মনপুরায় মনোনয়ন জমা দিলেন চেয়ারম্যান প্রার্থী আলাউদ্দিন হাওলাদার

শেয়ার

 রুবেল চক্রবর্তী,জেলা প্রতিনিধি:

ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় আগামী ৯ই মার্চ প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে উপজেলার ১নং মনপুরা ও ৫নং কলাতলী ইউনিয়ন পরিষদের নির্বাচনী এলাকায় উৎসব মূখর পরিবেশ তৈরি হয়েছে।

 ইতোমধ্যে মনোনয়ন পত্র জমা দেওয়া শুরু হয়েছে।

আজ প্রথম দিন রোববার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় কলাতলী ইউনিয়ন পরিষদ নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার মোঃ মঞ্জুর হোসেন খান এর কাছে মনোনয়ন পত্র জমা দেন ৫নং কলাতলী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আলাউদ্দিন হাওলাদার ।

এ সময় উপস্থিত ছিলেন, মনপুরা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন মজনু ফরাজি, উপজেলা আ’লীগের প্রচার সম্পাদক সালাহউদ্দিন,উপজেলা আ’লীগের সদস্য হেলাল উদ্দিন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন,সমাজ সেবক নোমান ফরাজী,উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক বাবুল মাতাব্বর,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন ফরাজি সহ সমর্থকরা।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.