সারাদেশ

রাত পোহালেই নরসিংদী আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

রাত পোহালেই নরসিংদী আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি: রাত পোহালেই নরসিংদী আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন করবেন নরসিংদীর পলাশ উপজেলায় নবনির্মিত দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্প। রবিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে কারখানাটি উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে এরই মধ্যে শিল্পমন্ত্রী এডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি ও শিল্প মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তাগণ কারখানার সার্বিক প্রস্তুতিমূলক কার্যক্রম পরিদর্শন করেছেন। এসময় স্থানীয় সংসদ সদস্য ড.আনোয়ারুল আশরাফ খান দিলীপ,শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা,বিসিআইসির চেয়ারম্যান মো.সাইদুর রহমান এবং শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম আলম উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে শিল্পমন্ত্রী এডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি:
আরও পড়ুন
৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ৩৩ কিশোর

৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ৩৩ কিশোর

টাঙ্গাইল বায়তুল আমান জামে মসজিদে টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পেয়েছে ৩৩ কিশোর। শুক্রবার (১০ নভেম্বর) বিকেলে মসজিদ প্রাঙ্গণে এক অনুষ্ঠানে কিশোরদের হাতে সাইকেল তুলে দেওয়া হয়। শহরের আদি টাঙ্গাইল বায়তুল আমান জামে মসজিদ পরিচালনা কমিটির আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে মসজিদ কমিটির সভাপতি মাওলানা মোসলেম উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন, কোষাধ্যক্ষ মোহাম্মদ ইসহাক উদ্দিন এবং কার্যকরী কমিটির সদস্য মুয়াজ্জিন হাফেজ মোহাম্মদ দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন। স্থানীয়রা জানান, কয়েকদিন আগে মসজিদের ইমাম ঘোষণা দেন ১৫ বছরের কম বয়সের কিশোররা যদি একটানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত জামাতে নামাজ আদায় করে তাহলে একটি করে বাইসাইকেল পুরস্কার দেওয়া হবে।:
আরও পড়ুন
রামগঞ্জে নিখোঁজের ৪৩দিনেও উদ্ধার হয়নি শিশু-সন্তানসহ গৃহবধু

রামগঞ্জে নিখোঁজের ৪৩দিনেও উদ্ধার হয়নি শিশু-সন্তানসহ গৃহবধু

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে নিখোঁজের ৪৩দিনেও গৃহবধু উম্মে সালমা (৩১) ও তার ৭বছর বয়সী শিশু সন্তান ফারহান হাসিবকে উদ্ধার করতে পারেনি রামগঞ্জ থানা পুলিশ। গৃহবধুর প্রবাসী স্বামী ফরিদুল আলম বাবুল রামগঞ্জ থানায় গত ২৯সেপ্টেম্বর নিখোঁজ ডায়েরী করার পরও ১লা নভেম্বর বুধবার পর্যন্ত তাদের কোন সন্ধান দিতে পারেনি পুলিশ। উম্মে সালমা ও ফারহান হাসিব উপজেলা ভাদুর ইউনিয়নের রাজারামপুর গ্রামের পাটওয়ারী বাড়ির সৌদি প্রবাসী ফরিদুল আলম বাবুলের স্ত্রী ও সন্তান । গত ২৪ বছর ধরে সৌদিতে আছেন তিনি। রামগঞ্জ থানা পুলিশের এসআই ইউসুফ বেশ কয়েকবার ঘটনাস্থল পরিদর্শন করে গৃহবধু ও সন্তানদের উদ্ধারের জন্য কোন কুল কিনারা করতে পারেনি। নিখোঁজ গৃহবধুর:
আরও পড়ুন
এমপি শাওনের সহধর্মিণীর রোগ মুক্তি কামনায় দোয়া 

এমপি শাওনের সহধর্মিণীর রোগ মুক্তি কামনায় দোয়া 

রুবেল চক্রবর্তী, তজুমদ্দিন ভোলা প্রতিনিধি: ভোলার তজুমদ্দিনে এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওনের সহধর্মিণী ফারজানা চৌধুরী রত্নার আশু রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। ১০ নবেম্বর মডেল মসজিদে আছর নামাজ পর তজুমদ্দিন হোসনেয়ারা চৌধুরী মহিলা কলেজ এর আয়োজনে দোয়া মোনাজাতে উপস্থিত ছিলেন মহিলা কলেজের অধ্যক্ষ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন সুমন পাটোয়ারি, সাংগঠনিক সম্পাদক চাঁদপুর ইউপি চেয়ারম্যান একেএম সহিদুল্যাহ কিরন, জেলা পরিষদ সদস্য স্বেবগলীগের সভাপতি ইশতিয়াক হাসান, শ্রমিক লীগ সাধারণ সম্পাদক হাসেম মহাজন, মহিলা কলেজের প্রভাষক ও কর্মচারী প্রমুখ। প্রায় শতাধিক মুসল্লিদের উপস্থিতিতে দোয়া মোনাজাতে আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপির সহধর্মিণী ফারজানা চৌধুরী রত্নার দ্রুত রোগ:
আরও পড়ুন
ইবিতে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপিত

ইবিতে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপিত

ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস-২০২৩’ উদযাপন করা হয়েছে। শুক্রবার (১০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের উদ্যোগে এটি উদযাপিত হয়। দিবসটি উপলক্ষে সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ ভবন হতে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়। এসময় বিভাগটির সভাপতি অধ্যাপক ড. জাকির হোসেন, শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. মিজানুর রহমান, অধ্যাপক ড. আবু সিনা, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. শেলীনা নাসরীন, অধ্যাপক আব্দুস শাহীদ মিয়া ও অধ্যাপক ড. আব্দুস সবুর সহ বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনে এসে শেষ হয়। পরে বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের:
আরও পড়ুন
আগামী পাঁচ দিন বৃষ্টি হতে পারে

আগামী পাঁচ দিন বৃষ্টি হতে পারে

আগামী পাঁচদিনে বৃষ্টিপাত হতে পারে। সেই সময় বাড়তে পারে রাতের তাপমাত্রা। বৃহস্পতিবার (০৯ নভেম্বর) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, মৌসুমি স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। শুক্রবার (১০ নভেম্বর) সন্ধ্যা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকায় উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় বাতাসের গতিবেগ থাকবে ৮-১২ কিলোমিটার। শনিবার (১১ নভেম্বর) ও রোববারের (১২ নভেম্বর) পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বর্ধিত পাঁচ:
আরও পড়ুন
বঙ্গবন্ধুকন্যাকে নিঃশেষ করাই বিএনপি-জামায়াতের লক্ষ্য: আনোয়ার খান এমপি

বঙ্গবন্ধুকন্যাকে নিঃশেষ করাই বিএনপি-জামায়াতের লক্ষ্য: আনোয়ার খান এমপি

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খান বলেছেন, বিএনপি-জামায়াত ক্ষমতায় গিয়ে দেশের মানুষের উন্নয়নের রাজনীতিকে ধ্বংস করতে চায়। তারা সব সময় চায় বাংলাদেশকে পাকিস্তানের তাঁবেদার রাষ্ট্র বানাতে। এখন শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যই নয়, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে নিঃশেষ করাই বিএনপি-জামায়াতের মূল লক্ষ্য। তাই এ অপশক্তির বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, রুখে দাঁড়াতে হবে। এজন্য সবাইকে সতর্ক পাহারা দিতে হবে। বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে রামগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় মূখ্য উপদেষ্টার বক্তব্যে আনোয়ার খান এমপি এসব কথা বলেন। এর আগে প্রধান অতিথি হিসেবে ক্ষুদ্র ও প্রান্তিক শতাধিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ:
আরও পড়ুন
লক্ষ্মীপুর-৩ উপনির্বাচন:কেন্দ্রের­ খরচ নিয়ে আ’লীগ-ছাত্রলীগ নেতার মারামারি- মামলা

লক্ষ্মীপুর-৩ উপনির্বাচন:কেন্দ্রের­ খরচ নিয়ে আ’লীগ-ছাত্রলীগ নেতার মারামারি- মামলা

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের শূন্য পদে উপনির্বাচনে ব্যালট বইয়ে নৌকা মার্কায় অনবরত সিল মারার ঘটনা নিয়ে এখনো কমেনি উত্তেজনা। এরমধ্যেই এ নির্বাচনের ভোটকেন্দ্রে খরচ নিয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতার মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে আওয়ামী লীগ নেতা মোরশেদ আলম সবুজ বাদী হয়ে ছাত্রলীগ নেতা শাহিন আলমসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন। বাদী সবুজ লক্ষ্মীপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। অভিযুক্ত শাহিন জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। বুধবার (৮ নভেম্বর) রাতে পৌর শহরের মিয়া রাস্তার মাথা এলাকায় আশুরা জেনারেল হাসপাতালে দুজনের:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে স্কুলছাত্র শিমুল হত্যায় ৬ জনের যাবজ্জীবন

লক্ষ্মীপুরে স্কুলছাত্র শিমুল হত্যায় ৬ জনের যাবজ্জীবন

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে স্কুলছাত্র রবিউল ইসলাম শিমুল (১৪) হত্যা মামলায় ৬ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেকের ২০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। বৃহস্পতিবার (৯ নভেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার আসামি তাজল ইসলাম তাজু ভূঁইয়াকে বেকসুর খালাস দিয়েছে আদালত। জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রায়ের সময় দণ্ডপ্রাপ্ত ইলিয়াস আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত অন্য ৫ জন পলাতক রয়েছেন। তারা আদালতে উপস্থিত ছিলেন:
আরও পড়ুন
চাকুরীর প্রলোভনে অর্থ আত্মসাৎ, ইবি শিক্ষার্থী মুরাদ গ্রেফতার

চাকুরীর প্রলোভনে অর্থ আত্মসাৎ, ইবি শিক্ষার্থী মুরাদ গ্রেফতার

ইবি সংবাদদাতা: প্রতারণা ও চাকুরীর প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ মামলায় গ্রেফতার হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বাংলা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান মুরাদ খান। গত রোববার (০৫ নভেম্বর) রংপুর জেলার মিঠাপুকুর থানা পুলিশ তাকে গ্রেফতার করে। জানা যায়, মুরাদ খান নিজেকে মানবাধিকার কর্মী, সমাজ সেবক, ওয়াল্ড চাইল্ড ইয়ুথ ফোরামের পরিচালক হিসেবে দাবি করতেন। কোন নিবন্ধিত গণমাধ্যমের সংবাদকর্মীও নন তিনি। তবুও তিনি নিজেকে সাংবাদিক পরিচয়ে চাকুরী দেওয়ার নামে টাকা লেনদেন করতেন। চাঁদাবাজি, চাকুরীর প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতসহ বিভিন্ন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। কিছুদিন আগে তার বিরুদ্ধে অভিযোগ তুলে মানববন্ধন করে প্রতিবাদ জানিয়েছিলেন ভুক্তভোগীরা। তার নামে থানায় চাঁদাবাজি ও প্রতারণার মামলাও রয়েছে।:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.