সারাদেশ

রায়পুরে অভিযানের মুখে ৩টন জাটকা ফেলে চম্পট বিক্রেতা

রায়পুরে অভিযানের মুখে ৩টন জাটকা ফেলে চম্পট বিক্রেতা

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে প্রশাসনের অভিযানে জব্দ হওয়া প্রায় ৩ টন জাটকা এতিমখানায় বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের খাসেরহাট বাজার থেকে জাটকাগুলো জব্দ করা হয়। মৎস্য বিভাগ ও কোস্ট গার্ড যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে মৎস্য অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগের উপপরিচালক মো. আব্দুস ছাত্তার, লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম, রায়পুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সারোয়ার জামান, কোস্ট গার্ডের রায়পুর উপজেলা কন্টিনজেন্ট কমান্ডার সিদ্দিকুল ইসলাম ও উত্তর চরবংশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন হাওলাদার উপস্থিত ছিলেন। জেলা মৎস্য বিভাগ সূত্র জানায়, লক্ষ্মীপুর মেঘনা উপকূলীয় জেলা। মেঘনা নদীর প্রায় ৭০:
আরও পড়ুন
মনপুরায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

মনপুরায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

রুবেল চক্রবর্তী,জেলা প্রতিনিধি: ভোলার মনপুরায় হাজীরহাট সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় অত্র বিদ্যালয় চত্বরে এসএসসি পরীক্ষার্থী ২০২৪ এর এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মনপুরা উপজেলা আ'লীগের সিনিয়র সহ-সভাপতি এ.কে.এম শাহাজান মিয়া। বিশেষ অতিথি ছিলেন ২নং ইউনিয়ন আ'লীগ সভাপতি আবুল কাসেম মাতব্বর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার টিপু সুলতান, মনেয়ারা বেগম মহিলা কলেজের প্রিন্সিপাল জাহাঙ্গীর হোসেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন সহ সহকারী শিক্ষক মন্ডলী প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা আ'লীগ সহ-সভাপতি বলেন, আমার বিশ্বাস আছে তোমরা পরীক্ষায় ভালো করবে। তোমরা অত্যন্ত মানবিক ও নৈতিক শিক্ষা পেয়েছো। তোমাদের:
আরও পড়ুন
রায়পুরে প্রশাসনের অভিযানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা আদায়

রায়পুরে প্রশাসনের অভিযানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা আদায়

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের লক্ষ্মীপুর জেলা কার্যালয়ের বাজার তদারকি অভিযান পরিচালিত হয় বুধবার (৭ই ফেব্রুয়ারি) সকাল ১১ টা থেকে দুপুর ২টা পর্যন্ত। রায়পুর উপজেলার হাসপাতাল এলাকা ও ১০ নং চালতাতলা ব্রীজ এলাকায় ভোক্তা অধিদপ্তর লক্ষ্মীপুর জেলা কার্যালয় এবং রায়পুর উপজেলা প্রশাসনের সমন্বয়ে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিকার লক্ষ্মীপুর এর সহকারি পরিচালক নুর হোসেন রুবেল এবং (এসিল্যান্ড ) নির্বাহী ম্যাজিষ্ট্রেট মনিরা খাতুন। সহযোগিতায় ছিলেন রায়পুর থানা পুলিশের একটি টিম। ভোক্তার সহকারী পরিচালক নুর হোসেন রুবেল বলেন, মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়ায় ৩ টি ফার্মেসিকে ৮০ হাজার টাকা ,কাঁচা সুপারিতে ক্ষতিকর হাইড্রোজ ও নিম্ন:
আরও পড়ুন
খোলা ট্রাকে বালু বহন ক্ষতিগ্রস্ত সাধারণ জনগণ

খোলা ট্রাকে বালু বহন ক্ষতিগ্রস্ত সাধারণ জনগণ

সোলাইমান ইসলাম নিশান: লক্ষ্মীপুরে সড়ক- মহাসড়কে আইন শৃঙ্খলা অমান্য করে দিনরাত খোলা ট্রাকে বেপরোয়া গতিতে বহন করা হচ্ছে বালু,ইট ও মাটি। ট্রাকে বালু-মাটি বহনের ক্ষেত্রে কাপড় বা প্লাস্টিক দিয়ে ঢেকে বহন করার কথা থাকলেও তা মানছেন না চালক বা ব্যবসায়ীরা।চালকরা জানায় মালিক পক্ষ থেকে বলে দেওয়ার পরেও অনেকে নিয়ম মানছেন না, তারা দোষী এদের কারণে যারা পিছনে থাকে তাদের অনেক ক্ষতি হচ্ছে। লক্ষ্মীপুরের মহাসড়কসহ আঞ্চলিক সড়কগুলোতেও খোলা ট্রাকে করে বালু-মাটি বহন করা হচ্ছে। এতে বালু-ধূলিকণা বাতাসে মিশে বায়ু দূষণ করছে। সড়ক দিয়ে চলাচলকারী মোটরসাইকেল আরোহী, শিক্ষার্থী, যানবাহনের যাত্রী ও পথচারীদের দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। অনেকে এজমা, হাঁপানি, শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগে:
আরও পড়ুন
তরুণীর অশ্লীল ভিডিও ফেসবুকে ছড়ানোর দায়ে যুবকের কারাদণ্ড

তরুণীর অশ্লীল ভিডিও ফেসবুকে ছড়ানোর দায়ে যুবকের কারাদণ্ড

রাজশাহী প্রতিবেদক: ভুয়া ফেসবুক আইডি খুলে তরুণীর ছবি সম্পাদন করে অশ্লীল ছবি ও ভিডিও ছড়ানোর দায়ে মিজানুর রহমান তুহিন (২৬) নামের এক যুবকের ছয় বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন রাজশাহীর সাইবার ট্রাইবুন্যাল আদালত। একই সঙ্গে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে নয় মাসের কারাদণ্ড দেন আদালত। বুধবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে রাজশাহী সাইবার ট্রাইবুন্যাল আদালতের বিচারক জিয়াউর রহমান এ রায় দেন। ডিজিটাল নিরাপত্তা আইনের পৃথক তিনটি ধারায় এ রায় ঘোষণা করেন তিনি।  কারাদণ্ডপ্রাপ্ত আসামি মিজানুর রহমান তুহিন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চাতরা চৌদ্দমাথা গ্রামের বেলাল উদ্দিনের ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। রাজশাহী সাইবার ট্রাইব্যুনাল আদালতের রাষ্ট্রপক্ষের:
আরও পড়ুন
রাজশাহীতে তিন পুলিশ সদস্যসহ ৪ জন রিমান্ডে

রাজশাহীতে তিন পুলিশ সদস্যসহ ৪ জন রিমান্ডে

রাজশাহী প্রতিবেদক: প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিজিটাল কারসাজির চেষ্টা মামলায় রাজশাহীতে তিন পুলিশ সদস্যসহ চারজনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট  আদালত-৪ এর বিচারক ফয়সাল তারিক মঙ্গলবার সকালে আসামিদের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড মঞ্জুরের পর আসামিদের গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নেওয়া হয়। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) আদালত পরিদর্শক আবদুর রফিক এ তথ্য নিশ্চিত করে বলেন, আসামিদের পাঁচদিন করে রিমান্ডের আবেদন করেছিলেন মামলার তদন্ত কর্মকর্তা। তবে শুনানি শেষে আদালতের বিচারক জিজ্ঞাসাবাদের জন্য সবার একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন। মামলার চার আসামি হলেন, দিনাজপুরের পার্বতীপুর থানার সহকারী উপ-পরিদর্শক গোলাম রাব্বানী, আরএমপি সদর দপ্তরের পুলিশ কনস্টেবল আবদুর রহমান, কনস্টেবল শাহরিয়ার পারভেজ:
আরও পড়ুন
লক্ষ্মীপুর সদর হাসপাতালে ৫ দালাল আটক, ১০ দিনের কারাদণ্ড

লক্ষ্মীপুর সদর হাসপাতালে ৫ দালাল আটক, ১০ দিনের কারাদণ্ড

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর হাসপাতালে সেবা নিতে আসা রোগীদের দালাল চক্রের হাতে জিম্মি হয়ে হয়রানির শিকার হতে হচ্ছে। বিভিন্ন প্রাইভেট হাসপাতালের হয়ে দালালরা রোগীদের সদর হাসপাতাল থেকে ভাগিয়ে নেওয়ার চেষ্টা করেন। দালালদের এমন উৎপাতের কারণে বুধবার (৭ ফেব্রুয়ারি) হাসপাতাল প্রাঙ্গণ থেকে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) লক্ষ্মীপুর কার্যালয়ের সদস্যরা অভিযান চালিয়ে ৯ জনকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের সোপর্দ করা হয়।এদের মধ্যে ৫ জন দোষী সাবস্ত হওয়ায় তাদের প্রত্যেকের ১০ দিন করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক। তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলেন, ওমর ফারুক , আমিনুল , রহমান আল আজাদ সুজন ও আকরাম হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা:
আরও পড়ুন
বরগুনা জেলা ওলামা দলের সভাপতির বিরুদ্ধে এলাকাবাসীর ক্ষুব্দ

বরগুনা জেলা ওলামা দলের সভাপতির বিরুদ্ধে এলাকাবাসীর ক্ষুব্দ

মইনুল আবেদীন খান সুমন,বরগুনা জেলা প্রতিনিধি: বরগুনা জেলা ওলামা দলের সভাপতি মাওলানা মো. শাহজালাল রুমীর বিরুদ্ধে নানাবিধ অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী । মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় বরগুনা প্রেসক্লাবের হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বরগুনা পুলিশ লাইন মাইঠা গ্রামের আঃ লতিফের পুত্র মো. মহসিন বলেন, বরগুনা জেলা ওলামা দলের সভাপতি মাওলানা মোঃ শাহজালাল রুমী একজন মাদ্রাসা শিক্ষক, অসৎ মনের মানুষ। তার নিকটতম আত্মীয় ও কাছের সহযোগীদের নিয়ে বিভিন্ন সময় একত্র হয়ে জমি দখল, মারামারি, ঝগরা ঝাটি সৃষ্টি করে মানুষকে জিম্মি করা তার কাজ। তার ভয়ে এলাকার লোকজন কথা বলতে পারে না। বিগত দিনে নিজেদের বংশের মধ্যে বিবাদ বিরোধ সৃষ্টি:
আরও পড়ুন
হাজী মোঃ ইলিয়াছকে উপজেলা চেয়ারম্যান হিসেবে পেতে চায় কবিরহাটবাসী

হাজী মোঃ ইলিয়াছকে উপজেলা চেয়ারম্যান হিসেবে পেতে চায় কবিরহাটবাসী

মো বদিউজ্জামান (তুহিন), নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর কবিরহাট উপজেলার ২ নং সুন্দলপুর ইউপি চেয়ারম্যান প্রয়াত দানবীর হাজী মোহাম্মদ ইদ্রিস এর সুযোগ্য সন্তান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের একান্ত আস্থাভাজন। গরিব দুঃখী মেহনতি মানুষের বন্ধু। আস্থা ভালোবাসার আরেক নাম হাজী মোঃ ইলিয়াছ কে আসন্ন উপজেলা নির্বাচনে কবিরহাট উপজেলাবাসী উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চায়।
আরও পড়ুন
লক্ষ্মীপুরে অস্ত্রসহ আটক ২, চোরাই মোটরসাইকেল উদ্ধার

লক্ষ্মীপুরে অস্ত্রসহ আটক ২, চোরাই মোটরসাইকেল উদ্ধার

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের দেওপাড়া এলাকা থেকে বিদেশি পিস্তলসহ তালিকাভুক্ত দুই সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ।পরবর্তীতে তাদের দেওয়া তথ্যমতে অপরাধ কাজে ব্যবহৃত ১টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।মঙ্গলবার (৬ ফেব্রুয়ারী) বিকেলে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিপিং এর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন লক্ষ্মীপুর পুলিশ সুপার তারেক বিন রশিদ। আটক ব্যক্তিরা দেওপাড়া এলাকার আবুল কালামের ছেলে রাসেল হোসেন ও তাজুল ইসলামের ছেলে এমরান হোসেন। তাদের বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায়সহ বিভিন্ন স্থানে ডাকাতি, চাঁদাবাজি ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। পুলিশ সুপার বলেন, দীর্ঘদিন ধরে রাসেল ও এমরান হোসেনকে ধরতে পুলিশের সাড়াশি অভিযান চলছিল।:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.