বিক্রি করতে না পারায় মাথায় হাত উপজেলার অর্ধশতাধিক খামারীর! বিগত দিনগুলোতে অন্যান্য জেলা থেকে পাইকাররা আসলেও এবার তেমনটা দেখা যায়নি। সব মিলিয়ে গরুর বাজার গুলোতে বড় গরুর চাহিদা একেবারেই কম। খামারীরা জানায়, কুরবানীর ঈদের বাকি আর মাত্র একদিন। এ অঞ্চলে মৌসুমী খামারী ও ব্যবসায়ীরা গরু পালন করে থাকেন। গো-খাদ্যের উচ্চ মূল্য, শ্রমিকদের অতিরিক্ত মজুরীসহ নানান কারনে গরু লালন পালন করা বেশ কঠিন:
আরও পড়ুন
কোরবানিকে সামনে রেখে  ব্যস্ত সময় কাটছে কামারদের

কোরবানিকে সামনে রেখে ব্যস্ত সময় কাটছে কামারদের

মোখলেছুর রহমান ধনু, রামগতি: কোরবানির ঈদ ঘনিয়ে আসছে। এ কারণে কামারের কদরও বাড়ছে। পশুজবাইসহ মাংস ও হাড্ডি কাটার জন্য দা,ছুরি র প্রয়োজন হয়। তাই লোকজন কামারদের দোকানে তাদের দা,ছুরি বানাতে কিংবা শান দিতে তাদের দারস্থ হচ্ছিলো। কামার শিল্পের তৈরি গ্রাম বাংলার গৃহস্থালির কাজে ব্যবহ্রত দ্রব্যাদি কুড়াল,দা,বটি,কোদাল,কাচিঁ,নিড়ানি, খুন্তি, লাংগলের ফলা ইত্যাদির ব্যাপক চাহিদা থাকলেও বেশির ভাগ ক্ষেত্রে উৎপাদন খরচ পাচ্ছে না কামাররা।বর্তমানে অত্যাধুনিক সব যন্ত্রপাতি আবিষ্কারের ফলে হাতের তৈরি ওই সব জিনিসপত্র মানুষ বেশী ব্যবহার করছে না। এ কারনেও লোহার ওই উপকরনের প্রতি মানুষের অনীহা দেখা যাচ্ছে। কামার শিল্পে অপরিহার্য অপর উপকরন কয়লার মূল্য বর্তমানে কয়েক গুন বৃদ্ধি পেয়েছে। শুধুমাত্র কোরবানির:
আরও পড়ুন
লক্ষ্মীপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত মোসলেহ উদ্দিন

লক্ষ্মীপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত মোসলেহ উদ্দিন

লক্ষ্মীপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মডেল থানার অফিসার ইনচার্জ মোসলেহ উদ্দিন। জুন মাসের পুলিশের মাসিক সভায় শ্রেষ্ঠ ওসি হিসেবে তিনি বিবেচিত হন। অপরাধ নিয়ন্ত্রণ, মাদক দ্রব্য উদ্ধার ও অপরাধীদের গ্রেপ্তার লক্ষ্মীপুরের পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় তিনি যথাযথ দায়িত্ব পালন করেন। মোসলেহ উদ্দিন এর আগে কৃতিত্বের সাথে কমল নগর থানা এবং চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ হিসাবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি লক্ষ্মীপুর মডেল থানায় ওসি তদন্তসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
আরও পড়ুন
বগুড়ায় অটোরিকশা-ভটভটি সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

বগুড়ায় অটোরিকশা-ভটভটি সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

বগুড়া সদর উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও ভটভটির মধ্যে সংঘর্ষে দুই বোনসহ নিহত হয়েছেন তিনজন। মঙ্গলবার (২৭ জুন) সকালে উপজেলার এরুলিয়া এলাকায় নওগাঁ-বগুড়া আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার চকবাউলিয়া গ্রামের রাশেদ শেখের দুই শিশু কন্যা আশা মনি (৭) ও খাদিজা (৩) এবং অটোরিকশাচালক আমিনুল ইসলাম (৩০)। এ ঘটনায় নিহত দুই বোনের বাবা-মা গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) চিকিৎসাধীন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে এরুলিয়া এলাকায় অটোরিকশা ও ভটভটির মধ্যে সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই এক শিশুর মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত হন চারজন। তাদের উদ্ধার:
আরও পড়ুন
ভিজিএফ’র চাল বিক্রি করতে গিয়ে ধরা খেলেন ইউপি সচিব

ভিজিএফ’র চাল বিক্রি করতে গিয়ে ধরা খেলেন ইউপি সচিব

প্রতিবেদক,রাজশাহী: রাজশাহীর তানোরের কলমা ইউনিয়ন পরিষদ থেকে রাতের আঁধারে অসহায় দরিদ্র মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহারের ভিজিএফ-এর চাল চুরি করে বিক্রি করতে গিয়ে ধরা খেয়েছেন ইউপি পরিষদ সচিব মোস্তাফিজুর রহমান। এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে, রোববার রাতে কলমা ইউনিয়ন পরিষদে। এঘটনায় এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে ব্যাপক উত্তেজনা। সেই সাথে উঠেছে সচিব মোস্তাফিজুর রহমানের কঠোর শাস্তির দাবিও। এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঈদুল আজহা উপলক্ষে কলমা ইউনিয়ন বাসীর জন্য ভিজিএফ-এর চাল বরাদ্দ দেয়া হয়। কিন্তু সেই চাল গরীব অসহায় মানুষের মাঝে বিতরণ না করে রাতের আঁধারে ৮০বস্তা চাল চুরি করে বিক্রি করেন ইউপি পরিষদের সচিব মোস্তাফিজুর রহমান। এসময় রাতের আঁধারে ইউপি পরিষদ:
আরও পড়ুন
শ্রীপুরে ভূয়া প্রকল্প দেখিয়ে সরকারি অর্থ আত্মসাত, চেয়ারম্যান-মেম্বার সাময়িক বরখাস্ত

শ্রীপুরে ভূয়া প্রকল্প দেখিয়ে সরকারি অর্থ আত্মসাত, চেয়ারম্যান-মেম্বার সাময়িক বরখাস্ত

বাবুল খান,গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন এবং একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য হারুনুর রশিদ খন্দকারকে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। বহুল আলোচিত ভুয়া প্রকল্প দেখিয়ে সরকারি অর্থ আত্মসাতের ঘটনায় উল্লেখিত ব্যক্তিদের সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। একইসঙ্গে তাদের কেন স্থায়ীভাবে বরখাস্ত করা হবে না, তা জানতে চেয়ে ১০ দিন সময় দিয়ে নোটিশ প্রদান করা হয়েছে। সোমবার (২৬ জুন) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের (ইউপি-১ শাখার) সিনিয়র সহকারী সচিব জেসমীন প্রধান স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ৬ নম্বর:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.