কমলনগরে রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর অর্থায়নে লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার ৭নং হাজিরহাট ইউনিয়নের আন্দারঘর থেকে মিয়াপাড়া ১ কিলোমিটার রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে। ঠিকাদারি প্রতিষ্ঠান ভূইয়া ইন্টারন্যাশনাল এর বিরুদ্ধে এই অভিযোগ করেছেন এলাকাবাসী। নির্মাণ কাজে অত্যন্ত নিম্নমানের নাম্বারবিহীন ইট ও মাটিযুক্ত বালু ব্যবহার করে নামমাত্র কার্পেটিং করে যায় কাজ শেষ হওয়ার আগেই উঠে যেতে দেখা গেছে। কাজ তদারকিতে কমলনগর উপজেলার এলজিডি’র কর্মকর্তাদের গাফিলতি আছে বলেও অভিযোগ করেছেন স্থানীয়রা। জানা গেছে, এলজিইডি’র ২০২০-২১ অর্থ বছরের প্রকল্পে কার্পেটিং কাজের অনুকূলে ৭৯ লাখ ৮৯ হাজার ২শত টাকা বরাদ্দ দেয়া হয়। যা গত ১৩-০১-২০২২ সালে বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও এখন কাজই:
