কৃষকের পাশে  ১২ নং ওয়ার্ড লাহারকান্দি যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম সোহাগ

কৃষকের পাশে ১২ নং ওয়ার্ড লাহারকান্দি যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম সোহাগ

সোলাইমান ইসলাম নিশান: শনিবার (১৩)মে ১২ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম সোহাগ ঘূর্ণিঝড় ''মোখা'' এর কবল থেকে বাঁচনোর জন্য কৃষকের পাশে দাঁড়ায়। ১২ নং ওয়ার্ড লাহারকান্দিতে জনাব মন্জু মিয়ার ০৮ শতাংশ জমিতে তিনি ধান কেটে দেয়। জমির মালিক জনাব মন্জু মিয়া বলেন, ঘূর্ণিঝড় এর কারণে আমার ফসল নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। এইসময়ে ১২ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম সোহাগ আমার সাথে এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ধান কাটে। ধান কাটার শেষ সময় পর্যন্ত তিনি আমার পাশে ছিলেন। ১২ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম সোহাগ বলেন, যুবলীগ সাধারণ মানুষের পাশে থাকে, জনাব মন্জু মিয়ার ধান আজকের দিনের:
আরও পড়ুন
নরসিংদীতে ইউনিয়ন ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

নরসিংদীতে ইউনিয়ন ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মোঃ মোবারক হোসেন,নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর মনোহরদী উপজেলার চালাকচর ইউনিয়ন ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ মে) বিকাল ৪ টায় চালাকচর ইউনিয়ন পরিষদ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। চালাকচর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আবুল কাসেমের সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের আহবায়ক ইমন আলম ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের যুগ্ন-আহবায়ক নাজমুল কবির। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সদস্য ও মনোহরদী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদি। প্রধান অতিথির বক্তব্যে সাদি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ঐতিহ্য রয়েছে। ছাত্রলীগ একটি সুশৃংখল সংগঠন। মেধাবী ছাত্র ও:
আরও পড়ুন
সুধারামে রোগী সেজে ভুয়া চিকিৎসককে কারাদণ্ড

সুধারামে রোগী সেজে ভুয়া চিকিৎসককে কারাদণ্ড

নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর সদর উপজেলায় রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা করে চিকিৎসার ব্যবস্থাপত্র দেয়া এক ভুয়া চিকিৎসককে রোগী সেজে ধরলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)। এ সময় কোনো সনদ ছাড়া রোগীদের ব্যবস্থাপত্র দেয়ার কারণে ওই চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে নোয়াখালী পৌরসভার ৪নং ওয়ার্ডের জহুরুল হক মিয়ার গ্যারেজের পাশে জাহান কটেজে এ অভিযান পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিজাম উদ্দিন আহমেদ। দণ্ডপ্রাপ্ত ভুয়া চিকিৎসক মাইনউদ্দিন সবুজ (৪০) ফেনী জেলার সোনাগাজী উপজেলার বাসিন্দা। তিনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে পড়াশোনা করেছেন। দীর্ঘ ৪ বছর ধরে চিকিৎসক হিসেবে ব্যবস্থাপত্র ও সার্জারি করেন বলে স্বীকারোক্তি প্রদান করেন দণ্ডপ্রাপ্ত ভুয়া চিকিৎসক। জানা যায়,:
আরও পড়ুন
শীগ্রই উৎপাদন শুরু কয়লাবাহী জাহাজ চট্টগ্রামে!

শীগ্রই উৎপাদন শুরু কয়লাবাহী জাহাজ চট্টগ্রামে!

খুলনা প্রতিনিধি: কয়লা সংকটে ১৮ দিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ আছে বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে। গত চার মাসে তিন দফায় ৪৮ দিন বন্ধ থেকেছে কেন্দ্রটির উৎপাদন। ফলে এই তীব্র গরমের মধ্যেও খুলনা অঞ্চলে বেড়েছে বিদ্যুৎকেন্দ্রের জন্য ৫৫ হাজার লোডশেডিং। তবে বিদ্যুৎ কাজের বুধবার চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। বিষয়টি কাজে। নিশ্চিত করে বিদ্যুৎকেন্দ্র পরিচালনাকারী প্রতিষ্ঠান বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিআইএফপিসিএল) উপমহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম জানিয়েছেন, আগামী ২-৩ দিনের মধ্যে এসব কয়লা আনলোডিং শুরু হবে। এর পর যত দ্রুত সম্ভব উৎপাদন শুরু হবে বিদ্যুৎকেন্দ্রে। আনোয়ারুল আজিম জানান, উৎপাদন নিরবচ্ছিন্ন রাখতে প্রতিদিন ৫ হাজার টন কয়লা প্রয়োজন। সে হিসাবে ৫৫ হাজার টন কয়লা:
আরও পড়ুন
৯৮০০ টাকায় বিক্রি হলো পদ্মার এক ইলিশ

৯৮০০ টাকায় বিক্রি হলো পদ্মার এক ইলিশ

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মার একটি ইলিশ মাছ নয় হাজার ৮০০ টাকায় বিক্রি হয়েছে। আজ শনিবার (১৩ মে) বেলা সাড়ে ১০টার দিকে দুই কেজি ৫৮০ গ্রাম ওজনের ইলিশটি বিক্রি করেন দৌলতদিয়া ফেরঘাট এলাকার মাছব্যবসায়ী মো. শাজাহান শেখ। এর আগে সকালে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের তিন কিলোমিটার ভাটি অঞ্চলে পদ্মা নদীতে জেলে জাহাঙ্গীর হোসেনের জালে ওই ইলিশটি ধরা পড়ে। মাছ বিক্রেতা শাজাহান শেখ এর সত্যতা নিশ্চিত করে বলেন, পদ্মার এমন আকারের ইলিশ সহসা পাওয়া যায় না। প্রচুর চাহিদা থাকায় জেলে জাহাঙ্গীরের কাছ থেকে দুই কেজি ৫৮০ গ্রাম ওজনের ইলিশটি তিন হাজার ৬০০ টাকা কেজি দরে কিনেছি। পরে ঢাকার এক ব্যবসায়ীর কাছে নয় হাজার:
আরও পড়ুন
ঘূর্ণিঝড় মোখা: কক্সবাজার বন্দরে ১০ নম্বর মহাবিপদ সংকেত

ঘূর্ণিঝড় মোখা: কক্সবাজার বন্দরে ১০ নম্বর মহাবিপদ সংকেত

এক্সট্রিমলি সিভিয়ার সাইক্লোন বা যাকে অত্যন্ত প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে মোখা। এর গতিবেগ এখন সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। এর কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতিবেগ উঠে যাচ্ছে ২২০ কিলোমিটার পর্যন্ত। যে কারণে কক্সবাজার বন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত ঘোষণা দেওয়া হয়েছে। এছাড়া চট্টগ্রাম ও পায়রা বন্দরে-৮ মহাবিপদ সংকেত ঘোষণা করা হয়েছে। মোংলায় ৪ নম্বর হুঁশিয়ারি সংকেত দেওয়া হয়েছে। শনিবার (১২ মে) সচিবালয়ে ঘূর্ণিঝড় মোখা নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে এ সংকেতের কথা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান। তিনি জানান, আগামীকাল রোববার (১৩ মে) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়টি। বিস্তারিত আসছে...
আরও পড়ুন
যাত্রীবাহী বাস উল্টে পুকুরে পড়ে ১২ জন আহত

যাত্রীবাহী বাস উল্টে পুকুরে পড়ে ১২ জন আহত

খুলনার পাইকগাছায় যাত্রীবাহী বাস উল্টে পুকুরে পড়ে ১২ জন আহত হয়েছেন। শনিবার (১৩ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার হাবিব নগর এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ ও বাস মালিক সমিতির কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আহত বাসযাত্রী রফিকুল ইসলাম বলেন, আজ সকাল সাড়ে ৯টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা পাইকগাছাগামী বাসটি উপজেলার হাবিব নগর এলাকায় পৌঁছায়। এ সময় হঠাৎ একটি যাত্রীবাহী ভ্যান বাসটির সামনে চলে আসে। ভ্যানটিকে বাঁচাতে গেলে চালক বাসের নিয়ন্ত্রন হারান এবং উল্টে গিয়ে পুকুরে পড়ে। এতে প্রায় ১২ জন আহত হয়েছেন। পাইকগাছা মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখ জাহিদুল ইসলাম বলেন,:
আরও পড়ুন
ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তিযুদ্ধে ৪১ হাজার শিক্ষার্থী

ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তিযুদ্ধে ৪১ হাজার শিক্ষার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। আজ শনিবার (১৩ মে) বেলা ১১টা থেকে শুরু হওয়া পরীক্ষা চলবে সাড়ে ১২টা পর্যন্ত। এর আগে সকালে শিক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেছেন। এবার পরীক্ষায় অংশ নিচ্ছেন ৪১ হাজার ৩৬৮ জন ভর্তিচ্ছু। এই ইউনিটে আসন সংখ্যা এক হাজার ৫০টি। সে হিসেবে প্রতি আসনের বিপরীতে লড়ছেন ৩৯ জন প্রতিযোগী। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা লাইন ধরে কেন্দ্রে প্রবেশ করছেন। বাইরে অপেক্ষা করছেন বিপুল সংখ্যক অভিভাবক। ক্যাম্পাসে পর্যাপ্ত পুলিশও মোতায়েন রয়েছে। জানা যায়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ বিজনেস স্টাডিজ:
আরও পড়ুন
হাতিয়ায় ট্রলারসহ ১২ জেলে নিখোঁজ

হাতিয়ায় ট্রলারসহ ১২ জেলে নিখোঁজ

নোয়াখালীর হাতিয়ায় মাছ ধরার ট্রলারসহ ১২ জেলে নিখোঁজ রয়েছে। এক সপ্তাহ আগে তারা সাগরে মাছ ধরতে যায়। শনিবার (১৩ মে) সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কায়সার খসরু বিষয়টি নিশ্চিত করেছেন। ইউএনও বলেস, বিষয়টি দেখার জন্য কোস্টগার্ড, নৌবাহিনীকে অবগত করা হয়েছে। জানা যায়, গতকাল শুক্রবার রাত থেকে তাদের পরিবারের সঙ্গে এসব জেলেদের যোগাযোগ হচ্ছে না। বিস্তারিত আসছে …
আরও পড়ুন
‘হুমকির মুখে বাংলাদেশের জনজীবন ও জীববৈচিত্র’

‘হুমকির মুখে বাংলাদেশের জনজীবন ও জীববৈচিত্র’

রাজশাহী প্রতিবেদক: ‘১৯৯৬ সালে বাংলাদেশ ভারতের সাথে গঙ্গার পানি নিয়ে যে অসম চুক্তির ফলে বাংলাদেশ ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। ফারাক্কা বাঁধের ফলে হুমকির মুখে বাংলাদেশের জনজীবন ও জীববৈচিত্র’ -পরিবেশবাদী সংগঠন বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন, রাজশাহী শাখার উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে সংগঠনের বক্তারা। বৃহস্পতিবার (১১ মে) সকাল ১১টায় রাজশাহী সাহেব বাজার জিরো পয়েন্টে গঙ্গা নদীর পানির ন্যায্য হিস্যা আদায় এবং সকল অভিন্ন নদীর পানির সুষম বন্টনের দাবীতে একটি মানববন্ধনের আয়োজন করা হয়। বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন, রাজশাহী শাখার সভাপতি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ এর সভাপতিত্বে এ মানববন্ধনে বক্তব্য রাখেন বিশিষ্ট নদী গবেষক, হেরিটেজ রাজশাহীর সভাপতি মাহবুব সিদ্দিকী,:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.