সারাদেশ

লক্ষ্মীপুরে বিএনপির মিছিলে ধাওয়া,আটক-৩ 

লক্ষ্মীপুরে বিএনপির মিছিলে ধাওয়া,আটক-৩ 

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর প্রতিনিধি:  বিএপির ডাকা ৪৮ ঘন্টা অবরোধের অংশ হিসেবে  আজ সোমবার সকাল থেকে রাস্তায়  টায়ার জালিয়ে উত্তর স্টেশন,  ইটেরপুল, জকসিন,ভবানীগন্জ সহ জেলার বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে ও বিক্ষোভ মিছিল করে লক্ষ্মীপুর জেলা বিএনপির নেতা কর্মীরা। জেলা বিএনপির ব্যানারে ভোর ৬ টায় শহরের  উত্তর স্টেশন থেকে বাজার রোডে মিছিল বের করলে শাখাড়ীপাড়া মোড়ে পুলিশ ধাওয়া করে। এতে জেলা  যুবদলের সদস্য মুনসুর আহমদ সহ মোট ৩ জনকে আটক করে পুলিশ। এছাড়া সকাল থেকে বাস টার্মিনাল থেকে দূর পাল্লার কোন যানবাহন ছেড়ে যায়নি।  যে কোন ধরনের নাশকতা এড়াতে পুলিশ,বিজিবি,আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মহড়ায় রয়েছেন।
আরও পড়ুন
উপনির্বাচন: লক্ষ্মীপুর-৩ আসনে জয়ী নৌকার পিংকু

উপনির্বাচন: লক্ষ্মীপুর-৩ আসনে জয়ী নৌকার পিংকু

লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের উপনির্বাচনে নৌকার প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু নৌকা প্রতীকে ১ লাখ ২০ হাজার ৫৯৯ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির (জাপা) প্রার্থী মোহাম্মদ রাকিব হোসেন লাঙল প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৮৪৬ ভোট। নির্বাচনে অন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাকের পার্টির শামসুল করিম খোকন গোলাপ ফুল প্রতীকে পেয়েছেন ২ হাজার ১২৬ ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রার্থী আম প্রতীকে পেয়েছেন ৫১৩ ভোট। রোববার (৫ নভেম্বর) রাত ৮টার দিকে লক্ষ্মীপুর টাউন হলে ফলাফল ঘোষণা করেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. ফরহাদ হোসেন। তিনি জানান, ৩১ দশমিক ৮৫ শতাংশ ভোট পড়েছে। আসনটিতে ৪ লাখ ৩:
আরও পড়ুন
ইবি’র ভোলা জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সাইফুল-ওসমান

ইবি’র ভোলা জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সাইফুল-ওসমান

ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ভোলা জেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন ‘ভোলা জেলা ছাত্র কল্যাণ সমিতি’র ২০২৩-২৪ কার্যবর্ষের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাইফুল ইসলাম চুন্নু সভাপতি এবং আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সৈয়দ ওসমান বিন হাসনাইন সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন। রোববার ( ৫ নভেম্বর) সংগঠনটির উপদেষ্টা ও দা’ওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ অলী উল্লাহ ও গনিত বিভাগের অধ্যাপক ড. সজীব আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। ২২ সদস্য বিশিষ্ট কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি রাশেদুল ইসলাম রাফি, আমিনুল ইসলাম যুবাইর, জোবায়ের আহাম্মদ ও ইব্রাহিম:
আরও পড়ুন
সাড়ে ৫ টাকা করে আসা ডিম, বিক্রি হবে ১২

সাড়ে ৫ টাকা করে আসা ডিম, বিক্রি হবে ১২

ডিমের সরবরাহ বৃদ্ধি ও বাজার স্থিতিশীল রাখতে বেনাপোল স্থলবন্দর দিয়ে ডিম আমদানি শুরু হয়েছে। প্রথম দিনে বন্দর দিয়ে ৬১ হাজার ৯৫০ পিস ডিম আমদানি করেছে বিডিএস করপোরেশন নামের একটি প্রতিষ্ঠান। রবিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় ভারত থেকে ডিমের প্রথম চালান আসে দেশে। যার আমদানি মূল্য দেখানো হয়েছে দুই হাজার ৯৮৮ মার্কিন ডলার। সেই হিসাবে প্রতি পিস ডিমের আমদানি মূল্য পাঁচ টাকা ৪৩ পয়সা পড়েছে বলে জানিয়েছে আমদানিকারক প্রতিষ্ঠান। এর ওপর সরকারি শুল্ক এক টাকা ৮০ পয়সা। এতে শুল্কসহ আমদানি খরচ পড়বে সাত টাকা ২৩ পয়সা। এ ছাড়া এলসি, রপ্তানি, পোর্ট ও সিঅ্যান্ডএফ চার্জ, পরিবহন ব্যয়সহ প্রতি পিস ডিমের খরচ সাড়ে ৯:
আরও পড়ুন
ইবি’র দিনাজপুর জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে বাঁধন-রতন

ইবি’র দিনাজপুর জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে বাঁধন-রতন

ইবি সংবাদদাতা : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দিনাজপুর জেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন ‘দিনাজপুর জেলা ছাত্র কল্যাণ সমিতি’র ২০২৩-২৪ কার্যবর্ষের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নিশাত সরকার (বাঁধন) সভাপতি এবং আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রতন সাহা সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন। রোববার (০৫ নভেম্বর) সংগঠনটির উপদেষ্টা রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ফিরোজ আল মামুন এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল মালেক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি তাজমুল হক জাঈম, অপু রায়, আসমা খাতুন, সামিহা স্নিগ্ধা ও আব্দুল মোমিন নাহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক আজমাইন আবিদ, পবিত্র:
আরও পড়ুন
লক্ষ্মীপুর-৩ আসনে উপনির্বাচন শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন, চলছে গননা

লক্ষ্মীপুর-৩ আসনে উপনির্বাচন শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন, চলছে গননা

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে লক্ষ্মীপুর-৩ সদর আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ। রোববার (৫ নভেম্বর) কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে সকাল ৮টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। নির্বাচন শেষে চলছে ভোট গণনার প্রস্তুতি। সকাল থেকে এন আহমদীয়া, পাবলিক স্কুল, লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও পৌর শহীদ স্মৃতি একাডেমিসহ বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটাররা লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। তবে ভোটারদের উপস্থিতি কম পরিলক্ষিত হয়েছে। এদিকে নানা অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দেন জাতীয় পার্টি ও জাকের পার্টির মনোনীত প্রার্থী মো.:
আরও পড়ুন
আগামী নির্বাচনে নৌকা মার্কা নিয়েই ইলেকশন করব ইনশাআল্লাহ – নিক্সন চৌধুরী

আগামী নির্বাচনে নৌকা মার্কা নিয়েই ইলেকশন করব ইনশাআল্লাহ – নিক্সন চৌধুরী

ফরিদপুর জেলা প্রতিনিধি- ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন আগামী নির্বাচনে নৌকা মার্কা নিয়েই ইলেকশন করব ইনশাআল্লাহ । গত ১০ বছরে এই এলাকার জনগণের জন্য ঈমানের সংগে দায়িত্ব পালন করেছি। তাই প্রধানমন্ত্রী আমাকে নিরাশ করবেননা। তিনি তার নির্বাচনী প্রতিদ্বন্দ্বী কাজী জাফর উল্লাহর উদ্দেশ্যে বলেন, বঙ্গবন্ধুর খুনি মোশতাকও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ছিল। আপনিও প্রেসিডিয়াম সদস্য। সুতরাং প্রেসিডিয়াম সদস্য হলেই আওয়ামীলীগের আপন হয় না। তিনি উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, আমার পরিবার নৌকার প্রকৃত মাঝি। অনেক ঝড়ঝাপটা গেছে আমাদের পরিবারের উপর দিয়ে। তাই যদি নৌকা মার্কা না পাই যে মার্কাই পাই, আপনারা আমাকে:
আরও পড়ুন
শিক্ষাপ্রতিষ্ঠানে কিশোর অপরাধ রোধে সরকারের নতুন উদ্যোগ

শিক্ষাপ্রতিষ্ঠানে কিশোর অপরাধ রোধে সরকারের নতুন উদ্যোগ

রাজধানীসহ সারা দেশে ভয়ংকর অপরাধে জড়িয়ে পড়ছে কিশোররা। কিছুদিন আগে নারায়ণগঞ্জে তুচ্ছ কারণে এক কিশোরকে পিটিয়ে হত্যা করে কিশোর গ্যাংয়ের সদস্যরা। এমন অপরাধ হরহামেশাই ঘটছে। বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে কিশোর অপরাধ সমস্যা মারাত্মক আকার ধারণ করেছে। চুরি, হত্যা, আত্মহত্যা, ধর্ষণ, ছিনতাই, পকেটমার, মাদকসেবন ও ইভটিজিং থেকে শুরু করে এমন সব লোমহর্ষক কর্মকাণ্ডের সঙ্গে কিশোররা এখন যুক্ত হচ্ছে— যা অকল্পনীয়।   কিশোর বয়সের চাহিদা হলো কৌতূহলের বশে নতুন কিছু জানতে চায়, শিখতে চায়, নিজেকে সবার সামনে উপস্থাপন করতে চায়। এ স্বতঃস্ফূর্ত আকাঙ্ক্ষাকে যদি মাতা-পিতা, শিক্ষক, অভিভাবক সঠিক পথে পরিচালনা করতে পারেন তবে এ ছেলেমেয়েরা ভবিষ্যৎ জীবনে, কর্মক্ষেত্রে, সমাজে সফল মানুষ হয়।:
আরও পড়ুন
পোশাক কারখানার নিরাপত্তায় বিজিবি-র‌্যাব

পোশাক কারখানার নিরাপত্তায় বিজিবি-র‌্যাব

ঢাকাসহ আশপাশের পোশাক কারখানার নিরাপত্তায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পাশাপাশি র‌্যাবের টহল বাড়িয়ে দেওয়া হয়েছে। রোববার (৫ নভেম্বর) বিজিবি সদর দপ্তর ও র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং থেকে এ তথ্য জানা গেছে। বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, গাজীপুর, কোনাবাড়ি, সফিপুর, চন্দ্রা, সাভার ও আশুলিয়া এলাকায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। অন্যদিকে র‌্যাব জানায়, শ্রমিক আন্দোলন পুঁজি করে কোনো ধরনের নাশকতা-সহিংসতা করে পোশাক শিল্পকে ধ্বংস করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সে অনুযায়ী নিরাপত্তা প্রদানে বিভিন্ন কার্যক্রম চালাচ্ছে সংস্থাটি। এরই মধ্যে যেখানে যেখানে গার্মেন্টস বেশি রয়েছে সেই স্থানগুলোতে র‌্যাবের টহল বাড়িয়ে দেওয়া হয়েছে।:
আরও পড়ুন
রাজশাহীতে স্ত্রীরোগ বিশেষজ্ঞ ফাতেমা সিদ্দিকা আটক

রাজশাহীতে স্ত্রীরোগ বিশেষজ্ঞ ফাতেমা সিদ্দিকা আটক

প্রতিবেদক,রাজশাহী: রাজশাহীর প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ফাতেমা সিদ্দিকাকে জিজ্ঞাসাবাদের পর একটি বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেফতার দেখিয়েছে পুলিশ। শনিবার রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও বিশেষ শাখার অতিরিক্ত উপ-কমিশনার জামিরুল ইসলাম বলেন, চলতি বছরের ২৩ মে শাহ মখদুম থানায় জামায়াত-শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে একটি বিস্ফোরক আইনের মামলা হয়। সেই মামলায় চিকিৎসককে গ্রেফতার দেখানো হয়েছে। শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে নগরীর বড় বনগ্রাম এলাকার বাড়ি থেকে ফাতেমা সিদ্দিকাকে রাজশাহী মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা গাড়িতে করে নিয়ে যায়। এর আগে বিকাল ৫টার দিকে ডিবি ও শাহ মখদুম থানা পুলিশ তার বাড়ির ভেতরে ঢোকে। মহানগর পুলিশের মুখপাত্র ও বিশেষ শাখার অতিরিক্ত উপ-কমিশনার:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.