কমলনগরে দাখিল পরীক্ষার্থীদের পরীক্ষা উপকরণ দিল ছাত্রলীগ

শেয়ার

লক্ষ্মীপুরের কমলনগরে দাখিল পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষা উপকরণ বিতরণ করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. রাকিব হোসেন সোহেল। রোববার (১২জুন) সকালে উপজেলার পশ্চিম লরেন্স দাখিল বালিকা মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের মাঝে এ পরীক্ষা উপকরণ বিতরণ করা হয়।

উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে ফাইল, কলম, স্কেল ও পরীক্ষার রুটিন বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার সুপার মাকসুদুর রহমান ফরাজী, শিক্ষক মো. শাহজান, মো. মিজান ও মো. পারভেজ ও ছাত্রলীগের কর্মীগণ।

উপজেলা ছাত্রলীগের সভাপতি বলেন, শিক্ষার্থীদের শিক্ষা উন্নয়নে সব সময় ছাত্রলীগ পাশে থেকেছে এবং সামনেও ছাত্রলীগ পাশে আছে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.