রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রামগঞ্জে প্রশাসনের মতবিনিময়

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রামগঞ্জে প্রশাসনের মতবিনিময়

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা এবং ভেজাল নিন্মমানের খাদ্যদ্রব্য বিক্রয় না করার পাশাপাশি রমজানের পবিত্রতা রক্ষার কল্পে প্রশাসনের সাথে রামগঞ্জ বাজার ও সোনাপুর বাজার ব্যবসায়ীদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রামগঞ্জ উপজেলা প্রশাসন ও পৌরসভার ব্যবস্থাপনায় বুধবার (২৬ফেব্রুয়ারী) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়। পৌর নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম সরদারের সভাপতিত্বে ওই মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক এস এম রবিন শীষ। পৌর প্রশাসনিক কর্মকর্তা মোঃ জাকির হোসেন হেলালের সঞ্চালনায় এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ রোমান:
আরও পড়ুন
পুরোহিত প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত

পুরোহিত প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত

রুবেল চক্রবর্তী,ভোলা প্রতিনিধি: ভোলায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহযোগিতায়, ধর্মীয় ও আর্থ-সামাজিক পেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধি করণ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের আওতায় পুরোহিত প্রশিক্ষণের সমাপনি অনুষ্ঠান ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। প্রকল্পের জুনিয়র কনসালটেন্ট ট্রেনিং অফিসার শ্রী জয়ন্ত চক্রবর্তীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা পুলিশ সুপার জানাব মোঃশরিফুল হক।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , জেলা পূজা উৎযাপনের কমিটির সভাপতি বাবু শিবু কর্মকার। অনুষ্ঠানে ৯ দিনের প্রশিক্ষন শেষে জেলার ৮টি উপজেলার বিভিন্ন মন্দির থেকে আগত ২৫ জন পুরোহিত কে সনদ বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন এভাবে পুরোহিতদের দক্ষতা বৃদ্ধি:
আরও পড়ুন
নোবিপ্রবির সঙ্গে ইবনে সিনা ট্রাস্টের সমঝোতা স্মারক স্বাক্ষর

নোবিপ্রবির সঙ্গে ইবনে সিনা ট্রাস্টের সমঝোতা স্মারক স্বাক্ষর

মো: দেলোয়ার হোসেন, নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সঙ্গে ইবনে সিনা ট্রাস্টের সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষরিত হয়েছে।মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) উপাচার্যের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।এতে নোবিপ্রবির পক্ষে স্বাক্ষর করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তামজীদ হোছাইন চৌধুরী। অন্যদিকে ইবনে সিনা ট্রাস্টের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানের এজিএম ও হেড অব বিজনেস ডেভেলপমেন্ট মোহাম্মদ নিয়াজ মাখদুম শিবলী। অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তৃতায়  উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, এমওইউর মাধ্যমে নোবিপ্রবি এবং ইবনে সিনা ট্রাস্টের একটি পারস্পরিক বোঝাপড়া গড়ে উঠবে যা উভয় প্রতিষ্ঠানকে এগিয়ে যেতে সহায়তা করবে। একই সঙ্গে গবেষণা ক্ষেত্রে নোবিপ্রবি এবং ইবনে সিনা ট্রাস্ট:
আরও পড়ুন
আর গান গাইবো না : ইবি উপ-উপাচার্য

আর গান গাইবো না : ইবি উপ-উপাচার্য

 ইরফান উল্লাহ, ইবি প্রতিবেদক: ভাষা শহিদদের স্বরণে 'একুশের কথা ও কবিতা' শীর্ষক অনুষ্ঠানে শিক্ষার্থীদেরকে গান গেয়ে শুনিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী। গত রবিবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় বাংলা বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের প্রথম শহিদ মিনার প্রাঙ্গনে এটি অনুষ্ঠিত হয়। এসময় তিনি রাধারমণ দত্তের 'বন্ধু দয়াময়' বাউল গানটি গেয়ে শুনান। এতে শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের মতো দায়িত্বশীল অবস্থান থেকে এ ধরনের শিশুসুলভ আচরণ মোটেও গ্রহণযোগ্য নয়। ইতিমধ্যেই এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচকভাবে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে নানা ব্যঙ্গাত্মক ও হাস্যরসাত্মক মন্তব্য করা হচ্ছে, যা বিশ্ববিদ্যালয়ের মর্যাদাকে ক্ষুন্ন করছে এবং হাসির:
আরও পড়ুন
শিক্ষার মানোন্নয়ন আমাদের অগ্রাধিকার: ডিসি লক্ষ্মীপুর

শিক্ষার মানোন্নয়ন আমাদের অগ্রাধিকার: ডিসি লক্ষ্মীপুর

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের জেলা প্রশাসক রাজিব কুমার সরকার বলেছেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন আমাদের অন্যতম অগ্রাধিকার। একজন শিক্ষকের দায়িত্ব শুধু পাঠদান নয়, বরং শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও সৃজনশীলতা বৃদ্ধির দিকেও নজর দেওয়া প্রয়োজন। উপজেলায় ১২১টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নত করতে আমরা নানামুখী উদ্যোগ গ্রহণ করবো। শিক্ষকদেরও আরও দায়িত্বশীল হতে হবে এবং শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদানে মনোযোগী হতে হবে।” সোমবার ২৩ ফেব্রুয়ারি দুপুরে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করনে প্রধান শিক্ষকদের করণীয় শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রায়পুর উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায়:
আরও পড়ুন
স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে মধ্যরাতে ঢাবিতে বিক্ষোভ

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে মধ্যরাতে ঢাবিতে বিক্ষোভ

সারা দেশে ছিনতাই, সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতার অভিযোগ তুলে তার পদত্যাগের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাত সোয়া ১টার দিকে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড় থেকে বিক্ষোভ শুরু হয়। প্রতিবেদন লেখার সময় (রাত ১টা ২৫ মিনিট) বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের দিকে যাচ্ছেন।   বিস্তারিত আসছে..
আরও পড়ুন
বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি, ২০০ ভরি স্বর্ণ লুট

বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি, ২০০ ভরি স্বর্ণ লুট

রাজধানীর রামপুরা থানার বনশ্রী এলাকায় আনোয়ার হোসেন (৪৩) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। এ সময় তার কাছে থাকা প্রায় ২০০ ভরি স্বর্ণ ও নগদ এক লাখ টাকা ছিনিয়ে নেয় তারা। রোববার রাত সাড়ে ১০টার দিকে বনশ্রী ডি ব্লক ৭ নম্বর রোডের ২০ নম্বর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। পরে পরে রাত ১২টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। আহত ব্যবসায়ী বনশ্রী এলাকায় পরিবার নিয়ে বসবাস করেন। তার বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানা এলাকায়। হাসপাতালে নিয়ে আসা অলংকার জুয়েলার্সের মুজিবুর রহমান জানান, রাতে বাসায় ফেরার পথে কয়েকটি মোটরসাইকেল গতিরোধ:
আরও পড়ুন
রায়পুর পৌর ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি সেলিম, সম্পাদক ফারুক

রায়পুর পৌর ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি সেলিম, সম্পাদক ফারুক

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরের ৭নং ওয়ার্ড বিএনপির কমিটি গঠন নির্বাচনে গোপন ব্যালটের ভোটে মো: সেলিম হোসেন সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে হাজী মো: ফারুক হোসেন সর্দার বিজয়ী হয়ে চমক দেখিয়েছেন। রোববার ২৩ ফেব্রুয়ারি দক্ষিণ কেরোয়া পীর ফজলুল্লা (র:) কমপ্লেক্স প্রাঙ্গণে দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত এই নির্বাচনে গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ সম্পন্ন হয়। পৌর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ তিনটি বুথে পোলিং অফিসারের দায়িত্ব পালন করেন। নির্বাচনে পৌরসভার ৯টি ওয়ার্ডের ভোট উৎসবের আহ্বায়ক হিসেবে ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন বিএনপির সিনিয়র নেতা ভূইয়া কামাল রায়হান। সভাপতি পদে মো. সেলিম হোসেন (ছাতা মার্কা) ১৯৫ ভোট:
আরও পড়ুন
ক্যাম্পাস পরিচ্ছন্নতায় নামলেন ইবি ছাত্রদল 

ক্যাম্পাস পরিচ্ছন্নতায় নামলেন ইবি ছাত্রদল 

ইরফান উল্লাহ, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে শাখা ছাত্রদল। রোববার (২৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টা থেকে এ কর্মসূচি পালন করে তারা।এ সময় শিক্ষার্থীদের মধ্যে মাস্ক ও হ্যান্ড গ্লাভস বিতরণ করা হয়। কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন দলে বিভক্ত হয়ে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেন দলটির নেতাকর্মীরা। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, ডায়না চত্বর, ঝাল চত্বরসহ ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে পলিথিন এবং অপচনশীন আবর্জনা সংগ্রহ করে তা নির্দিষ্ট স্থানে ফেলে দেন। এসময় বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহবায়ক সাহেদ আহম্মেদ ও সদস্য সচিব মাসুদ রুমী মিথুনের নেতৃত্বে সেখানে উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক আহসান হাবিব, আনারুল ইসলাম, সদস্য সাব্বির হোসেন, রাফিজ আহমেদসহ সংগঠনটির নেতাকর্মীরা। শাখা ছাত্রদলের আহবায়ক:
আরও পড়ুন
শেখ হাসিনাকে এ-দেশে এনে বিচার করা হবে: মান্নান

শেখ হাসিনাকে এ-দেশে এনে বিচার করা হবে: মান্নান

মমিনুল হক রুবেল, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক অভিভাক ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে নবীনগর উপজেলা কাইতলা দক্ষিণ ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারী) বিকালে কাইতলা যজ্ঞেশ্বর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক, নবীনগর উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. এম এ মান্নান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, স্বৈরাচার শেখ হাসিনা তুমি যেখানেই পালিয়ে থাকনা কেন এদেশে এনে তোমাকে বিচার করা হবে। তোমার দোসরদেরকেও বিচার করা হবে, কেউ বাঁচতে পারবেনা। আইনের মাধ্যমে তাদের সকলকে বিচার:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.