বিশ্বনবী হযরত মোহাম্মদ (স:)কে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ

শেয়ার

কমলনগর, লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুর কমলনগরে জুম্মার নামাজ শেষে সকল মসজিদে মুসল্লীরা ঐক্যবদ্ধ ভাবে বিশ্বনবী (সাঃ) কে কটুক্তির করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে।

১০ জুন শুক্রবার বাদ জুম্মার নামাজ শেষে দলমত নির্বিশেষে উপজেলার হাজিরহাট বাজারে হাজার হাজার মুসল্লী ক্ষোভ প্রকাশ করে।

এসময় উপজেলা ইমাম সমিতির সভাপতি ক্বারি গিয়াস উদ্দিন বলেন, যে মানুষটির জন্য আল্লাহ পাক এতো সুন্দর পৃথিবীর উপহার দিয়েছে তাকে কটুক্তি করায় বিশ্ব মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। রাসুলের কটুক্তির বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলছে চলবে।

এসময় আরো উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আবু নুর সেলিম, মাওলানা হুমায়ুন কবির, মাওলানা আবুল খায়ের, ইসমাইল হোসেন বিপ্লব, ফাসায়াত উল্যাহ, মারুফ হোসেন সজিবসহ স্থানীয় জামে মসজিদ গুলো সকল ধর্মপ্রাণ মুসল্লীরা।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.