বুধ ও বৃহস্পতিবার আবার বিএনপির অবরোধ

শেয়ার

একদিন বিরতি দিয়ে আগামী বুধ ও বৃহস্পতিবার আবারও অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সোমবার দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। বুধবার ভোর ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত এ অবরোধ চলবে।

রিজভী বলেন, ‘সারাদেশে নেতা-কর্মীদের গ্রেফতার, বাড়ি বাড়ি তল্লাশী ও নির্যাতনের প্রতিবাদে এবং এক দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ৮ ও ৯ নভেম্বর অর্থাৎ বুধ ও বৃহস্পতিবার … বুধবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত অর্থাৎ ৪৮ ঘন্টার অবরোধ কর্মসূচি বিএনপির পক্ষ থেকে আমি ঘোষণা করছি। এই কর্মসূচি হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ কর্মসূচি।’

দলটির চলমান ৪৮ ঘন্টা অবরোধ কর্মসূচি শান্তিপূর্ণভাবে চালিয়ে যাওয়ার জন্য বিএনপিসহ সকল সমমনা জোট ও দলের নেতা-কর্মীদেরকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অভিনন্দন জানিয়েছেন বলেও জানান রিজভী।

গত ২৮ অক্টোবর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা ও সরকারের পদত্যাগের এক দফা দাবিতে রাজধানীর নয়াপল্টনে মহাসমাবেশ ডাকে বিএনপি। সমাবেশ শুরুর আগেই পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় দলটির নেতা–কর্মীরা। এ সময় বিক্ষুব্ধ বিএনপি কর্মীরা কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবন ও জাজেস কমপ্লেক্সে হামলা চালায়। ভাংচুর ও অগ্নিসংযোগ করে রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালেও।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.