তারেক আজিজ:
লক্ষ্মীপরের রামগতির বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের স্কুল, মাদ্রাসা, কলেজের সকল ছাত্র-ছাত্রীদের মাঝে চতুর্থবারের মতো গণিত অলিম্পিয়াডের আমেজ ছড়াতে “রামগতি স্টুডেন্ট কমিউনিটি (আরএসসিডি)” এর উদ্যোগে এবং “লক্ষ্মীপুর গণিত ক্লাব” এর একান্ত সহযোগিতায় রামগতিতে চতুর্থবারের গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২ জুলাই) আলেকজান্ডার সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উক্ত অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়।
এর আগে ৩য়-৫ম শ্রেণী প্রাইমারি, ৬ষ্ঠ-৮ম শ্রেণী জনিয়র, নবম-দশম শ্রেণী সেকেন্ডারি ও এস এস সি ক্যান্ডিডেট এবং একাদশ-দ্বাদশ শ্রেণী হায়ার সেকেন্ডারি মোট চারটি ক্যাটাগরিতে আরএসসিডি কর্তৃক নির্ধারিত ফর্ম পূরণ করে রেজিস্ট্রেশন সম্পন্ন করা হয় । এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ হয় গত ২৫ জুন।
আলেকজান্ডার সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন ভবনে সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে এই গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণ করে শিক্ষার্থীরা।
পরীক্ষা শেষে হলরুমে অভিভাবক ও শিক্ষার্থীরা একত্রিত হয়ে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন।
গণিত অলিম্পিয়াডে প্রাইমারি ক্যাটাগরিতে বিজয়ী তিন জন হলেন- মাহিয়ান মুহাম্মাদ, সবুজ সাহা, অহনা মজুমদার। জুনিয়র ক্যাটাগরিতে বিজয়ীরা হচ্ছেন- আদিবা হোসেন অনন্যা, ইফতি আহমেদ ইরফান, শান আহমেদ, সেকেন্ডারি ক্যাটাগরিতে বিবি সুমাইয়া উশ্মিতা, সাব্বির মাহমুদ সিয়াম, তীর্থ সাহা এবং হায়ার সেকেন্ডারি ক্যাটাগরিতে মো. আরমান হোসাইন, নুসরাত জাহান নুহা, মো. রাফি চৌধুরী।
অনুষ্ঠান শেষে RSCD কর্তৃক চতুর্থ গণিত অলিম্পিয়াডে অংশগ্রহনকারীদের মধ্যে বিজয়ীদেরকে পুরষ্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ সোহেল, বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও জীব প্রযুক্তি বিভাগের প্রভাষক ইমরুল হাসান, লক্ষ্মীপুর ম্যাথ ক্লাবের সভাপতি প্রকৌশলী ইকবাল মাহমুদ, প্রধান শিক্ষক মফিজ উদ্দিন, ফরহাদ হোসেনসহ আরএসসিডির নেতৃবৃন্দ ও অভিভাবকবৃন্দ।
শিক্ষার্থীদের অভিভাবকরা পল্লী নিউজকে বলেন, “রামগতি স্টুডেন্ট কমিউনিটি (আরএসসিডি)” এর উদ্যোগে আয়োজিত “গণিত অলিম্পিয়াড” আয়োজনটি খুব সুন্দর ভাবে নিয়েছেন এবং বিভিন্ন স্কুল কলেজ থেকে আগত শিক্ষার্থীদের প্রতি আন্তরিকতাসহ সব মিলিয়ে ভালো লেগেছে।
উপজেলা পর্যায়ে বিজয়ীদের জন্য পরবর্তী ২১শে জুলাই, রোজ শুক্রবার লক্ষীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ফাইনাল রাউন্ড অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে।
