সভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের দুইটি দল এখনো চূড়ান্ত হয়নি। জিম্বাবুয়েতে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাই পর্বে সেই দুই জায়গার লড়াইয়ের সিপার সিক্সে লড়ছে দল গুলো। তারেই ধারাবাহিতায় আজ স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামে শ্রীলঙ্কা।
এদিকে লঙ্কানরা আগেই জানতো আজ রবিবার জিম্বাবুয়ের বিপক্ষে সুপার সিক্সে জয় পেলেই তারা নবম দল হিসেবে নিশ্চিত করবে ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপে। বিশ্ব মঞ্চে জায়গা করতে টসে জিতে স্বাগতিকদের ব্যাটে পাঠায় লঙ্কানরা।
এর আগে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার স্পিনারদের আধিপত্যে ১৬৫ রানে অল আউট হয় জিম্বাবুয়ে। জবাবে ১৬.৫ ওভার হাতে রেখেই ৯ উইকেটের জয় তুলে নিয়েছে লঙ্কানরা।
আর এর মধ্যে দিয়ে ৮ পয়েন্ট নিয়ে নবম দল হিসেবে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে তারা।
বিস্তারিত আসছে…
