রায়পুরে প্রেমিক-প্রেমিকাসহ ৩ জনের মরদেহ উদ্ধার
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে আত্মহত্যা করা প্রেমিক-প্রেমকা ও বজ্রপাতে নিহত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জুন) উপজেলার চর মোহনা ও চরকাছিয়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়দের কাছ থেকে জানা যায়, উপজেলার ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডস্থ দর্জি বাড়ির বাবুলের ছেলে সাহাব উদ্দিন (২৬) এর ঝুলন্ত মরদেহ বাড়ির পার্শ্ববর্তী আমগাছ থেকে উদ্ধারের ঘণ্টা খানেক পরে একই বাড়ির ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শহিদ মিয়ার মেয়ে স্মৃতি আক্তার (১৯) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে রায়পুর থানা পুলিশ। প্রেমিক প্রেমিকার বিয়ে মেনে না নেয়ায় এ ঘটনা ঘটেছে বলে বলে জানিয়েছে পুলিশ। এদিকে সকাল ১১টার দিকে দক্ষিণ চরবংশী ইউনিয়নের মো. আজিজ (৩০) নামে:
