সারাদেশ

লক্ষ্মীপুরে বিএনপি নেতা টেংক মানিকসহ ৩ জনের নামে চাঁদাবাজির মামলা

লক্ষ্মীপুরে বিএনপি নেতা টেংক মানিকসহ ৩ জনের নামে চাঁদাবাজির মামলা

বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরে চাঁদা দাবির অভিযোগে বিএনপি নেতা মানিক সাহা ওরফে ট্রাংক মানিকসহ তিনজনের নামে মামলা হয়েছে। মঙ্গলবার (৭ নভেম্বর) সন্ধ্যায় সদর মডেল থানায় মামলাটি করেন আইনজীবী শ্যামল কান্তি চক্রবর্তী। জানা গেছে, আইনজীবী শ্যামল কান্তি চক্রবর্তী সোমবার (৬ নভেম্বর) দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলি আদালতে মানিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এতে আদালতের বিচারক অভিযোগটি আমলে নিয়ে সদর মডেল থানাকে মামলা রেকর্ড করার নির্দেশ দেন। বাদীর আইনজীবী ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। মানিক সাহা লক্ষ্মীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ও পৌর বিএনপি সদস্য। পেশায় তিনি ব্যবসায়ী। অন্য অভিযুক্তরা হলেন- পৌর শহরের শাখারীপাড়ার ব্যবসায়ী সমির রঞ্জন দে:
আরও পড়ুন
রাজশাহীতে যাত্রীবাহী বাস ও ট্রাক ভাংচুর, আটক এক

রাজশাহীতে যাত্রীবাহী বাস ও ট্রাক ভাংচুর, আটক এক

প্রতিবেদক,রাজশাহী: অবরোধের সমর্থনে রাজশাহীর পুঠিয়ায় শিবপুরে যাত্রীবাহি বাস ও ‍দুটি ট্রাক ভাংচুর করা হয়েছে। আজ বুধবার দুপুরে রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর এলাকায় যাত্রীবাহি বাস ও দুটি ট্রাক ভাংচুরের ঘটনা ঘটে। তবে স্থানীয়দের তোপের মুখে পালিয়ে গেছে অবরোধকারীরা। অবরোধকারীদের মধ্যে স্থানীয়রা সজল নামে একজনকে আটক করে পুলিশে দিয়েছে। ঘটনার পর ওই এলাকাসহ রাস্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম। প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ বুধবার দুপুরে নাটোর থেকে কয়েকজন যুবক মোটরসাইকেলে এসে রাজশাহীর শিবপুর এলাকায় রাস্তা অবরোধ করে। এসময় তারা যাত্রীবাহী বাস এবং দুটি ট্রাকে ভাংচুর চালায়। পরে স্থানীয় জনতা তাদেরকে ধাওয়াত দিলে অবরোধকারীরা পালিয়ে:
আরও পড়ুন
বশেমুরবিপ্রবি’তে ওবিই কারিকুলাম প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বশেমুরবিপ্রবি’তে ওবিই কারিকুলাম প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) আউটকাম বেসড এডুকেশন (ওবিই) কারিকুলাম প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(৭ নভেবর) বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)'র আয়োজনে একাডেমিক ভবনের ৫০১ নম্বর কক্ষে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বশেমুরবিপ্রবি'র মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব বলেন, বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিষয়ের ওপর ডিগ্রি দেয়া হয়, শিক্ষার্থীরা ভালো সিজিপিএ পায়, কথাবার্তায় ভালো; যার সবটাই সিলেবাস ভিত্তিক। আর আউটকাম বেসড এডুকেশন (ওবিই) কারিকুলাম হলো, পরিবর্তনশীল পৃথিবীতে টেকনোলজি, জিও পলিটিক্স, ইকোনমির সাথে চলমান শিক্ষাব্যবস্থার সমন্বয় করা। গ্লোবালাইজেশনের এই বিশ্বে একা থাকার সুযোগ নেই। প্রশ্ন হতে পারে,:
আরও পড়ুন
গাজীপুরে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, নারী নিহত

গাজীপুরে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, নারী নিহত

গাজীপুরের কোনাবাড়ীতে বিক্ষোভরত শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। বুধবার সকালে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। নিহত নারী শ্রমিক হলেন আঞ্জুয়ারা খাতুন। তিনি সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার চর নাটিপাড়া গ্রামের মো. জামাল হোসেনের স্ত্রী। মঙ্গলবার ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করে মালিকপক্ষ। তা মেনে নেননি পোশাক শ্রমিকরা। প্রতিবাদে আজ বুধবার সকাল সাড়ে ৮টা থেকে কোনাবাড়ী কাশিমপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। খবর পেয়ে শিল্প পুলিশ, থানা পুলিশ ও বিজিবি সড়ক থেকে তাদের সরিয়ে দিতে টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট নিক্ষেপ করে। এ সময় শ্রমিকরা পুলিশকে:
আরও পড়ুন
ডিম-আলুর দাম কিছুটা কমেছে

ডিম-আলুর দাম কিছুটা কমেছে

আমদানি করা ডিম দেশে আসার পর এর দাম কিছুটা কমেছে। পাইকারি পর্যায়ে প্রতি ১০০ পিস ডিমের দাম কমেছে ৯০ টাকার মতো। এর প্রভাব পড়েছে খুচরা পর্যায়ে। বাজারে এখন খুচরা পর্যায়ে প্রতি ডজন ফার্মের মুরগির ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৪৫ থেকে ১৫০ টাকায়। হালি বিক্রি হচ্ছে ৫০ টাকায়। একইভাবে আলুর দরও কমেছে। তবে পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের দাবি, আমদানির কারণে দাম কমছে, এমন নয়। তাদের যুক্তি হচ্ছে, শীত মৌসুম শুরু হয়েছে। বাজারে শিম, মূলা, নতুন আলু, ফুলকপি, বাঁধাকপিসহ শীতকালীন অনেক সবজি এসেছে। সেগুলোর দামও কমতে শুরু করেছে। এসব কারণে ডিমের চাহিদা আগের তুলনায় কম। ফলে দাম কমেছে। ডিমের ডজন ১৭০ টাকা:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে লোকশিল্প-পিঠা-স্বাস্থ্য ও বিজ্ঞান মেলা

লক্ষ্মীপুরে লোকশিল্প-পিঠা-স্বাস্থ্য ও বিজ্ঞান মেলা

মো. রাকিব হোসাইন রনি: শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে ও গ্রাম বাংলার ঐতিহ্যের সাথে পরিচয় করিয়ে দিতে আয়োজন করা হয়েছে লোকশিল্প-পিঠা-স্বাস্­থ্য ও বিজ্ঞান মেলার। মঙ্গলবার (৭নভেম্বর) দিনব্যাপী এমন আয়োজন করেন লক্ষ্মীপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজ। এতে আলাদা আলাদা স্টলে পসরা সাজান শিক্ষার্থীরা। মেলা ঘুরে দেখা যায়, লোকশিল্প স্টলে গ্রাম বাংলার নকশিকাঁথা, জামদানী শাড়ি প্রদর্শন করেছে শিক্ষার্থীরা। এছাড়া মাটির তৈরি বিভিন্ন খেলনা, তৈজসপত্র স্থান পায় তাদের স্টলে। গ্রামীন পিঠা মেলা স্থলে সাজানো হয়েছে হরেক রকম পিঠা। নানান প্রকার সবজি ও ফলমূল সহ প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম ছিলো স্বাস্থ্য মেলা স্টলে। এছাড়া বিজ্ঞান মেলা স্টলে শিক্ষার্থীদের উদ্ভাবিত কিছু প্রজেক্ট প্রদর্শন করা হয়। মেলা পরিদর্শনে:
আরও পড়ুন
ইবি’র বুধবারের নিয়োগ পরীক্ষা স্থগিত

ইবি’র বুধবারের নিয়োগ পরীক্ষা স্থগিত

ইবি সংবাদদাতা: বিএনপি-জামায়াতের তৃতীয় দফায় ডাকা অবরোধের প্রথম দিন আগামীকাল বুধবার (০৮ নভেম্বর) ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অনুষ্ঠিতব্য প্রকৌশল অফিসের ‘অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট’ পদের জব টেস্ট পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (০৭ নভেম্বর) রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি সূত্রে, আগামী বুধবার (০৮ নভেম্বর) প্রকৌশল অফিসের 'অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট' পদের জব টেস্ট সকাল সাড়ে নয়টায় অনুষ্ঠিত হওয়ার সময়সূচী নির্ধারিত ছিল। অনিবার্য কারণবশত: উক্ত জব টেস্ট স্থগিত করা হলো। তারিখ ও সময়সূচী পরবর্তিতে জানানো হবে। এদিকে, রেজিস্ট্রার দপ্তর সূত্রে জানা যায়, আগামীকাল নিয়োগ পরীক্ষা বন্ধ থাকলেও সকল বিভাগের ক্লাস ও পরীক্ষা:
আরও পড়ুন
বুধ ও বৃহস্পতিবার আবার বিএনপির অবরোধ

বুধ ও বৃহস্পতিবার আবার বিএনপির অবরোধ

একদিন বিরতি দিয়ে আগামী বুধ ও বৃহস্পতিবার আবারও অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সোমবার দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। বুধবার ভোর ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত এ অবরোধ চলবে। বিএনপির চলমান অবরোধে দেশের বিভিন্ন স্থানে যানবাহনে আগুন দেওয়া হয়। রোববারের ছবি একদিন বিরতি দিয়ে আগামী বুধ ও বৃহস্পতিবার আবারও অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সোমবার দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। বুধবার ভোর ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত এ অবরোধ চলবে। রিজভী বলেন, ‘সারাদেশে নেতা-কর্মীদের গ্রেফতার, বাড়ি বাড়ি তল্লাশী ও নির্যাতনের:
আরও পড়ুন
অবরোধ সমর্থনে ইবিতে ব্যানার ঝুলালেন ছাত্রদল

অবরোধ সমর্থনে ইবিতে ব্যানার ঝুলালেন ছাত্রদল

ইবি সংবাদদাতা: দেশব্যাপী ডাকা বিএনপি-জামায়াতের অবরোধ সমর্থনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বিভিন্ন ভবনে ব্যানার ঝুলিয়েছেন শাখা ছাত্রদল। সোমবার (০৬ নভেম্বর) দ্বিতীয় দয়ায় ডাকা অবরোধের দ্বিতীয় দিন সকাল সাতটার দিকে ব্যানার ঝুলান তারা। জানা যায়, সকাল সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন এবং রবীন্দ্র নজরুল কলা ভবনে ব্যানার ঝুলান শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা। ব্যানারে ‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও’, ‘রাষ্ট্র মেরামতের কাজ চলছে, সাময়িক অসুবিধার জন্য দুঃখিত’ লেখা দেখা যায়। এ বিষয়ে শাখা ছাত্রদলের সদস্য সচিব মাসুদ রুমী মিথুন বলেন, আমরা একদফা দাবিতে আন্দোলনের অংশ হিসেবে প্রশাসন ভবনসহ বিভিন্ন একাডেমিক ভবনে ব্যানার ঝুলিয়ে দিয়েছি। জনগণের স্বার্থ রক্ষার্থেই আমরা এই কর্মসূচি পালন করছি। এটা দেশের সকল:
আরও পড়ুন
চরভদ্রাসনে পদ্মা নদীর তীর সংরক্ষণ বাঁধে প্রায় ১৬০ ফিট এলাকা জুড়ে ধ্বস

চরভদ্রাসনে পদ্মা নদীর তীর সংরক্ষণ বাঁধে প্রায় ১৬০ ফিট এলাকা জুড়ে ধ্বস

ফরিদপুর জেলা প্রতিনিধি- ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদর ইউনিয়নের টিলারচর গ্রামে পদ্মা নদীর তীর সংরক্ষন বাঁধে প্রায় ১৬০ ফিট এলাকা জুড়ে ধ্বস দেখা গেছে। এতে উপজেলার পদ্মা রক্ষা বাঁধটি হুমকীর মুখে রয়েছে। গত শনিবার বিকেলে উপজেলা পদ্মা নদীর ওই গ্রাম পয়েন্টে বাঁধে ধ্বস দেখা দেয়। রোববার সকালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী মোর্শেদ, উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মোঃ কাউছার, ভাইস চেয়ারম্যান মোতালেব হোসেন মোল্যা, ইউপি চেয়ারম্যান আজাদ খান, ফরিদপুর পাউবো’র উপ-সহকারী প্রকৌশলী আলতাফ হোসেন বাঁধ এলাকা পরিদর্শন করেছেন। রোববার বিকেলে ফরিদপুর পাউবো’র উপ-সহকারী প্রকৌশলী আলতাফ হোসেন জানান, “শাহীনুজ্জামান নামক এক বালু ব্যাবসায়ী দীর্ঘদিন ধরে পদ্মা রক্ষা বাঁধের উপর দিয়ে ভারী পাইপ লাইনের:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.