সারাদেশ

মনপুরায় মনোনয়ন জমা দিলেন চেয়ারম্যান প্রার্থী আলাউদ্দিন হাওলাদার

মনপুরায় মনোনয়ন জমা দিলেন চেয়ারম্যান প্রার্থী আলাউদ্দিন হাওলাদার

 রুবেল চক্রবর্তী,জেলা প্রতিনিধি: ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় আগামী ৯ই মার্চ প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে উপজেলার ১নং মনপুরা ও ৫নং কলাতলী ইউনিয়ন পরিষদের নির্বাচনী এলাকায় উৎসব মূখর পরিবেশ তৈরি হয়েছে।  ইতোমধ্যে মনোনয়ন পত্র জমা দেওয়া শুরু হয়েছে। আজ প্রথম দিন রোববার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় কলাতলী ইউনিয়ন পরিষদ নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার মোঃ মঞ্জুর হোসেন খান এর কাছে মনোনয়ন পত্র জমা দেন ৫নং কলাতলী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আলাউদ্দিন হাওলাদার । এ সময় উপস্থিত ছিলেন, মনপুরা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন মজনু ফরাজি, উপজেলা আ'লীগের প্রচার সম্পাদক সালাহউদ্দিন,উপজেলা আ'লীগের সদস্য হেলাল উদ্দিন, উপজেলা পরিষদের সাবেক:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে খেলাঘর আসরের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে খেলাঘর আসরের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: খেলাঘর কেন্দ্রীয় কমিটির দেশব্যাপী সাংগঠনিক সফরের অংশ হিসেবে ১০ ফেব্রুয়ারী শনিবার বিকেল সাড়ে তিনটায় খেলাঘর লক্ষ্মীপুর জেলা কমিটির আয়োজনে জেলা পাবলিক লাইব্রেরি ও টাউন হল মিলনায়তনে জেলা কমিটি ও জেলা কমিটির আওতাধীন শাখা আসরসমূহের সমন্বয়ে এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন খেলাঘর কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও লক্ষ্মীপুর জেলা কমিটির সভাপতি প্রফেসর মাইন উদ্দিন পাঠান। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতি মণ্ডলীর সদস্য প্রকৌশলী দেলোয়ার মজুমদার ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্পাদকমন্ডলীর সদস্য শিশির চক্রবর্তী। সভার শুরুতে প্রয়াত প্রেসিডিয়াম মেম্বার জিয়া উদ্দিন জিয়া ভাইয়া স্বরণে এক নিরবতা পালন শেষে:
আরও পড়ুন
ভয়াবহ সড়ক দূর্ঘটনায় একই পরিবারের ৩ সদস্যসহ নিহত-৬

ভয়াবহ সড়ক দূর্ঘটনায় একই পরিবারের ৩ সদস্যসহ নিহত-৬

মোঃ হাসিবুজ্জামান টিপু, খুলনা জেলা প্রতিনিধি: খুলনা জেলা ডুমুুরিয়া উপজেলার আঙ্গারদহ নামক স্থানে ভয়াবহ সড়ক দূর্ঘটনায় একই পরিবারর ৩ জনসহ ৬ জন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছেন ৩ জন। ঘাতক ট্রাককে আটক করেছে পুলিশ। প্রায় ১ ঘন্টা খুলনা-সাতক্ষীরা মহাসড়ক যানচলাচল বন্ধ ছিলো। হাসপাতালে চলছে নিহত স্বজনদের আহাজারী। হাসপাতাল ও পুলিশ সুত্রে জানা যায়, ডুমুরিয়ার খুলনা-সাতক্ষীরা মহাসড়কের আঙ্গারদহ নামক স্থানে শনিবার দুপুর ৩ টার দিকে মাটিবাহী ডাম্পার ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই ইজিবাইক চালক ডুমুরিয়া উপজলার জিয়ালতলা গ্রামের বিশ্বজিত বিশ্বাস(৩৫), তার শাশুড়ি বিলপাবলা গ্রামের মৃত অনিমেশ ঢালীর স্ত্রী অমরী ঢালী (৫৫), বিশ্বজিত বিশ্বাসের শ্যালক অপু ঢালীর স্ত্রী:
আরও পড়ুন
রামগঞ্জ প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি আবু তাহের, সেক্রেটারী কাউছার

রামগঞ্জ প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি আবু তাহের, সেক্রেটারী কাউছার

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ১০ ফেব্রুয়ারী (শনিবার) রামগঞ্জ প্রেরক্লাব মিলনায়তনে ওই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক মানবজমিন পত্রিকার প্রতিনিধি আবু তাহের ও সাধারণ সম্পাদক পদে দৈনিক সময়ের আলো প্রতিনিধি মোঃ কাউছার হোসেন। নির্বাচিত অন্যরা হলেন-সিনিয়র সহ-সভাপতি পদে দৈনিক নবচেতনা পত্রিকার প্রতিনিধি মনির হোসেন বাবুল, সহ-সভাপতি দৈনিক আমাদের সময় প্রতিনিধি মোঃ জাকির হোসেন পাটোওয়ারী, যুগ্ন-সাধারণ সম্পাদক দৈনিক কালবেলা প্রতিনিধি ইকবাল হোসেন, অর্থ সম্পাদক দৈনিক আমার সংবাদ রাজু হোসেন,দপ্তর সম্পাদক পদে বাংলাদেশের আলোর জহিরুল ইসলাম,সাংগঠনিক সম্মাদক পদে দৈনিক আজকালের খবর শাহ আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে তানজিদ হোসেন রুবেল, ক্রীড়া:
আরও পড়ুন
৯ মাসের শিশু চুরি, উদ্ধার হয়নি ৩ দিনেও

৯ মাসের শিশু চুরি, উদ্ধার হয়নি ৩ দিনেও

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে একটি কিন্ডারগার্ডেন থেকে চুরি হওয়া ৯ মাস বয়সী শিশু মালিহা ইসলাম ওহি ৩ দিনেও উদ্ধার হয়নি। ওহি সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের চড়ুইভাতি গ্রামের আবুধাবি প্রবাসী মো. সেলিমের মেয়ে। তার মা মরিয়ম বেগম ঐ বিদ্যালয়ের সাবেক শিক্ষক। এদিকে মেয়ের শোকে মা মরিয়মের কান্না থামানোর উপায় খুঁজে পাচ্ছে না কেউই। বারবার কান্নায় ভেঙে পড়ছেন তিনি। শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে শিশু ওহিকে উদ্ধারের দাবিতে ঘটনাস্থল তোরাবগঞ্জ অগ্রণী রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনের আয়োজন করা হয়। এতে ওহির মা মরিয়মসহ আত্মীয়স্বজন, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা এতে অংশ নেয়।এসময় কান্নাজড়িত কণ্ঠে দুই হাত তুলে বিলাপ করতে থাকেন শিশু ওহির:
আরও পড়ুন
রাজশাহীতে তিন সহযোগিসহ ধর্ষক গ্রেপ্তার

রাজশাহীতে তিন সহযোগিসহ ধর্ষক গ্রেপ্তার

রাজশাহী প্রতিবেদক: রাজশাহী মহানগরীর চন্দ্রিমা এলাকা থেকে তিন সহযোগিসহ এক ধর্ষক গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার বেলা ১১টার দিকে প্রেস ব্রিফিংএ এ তথ্য জানিয়েছেন র‌্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মুনীম ফেরদৌস। গ্রেপ্তারকৃতরা হলেন, নগরীর বোয়ালিয়া থানার হেঁতেমখাঁ সবজিপাড়া এলাকার নরুল ইসলামের ছেলে আলমগীর রয়েল (৪০), তার স্ত্রী হেলেনা খাতুন (৩০), হেলেনার বড় বোন দিলারা বেগম (৩৫) ও তাদের সহযোগি চন্দ্রিমা থানার উপড়ভদ্রা এলাকার আফজাল হোসেনের স্ত্রী মমতাজ বেগম (৪২)। র‌্যাব-৫ এর সদর দপ্তরে আয়োজিত প্রেস ব্রিফিংএ কর্ণেল মুনীম ফেরদৌস জানান, গত ৭ ফেব্রুয়ারি ধর্ষণের শিকার ভুক্তভোগী নারী কেনাকাটার উদ্দেশ্যে নগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম কোর্ট স্টেশন এলাকায় যায়। সেখানে তার মোবাইল ফোন:
আরও পড়ুন
রায়পুরে লাইটিং ব্যবসায়ী সমিতির নির্বাচন সভাপতি জয়, সম্পাদক মান্নান

রায়পুরে লাইটিং ব্যবসায়ী সমিতির নির্বাচন সভাপতি জয়, সম্পাদক মান্নান

সোলাইমান ইসলাম নিশান: লক্ষ্মীপুরের রায়পুরে লাইটিং, সাউন্ড এন্ড ইভেন্ট ব্যবসায়ী সমিতির রায়পুর থানা কমিটির দ্বিবার্ষিক নির্বাচন (২০২৪-২৬) সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৮ই ফেব্রুয়ারী) সকাল সাড়ে দশ-টা থেকে শুরু হয়ে এ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয় বিকেল পাঁচটায়। পরে রাত ৮ টা নাগাদ ফলাফল ঘোষণা করা হলে, সরাসরি ভোটে সভাপতি পদে মোঃ কামাল হোসেন, সাধারণ সম্পাদক পদে মোঃ আব্দুল মান্নান,অর্থ সম্পাদক হিসেবে মোঃ মিজানুর রহমান ও বিনা-প্রতিদ্বন্দ্বিতায় সাংগঠনিক সম্পাদক পদে মোঃ সাকিল হোসেন নির্বাচিত হন। ফলাফল ঘোষণা পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রায়পুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ জুটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রায়পুর প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার:
আরও পড়ুন
চরভদ্রাসনে জমি চাষের আওতায় আনতে প্রশাসনের উদ্যোগ

চরভদ্রাসনে জমি চাষের আওতায় আনতে প্রশাসনের উদ্যোগ

ফরিদপুর জেলা প্রতিনিধি- ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার প্রায় সাড়ে ছয় হাজার একর জমিকে চাষের আওতায় আনার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। সে লক্ষ্যে ৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে দেশের মডেল পেঁয়াজ দানা চাষী শাহিদা বেগমের ফরিদপুরের সদর উপজেলার অম্বিকাপুরের মাঠে আসেন চরভদ্রাসন উপজেলার কৃষকরা। জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদফতর চরভদ্রাসনের আয়োজনের চরের চাষীদের উদ্বুদ্ধকরণে পেঁয়াজ দানার আধুনিক চাষ পদ্ধতি সম্পর্কে অবহিত ও মাঠ পর্যায়ে পরিদর্শন আনা হয়। এ সময় ফরিদপুরের জেলা প্রশাসক মো কামরুল আহসান তালুকদার, চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী মোরশেদ উপস্থিত ছিলেন। পরে তাদের চরের মাটিতে উৎপাদনযোগ্য আরও কয়েকটি ফসলের উৎপাদনের উপর বাস্তব সম্মত ধারণা দিতে কয়েকটি স্থান ভ্রমণ:
আরও পড়ুন
মনপুরায় বিপুল পরিমান অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

মনপুরায় বিপুল পরিমান অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

রুবেল চক্রবর্তী,জেলা প্রতিনিধি: ভোলার মনপুরায় অভিযান চালিয়ে বিপুল পরিমানে অবৈধ বেহুন্দি, কারেন্ট জাল, চায়না দুয়ারী জাল, ঘেরা জাল ও একটি মাছধরা নৌকা উদ্ধার করেছে মৎস্য বিভাগ। উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মারুফ হোসেন মিনারের নের্তৃত্বে এই কম্বিং অপারেশন পরিচালনায় সহযোগিতা করেন মেরিন ফিশারিজ কর্মকর্তা মাহমুদুল হাসান ও মনপুরা থানা পুলিশ। এসময় নিষিদ্ধ ৬টি বেহুন্দি জাল, ৩০০ মিটার কারেন্ট জাল, ১ টি চায়না দুয়ারী জাল ও ২৪ শ মিটার ঘের জাল ও ১ টি ধরাজাল ও একটি মাছধরা নৌকা উদ্ধার করা হয়। পরে মনপুরা উপকূলে এনে হাজীর হাট ¯øুইজ ঘাটে এসব জাল আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানে আটককৃত নৌকাটি:
আরও পড়ুন
রামগঞ্জে ৩ ইটভাটার মালিককে ৭ লাখ টাকা জরিমানা

রামগঞ্জে ৩ ইটভাটার মালিককে ৭ লাখ টাকা জরিমানা

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ ৩টি ইটভাটার মালিককে ৭ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৮ফেব্রুয়ারী) সকাল থেকে উপজেলার নোয়াগাঁও ও ভোলাকোট ইউনিয়নের বিভিন্ন এলাকায় তিনটি ইটভাটায় এ অভিযান চালানো হয়েছে। রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ শারমিন ইসলাম এর নির্দেশে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল এ অভিযান পরিচালনা করেন। জরিমানাকৃত ইটভাটাগুলোর মধ্যে মেসার্স মোরশেদ ব্রিকস ২ লাখ টাকা, মেসার্স রাবেয়া ব্রিকসের ৩ লাখ এবং ভোলাকোট ইউনিয়নের জেবিএম ব্রিকসের ওপর ২ লাখ টাকা জরিমানা করে আদায় করা হয়েছে। অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল জানান, ৩টি ইটভাটায় অভিযান চালিয়ে ৭লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.