স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সবাইকে একযোগে কাজ করতে হবে: আনোয়ার খান এমপি

শেয়ার

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ

লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খান বলেছেন, অসাম্প্রদায়িক ও সুখী-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গঠনে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী ঘোষিত ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সবাইকে একযোগে কাজ করতে হবে। এজন্য শিক্ষার্থীরা নিজেদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। আজকের নতুন প্রজন্মের মেধাবী প্রতিনিধিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশকে নেতৃত্বে দেবে। বর্তমান সরকার জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে ।

রবিবার (২ জুলাই) দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জ নাগমুদ বাজার কে. আই. ফাযিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাধারণ জ্ঞান বৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। নাগমুদ বাজার স্টুডেন্টস সোসাইটি এ অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে দুইজন ব্যক্তিকে গুণী সংবর্ধনা প্রদান করা হয়।
আনোয়ার খান এমপি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষার মানোন্নয়নে কাজ করে চলছেন। তিনি প্রতিটি উপজেলা শহরে থাকা মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানকে সরকারিকরণ করছে। তিনি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করেছেন। পুরাতন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নতুন নতুন ভবন করে দিচ্ছেন। তিনি দেশের কৃষি শিক্ষা ও তথ্যপ্রযুক্তির ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছেন। এজন্য লক্ষ্মীপুরেও বিশ্ববিদ্যালয় গড়ে তুলছেন। এছাড়া শিক্ষকদেরকেও তিনি নানানভাবে সম্মানিত করছেন। আর এতকিছুর মূলে রয়েছে আধুনিক শিক্ষায় শিক্ষিত একটি বিশ্বমানের আগামী প্রজন্ম গড়ে তোলা। যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা করে চলছেন।’

এসময় দেশকে এগিয়ে নিয়ে যেতে আবারও নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান তিনি।
নাগমুদ বাজার কে. আই. ফাযিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মোঃ শাহ আলমগীর (শাওন) এর সভাপতিত্বে সংবর্ধিত অতিথি ছিলেন আইসিটি মন্ত্রনালযয়ের উপ-সচিব মনির হোসেন চৌধুরী এবং নোয়াখালী সরকারি কলেজের সহকারী অধ্যাপক ড. এ.জি. আল মোর্শেদ। বিশেষ অতিথি ছিলেন- রামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম রুহুল আমিন, রামগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বেলাল আহমেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলী, ভোলাকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেলু প্রমুখ।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.