Prime Minister Sheikh Hasina is coming to Narsingdi at night
মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি: রাত পোহালেই নরসিংদী আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন করবেন নরসিংদীর পলাশ উপজেলায় নবনির্মিত দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্প। রবিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে কারখানাটি উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে এরই মধ্যে শিল্পমন্ত্রী এডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি ও শিল্প মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তাগণ কারখানার সার্বিক প্রস্তুতিমূলক কার্যক্রম পরিদর্শন করেছেন। এসময় স্থানীয় সংসদ সদস্য ড.আনোয়ারুল আশরাফ খান দিলীপ,শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা,বিসিআইসির চেয়ারম্যান মো.সাইদুর রহমান এবং শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম আলম উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে শিল্পমন্ত্রী এডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি…
