মেয়েকে পানিতে চুবিয়ে হত্যা, বাবা গ্রেপ্তার
ফেনীর দাগনভূঞা উপজেলায় পুকুরে চুবিয়ে জান্নাতুল আরিফা আক্তার (৯) নামে এক শিশুকে নিজ হাতে হত্যা করেছে বাবা। গতকাল শনিবার (২৪ জুন) রাতে পুলিশ এ ঘটনায় অভিযুক্ত বাবা টিপু মিয়াকে (৩৭) আটক করে জিজ্ঞাসাবাদ করলে হত্যার রহস্য বের হয়ে আসে। গ্রেপ্তার টিপু মিয়া দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের জয় নারায়ণপুর গ্রামের কবির আহমেদের ছেলে। তিনি পেশায় অটোরিকশা চালক। মামলার এজহার ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০১৪ সালের দিকে পারিবারিক কলহের জেরে টিপু মিয়ার সঙ্গে তার স্ত্রী রোমানা আক্তারের বিচ্ছেদ ঘটে। ওই সময়ে জান্নাতুল আরিফা আক্তারের বয়স ছিল ৯ মাস। পরে টিপু মিয়া আবার বিয়ে করলে সেখানে আরও দুই মেয়ের জন্ম হয়। প্রথম:
