লক্ষ্মীপুরে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে একজন নিহত

শেয়ার

লক্ষ্মীপুরে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষের ঘটনায় মাইক্রো চালক রাতুল (২৮) নামে একজনের মৃত্যু হয়েছে। রাতুল কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার হারুয়া গ্রামের আবদুর রহিমের ছেলে।

আজ সোমবার (৩ জুলাই) সকালে ঢাকা-লক্ষ্মীপুর মহাসড়কের সদর উপজেলার মান্দারী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, চট্রগ্রাম থেকে থেকে ছেড়ে আসা লক্ষ্মীপুরগামী একটি ট্রাকের সাথে ঘটনাস্থল এলাকায় মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি গাড়ির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালক রাতুলের মৃত্যু হয়।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম জানিয়েছেন, দূর্ঘটনা কবলিত গাড়ি দুটি এবং মৃতদেহ পুলিশের হেফাজতে রয়েছে। ট্রাক চালক পালিয়ে গেছে। নিহত রাতুলের দেশের বাড়িতে খবর দেওয়া হয়েছে। পরিবারের আবেদন অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে বলে জানান তিনি।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.