সারাদেশ

নোয়াখালী সদর অশ্বদিয়া ইউনিয়নে মা সমাবেশ অনুষ্ঠিত

নোয়াখালী সদর অশ্বদিয়া ইউনিয়নে মা সমাবেশ অনুষ্ঠিত

বি. চৌধুরী (তুহিন), নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী সদরের অশ্বদিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ১২ নভেম্বর সকাল ১১ টা মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । আয়োজনে ইউনিয়ন পরিষদ সমন্বয়ে স্বাস্থ্য বিভাগ ও পরিবার পরিকল্পনা বিভাগ ইউএনএফপিএ সহায়তা এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । বাস্তবায়নে এসআরএইচ এ্যান্ড জিবিভি প্রিভেনশন এ্যান্ড রেসপন্স সার্ভিস। পার্টনার্স ইন হেলথ এ্যান্ড ডেভেলপমেন্ট (পিএইচডি) । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অশ্বদিয়া ইউনিয়ন পরিষদ এর জনপ্রিয় চেয়ারম্যান ও আ.লীগ নেতা গোলাম হোসেন ( বাবলু) বক্তব্য রাখেন ইউপি সদস্য আবদুল হাকিম( মানিক) সহ স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
আরও পড়ুন
রাজশাহীতে অস্ত্র-মাদকসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

রাজশাহীতে অস্ত্র-মাদকসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

প্রতিবেদক,রাজশাহী: রাজশাহীতে অভিযান চালিয়ে ২টি ওয়ান শুটারগান, ২০০ গ্রাম হেরোইনসহ এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে রাজশাহী মহানগরীর কাটাখালী থানার চরশ্যামপুর (মিজানের মোড়) এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত হলো ওই এলাকার জালালের ছেলে নয়ন আলী (৪২)। র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, রাজশাহী মহানগরীর কাটাখালী থানাধীন চরশ্যামপুর (মিজানের মোড়) সাকিনাস্থ মাদক ব্যবসায়ী মোঃ নয়ন আলী তার বসত বাড়ীতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ রেখেছে। বিষয়টি জানা মাত্রই মাদক ব্যাবসায়ী  নয়ন আলীর বসত বিল্ডিং বাড়ীতে পৌঁছে র‌্যাবের টিম বাড়ীর চতুর্দিক ঘেরাও করলে র‌্যাবের:
আরও পড়ুন
খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়েই কমিউনিটি ক্লিনিক বন্ধ করেন : শেখ হাসিনা

খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়েই কমিউনিটি ক্লিনিক বন্ধ করেন : শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘৯৬ থেকে ২০০১ পর্যন্ত আমরা ক্ষমতায় ছিলাম। ১৮ হাজার কমিউনিটি ক্লিনিক করব সেই পরিকল্পনা নিয়েছিলাম।’ ‘প্রায় দশ হাজারের মতো ক্লিনিক আমরা নির্মাণ করি, এর মধ্যে ৪০০০ চালু করি। এক বছরের মধ্যে এর সাফল্য প্রায় ৭০ ভাগ। মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। কারণ, বিনা পয়সায় সেখানো ওষুধ দেওয়া হয়। দুর্ভাগ্যের বিষয় হলো, ২০০১ সালের অক্টোবরের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারেনি। তখন বিএনপি ক্ষমতায় আসে। প্রধানমন্ত্রী হন খালেদা জিয়া, সঙ্গে সঙ্গে কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয়। স্বাস্থ্যসেবা থেকে মানুষকে বঞ্চিত করে। এটাই হচ্ছে আমাদের দুর্ভাগ্য।’ আজ রবিবার সকালে রাজধানীর একটি হোটেলে দ্বিতীয় জাতীয় কুষ্ঠ সম্মেলন-২০২৩ অনুষ্ঠানে তিনি:
আরও পড়ুন
মিরপুরে ফের সড়ক অবরোধ শ্রমিকদের, সরিয়ে দিল পুলিশ

মিরপুরে ফের সড়ক অবরোধ শ্রমিকদের, সরিয়ে দিল পুলিশ

মজুরি বাড়ানোসহ কয়েকটি দাবিতে মিরপুরে আন্দোলনরত পোশাকশ্রমিকদের সরিয়ে দিয়েছে পুলিশ। শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করলেও কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। ঘণ্টাখানেক বন্ধ থাকার পর যান চলাচল স্বাভাবিক হয়েছে। রোববার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর ১০ নম্বর গোলচত্বর গিয়ে দেখা গেছে এমন চিত্র। শ্রমিকদের সরিয়ে দেওয়ার পর যান চলাচল স্বাভাবিক রয়েছে। এর আগে, মিরপুর ১৪ ও ১৩ নম্বর সেকশনের কয়েকটি গার্মেন্টসের শ্রমিকরা মিছিল নিয়ে সকাল সাড়ে ৮টার দিকে ১০ নম্বর গোলচক্করে অবস্থান নেন। শ্রমিকদের ভাষ্য, ন্যূনতম বেতন বাড়ানোর ঘোষণায় তারা সন্তুষ্ট নন। শনিবার কারখানায় কাজে যোগ দিতে গিয়ে তারা দেখেন সবার বেতন সমান হারে বাড়েনি। ঘণ্টাখানেক অবস্থানের পরে পুলিশ:
আরও পড়ুন
রাত থেকে এ পর্যন্ত ১২ যানবাহনে আগুন

রাত থেকে এ পর্যন্ত ১২ যানবাহনে আগুন

সরকারের পদত্যাগের দাবিতে বিএনপি-জামায়াতের চতুর্থ দফার ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি চলছে। অবরোধ শুরুর আগের রাত থেকে এ পর্যন্ত ১২ যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার (১২ নভেম্বর) সকালে ফায়ার সার্ভিসের মিডিয়া বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এইতথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার রাত ৮টা থেকে ১২ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত (অবরোধ শুরুর আগের রাত) সারা দেশে ১২টি যানবাহনে আগুন দিয়েছে। পরে আগুন নিয়ন্ত্রণে সংবাদ দেওয়া হয় ফায়ার সার্ভিসকে। ফায়ার সার্ভিস জানায়, ঢাকা সিটিতে ৯টি, ঢাকা বিভাগে (গাজীপুর) দুটি, বরিশাল বিভাগ (বরিশাল সদর) একটি অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় ১০টি বাস, একটি পিকআপে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ অগ্নিকাণ্ড নির্বাপণে ফায়ার সার্ভিস:
আরও পড়ুন
চরভদ্রাসনে নিক্সন চৌধুরীর উঠান বৈঠকে জনতার ঢল

চরভদ্রাসনে নিক্সন চৌধুরীর উঠান বৈঠকে জনতার ঢল

ফরিদপুর জেলা প্রতিনিধি- আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চরভদ্রাসন উপজেলার সদর ইউপি চেয়ারম্যান আজাদ খানের বাড়িতে উঠান বৈঠক হয়েছে। শুক্রবার রাতে স্থানীয় মুরুব্বী বজলুর মোল্লার সভাপতিত্বে চেয়ারম্যানের নিজ বাড়িতে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে চরভদ্রাসন ইউনিয়নের ভিন্ন পেশার জনসাধারণ এমপি মজিবুর রহমান নিক্সন চৌধুরীর হাতকে শক্তিশালী করতে দুই হাত উচু করে কাঁধে কাঁধ মিলিয়ে পাশের থাকার প্রতিশ্রুতি, দোয়া ও সমর্থন জানিয়েছেন। এমপি মজিবুর রহমান নিক্সন চৌধুরী তার বক্তব্যে বলেন আমি চরভদ্রাসন উপজেলায় ৩৫০ কোটি টাকা ব্যয়ে পদ্মা নদীর ভাঙ্গন রোদের কাজ করেছি, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, মসজিদ, মন্দির, সহ এলাকার অসংখ্য উন্নয়নমূলক কাজ করেছি এমনকি পদ্মা নদীর:
আরও পড়ুন
আইসিইউ থেকে ফুটবলকে বাঁচাতে এসেছি: ব্যারিস্টার সুমন

আইসিইউ থেকে ফুটবলকে বাঁচাতে এসেছি: ব্যারিস্টার সুমন

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর: সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেছেন,জেলায় জেলায় গিয়ে ফুটবল খেলি আইসিইউতে থাকা ফুটবলকে বাঁচাতে। লক্ষ্মীপুরেও আসছি আইসিইউ থেকে ফুটবলকে বাঁচাতে। আর এখানকার ডাক্তার হচ্ছেন ম্যাচের আয়োজক সালাহ উদ্দিন টিপু। আজ দর্শকরা শুধু খেলা দেখতে মাঠে আসেননি। তারা আইসিইউতে থাকা ফুটবলকে বাঁচাতে মাঠে এসেছেন। শনিবার (১১ নভেম্বর) বিকেলে সাড়ে ৩টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার নবীন কিশোর উচ্চ বিদ্যালয় মাঠে দর্শকদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। ব্যারিস্টার সুমন বলেন, লক্ষ্মীপুরে গর্বের ইতিহাস রয়েছে। লক্ষ্মীপুরকে হারানো যায় না। আমি আপনাদের হারাতে আসিনি। আপনাদের হৃদয় জয় করতে এসেছি। ৪৪ বছর বয়সে এসে মাঠে নেমে ঘাম ঝরাই,:
আরও পড়ুন
ইবির বাস চালককে মারধরের অভিযোগ

ইবির বাস চালককে মারধরের অভিযোগ

ইবি সংবাদদাতা : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নিজস্ব বাস চালক মোমিন শেখকে মারধরের অভিযোগ উঠেছে ক্যাম্পাসের ভাড়ায় চালিত বাস সুয়াইল পরিবহনের চালক ও হেলপারের বিরুদ্ধে। শনিবার (১১ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয় পার্শ্ববর্তী বৃত্তিপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে। পরে ভুক্তভোগী মোমিন শেখ বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দেন। অভিযোগপত্র সূত্রে, শনিবার (১১ নভেম্বর) সকালে ক্যাম্পাস থেকে কুষ্টিয়া যাওয়ার পথে ক্যাম্পাসের বাস গুলো বৃত্তিপাড়ায় জ্যামে আটকা পড়ে। এসময় বিশ্ববিদ্যালয়ের ভাড়ায় চালিত গাড়ি সুয়াইল পরিবহন বাহিরের যাত্রী উঠার জন্য গাড়ি থামালে সেখানে জ্যামের সৃষ্টি হয়। পরে মোমিন শেখ সামনে গিয়ে চালককে দ্রুত গাড়ি ছাড়ার কথা বললে, সুয়াইল পরিবহনের চালক জসিম, হেলপার লালন, গঞ্জনবি:
আরও পড়ুন
ইবির শাপলা ফোরামের নির্বাচন ৪ ডিসেম্বরের মধ্যে, কমিশন গঠন

ইবির শাপলা ফোরামের নির্বাচন ৪ ডিসেম্বরের মধ্যে, কমিশন গঠন

ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রগতিশীল শিক্ষকদের সংগঠন শাপলা ফোরামের কার্যকরী পরিষদ নির্বাচন-২০২৩ পরিচালনার জন্য গণিত বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমানকে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. কে. এম. আব্দুস ছোবাহান এবং অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. দেবাশীষ শর্মা। বুধবার (০৮ নভেম্বর) সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. মামুনুর রহমান ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাহবুবর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে, নির্বাচন পরিচালনার জন্য গঠিত কমিটিকে আগামী ০৪ ডিসেম্বরের মধ্যে যেকোন শনিবার পূর্বের ন্যায় ভোট প্রাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার কথা বলা হয়েছে। এবং ভোট:
আরও পড়ুন
রামগঞ্জে জাতীয় পার্টির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

রামগঞ্জে জাতীয় পার্টির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে জাতীয় পার্টির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার, (১০নভেম্বর) বিকেলে রামগঞ্জ টাওয়ারে জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে পৌর সভাপতি আবুল হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে ও আল ফারুক হসপিটালের এমডি ফারুক হোসাইন এর সঞ্চালনায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির সভাপতি ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাহমুদুর রহমান মাহমুদ। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ মনু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন বাবুল, উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক নুরুন নবী, জয়েন সেক্রেটারি মিজানুর রহমান পাটোয়ারী, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক নুরুন নবী, উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.