‘শিক্ষাব্যবস্থায় পরিবর্তন আনতে সবাইকে একযোগে কাজ করতে হবে’

‘শিক্ষাব্যবস্থায় পরিবর্তন আনতে সবাইকে একযোগে কাজ করতে হবে’

গতানুগতিক পড়াশোনা দিয়ে শিক্ষার নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব নয়, তাই নতুন সময়ে শিক্ষাব্যবস্থায় পরিবর্তন আনতে সবাইকে একযোগে কাজ করতে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, শিক্ষাব্যবস্থাকে ব্লেন্ডেড করা এই পরিবর্তনের একটি অংশ। তবে এই পরিবর্তনের যাত্রায় সবাইকে একত্রে কাজ করতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে স্মার্ট শিক্ষাব্যবস্থা তৈরি করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের পথ সুগম করাই আমাদের উদ্দেশ্য। সেজন্য সবাইকে এই মিশন-ভিশনকে বিশ্বাস করে কাজ এগিয়ে নিতে হবে। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে ‘এক্সেলারেটিং ব্লেন্ডেড এডুকেশন ফর স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক এক আন্তর্জাতিক কনসালটেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন তিনি। শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ও এসপায়ার:
আরও পড়ুন
আওয়ামী লীগ নেতা আবুল কাশেম জেহাদীকে দলীয় পদ থেকে অব্যাহতি

আওয়ামী লীগ নেতা আবুল কাশেম জেহাদীকে দলীয় পদ থেকে অব্যাহতি

লক্ষ্মীপুরে যুবলীগ ও ছাত্রলীগ নেতা হত্যার ঘটনার মামলার প্রধান আসামি ও থানা আওয়ামী লীগ নেতা আবুল কাশেম জিহাদীকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল বুধবার রাত ৯টার দিকে চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। আবুল কাশেম জিহাদী চন্দ্রগঞ্জ থানায় আওয়ামী লীগের সহসভাপতি এবং বশিকপুর ইউপির সাবেক চেয়ারম্যান। আলোচিত জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান ও ছাত্রলীগ সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিব ইমাম হত্যা মামলার প্রধান আসামি তিনি। আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম চৌধুরী বলেন, ‘গত ২ মে একটি জরুরি সভায় আবুল কাশেম জিহাদীকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক:
আরও পড়ুন
চর লরেন্স উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক নুরুল ইসলাম বিএসসি আর নেই

চর লরেন্স উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক নুরুল ইসলাম বিএসসি আর নেই

তারেক আজিজ: কমলনগরের চর লরেন্স উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক নুরুল ইসলাম বিএসসি মারা গেছেন (ইন্না-লিল্লাহ.........রাজিউন)। বুধবার (১৭ মে) সন্ধ্যা ৬টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নুরুল ইসলাম বিএসসির পরিবার। বিস্তারিত আসছে...
আরও পড়ুন
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ঝড়-বৃষ্টি

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ঝড়-বৃষ্টি

ঘূর্ণিঝড় মোখা কেটে যাওয়ার পর দেশে বেড়েছে ঝড়-বৃষ্টির প্রবণতা। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মিলছে না সূর্যের দেখা। বুধবার (১৭ মে) সকাল থেকে ঢাকাসহ দেশের ছয়টি অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে ঝড়ো হাওয়া। সঙ্গে রয়েছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত। আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানান, সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, কুমিল্লা, ময়মনসিংহ এবং নোয়াখালী অঞ্চলগুলোর ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া বরিশাল, পটুয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে:
আরও পড়ুন
আজমত উল্লাকে বিজয়ী করতে বিরামহীন প্রচারণায় শ্রীপুর পৌর আওয়ামী লীগ

আজমত উল্লাকে বিজয়ী করতে বিরামহীন প্রচারণায় শ্রীপুর পৌর আওয়ামী লীগ

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহনের আর মাত্র ৮ দিন বাকি। দিন রাত প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী এ্যাড. মোঃ আজমত উল্লাহ খানকে বিজয় করতে বিরামহীন প্রচার-প্রচারণায় ব্যস্ত শ্রীপুর পৌর আওয়ামী লীগের নেতাকর্মী। আজ ১৬মে মঙ্গলবার সকাল থেকেই পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরে আলম মোল্লার নেতৃত্বে গাজীপুর সিটি কর্পোরেশনের ৩১ নম্বর ওয়ার্ডের ধীরাশ্রম, কলের বাজার,বাহারপাড়া এলাকায় ব্যাপক ব্যাপক প্রচারণা চালান নেতা কর্মীরা। এ সময় মেয়র প্রার্থী এ্যাড. মোঃ আজমত উল্লাহ খানকে নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য সাধারণ ভোটারদের প্রতি আহ্বান জানান। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা:
আরও পড়ুন
একই রশিতে ঝুললেন দুই বন্ধু

একই রশিতে ঝুললেন দুই বন্ধু

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরে কালিয়াকৈরের মৌচাক আইস মার্কেট এলাকায় একটি কারখানার গাছে এক রশিতে ফাঁস দেয়া দুই বন্ধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ মে) সকাল সাড়ে ৯টায় তাদের লাশ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন, জামালপুরের ইসলামপুর থানার পাঁচবাড়িয়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে মোহাম্মদ রিয়াদ (২৩ ) ও তার বন্ধু একই এলাকার খয়রদিরচর গ্রামের হেলাল শেখের ছেলে মোঃ আদিল শাহ ওরফে জসিম মনির (২৩)। নিহতরা দুজনে দক্ষিণ মৌচাক আইস মার্কেট এলাকায় একটি জুতার ফ্যাক্টরিতে চাকরি করতেন। সহকর্মী ও স্থানীয়রা জানিয়েছেন, তারা দুইজন জুতার কারখানায় চাকরি করতেন। তারা সবসময় একসাথে চলাচল করতেন। তারা ভালো বন্ধুও। মঙ্গলবার সকাল ৬টার দিকে উপজেলার মৌচাকের আইস:
আরও পড়ুন
রামগঞ্জ-ডাগ্গাতলী বেড়ীবাঁধ ১১ কি:মি: সড়কে চরম দূর্ভোগ, সংস্কার হয়নি ২০ বছরেও

রামগঞ্জ-ডাগ্গাতলী বেড়ীবাঁধ ১১ কি:মি: সড়কে চরম দূর্ভোগ, সংস্কার হয়নি ২০ বছরেও

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ দীর্ঘ ২০ বছরেও সংস্কার হয়নি লক্ষ্মীপুরের রামগঞ্জ-ডাগ্গাতলী বেড়ীবাঁধ সড়ক। পানি উন্নয়ন বোর্ডের ১১ কিলোমিটারের এ সড়কটিতে এখন পিচ ঢালাই উঠে গিয়ে ছোট-বড় অসংখ্য গর্তে পরিণত হয়েছে। দুরূহ হয়ে পড়েছে হেঁটে চলাচল করাও। তার ওপর বৃষ্টিতে খানা-খন্দে ভরা সড়কে দুর্ভোগের শেষ নেই। পাশাপাশি এক শ্রেনীর অসাধু লোকজন বেড়ীবাঁধের দু’পাশ দখল করে ভাসমান মানুষদের ভাড়া দিয়ে অবৈধ কার্যকলাপ চালানোরও একাধিক অভিযোগ রয়েছে। সরেজমিন ও স্থানীয় সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুরের রামগঞ্জ, পদ্দা বাজার, দাসপাড়া, বেড়ীর বাজার, ডাগ্গাতলী বাজার ও পৌরসভা সহ লামচর ইউনিয়নের লক্ষাধিক মানুষদের জনবহুল এ সড়ক দিয়ে যাতায়াত করতে হয়। কিন্তু বেড়ীবাঁধের ১১ কিলোমিটারের এ সড়কের আঙ্গারপাড়া,:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে টর্নেডোর আঘাত, লন্ডভন্ড ১০ ঘর

লক্ষ্মীপুরে টর্নেডোর আঘাত, লন্ডভন্ড ১০ ঘর

লক্ষ্মীপুর সদরে কয়েক সেকেন্ডের টর্নেডোর আঘাতে লন্ডভন্ড হয়ে গেছে ১০টি বসত ঘরবাড়ি। উপড়ে পড়েছে শতশত গাছপালা। এসময় গাছের নিচে চাপা পড়ে এক গরু মারা গেছে। আহত হয়েছে আরও দুই গরু। সোমবার (১৫ মে) রাত ১০টা ১২ মিনিটে উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের পিয়ারাপুর গ্রামে হঠাৎ বয়ে যায় (ঘূর্ণিঝড়) টর্নেডো। কয়েক সেকেন্ডে লন্ডভন্ড হয়ে যায় ওই গ্রামের বেশ কয়েকটি বাড়িঘর। মঙ্গলবার (১৬ মে) সকাল ১০টার দিকে পিয়ারাপুর গ্রামে সরেজমিনে দেখা যায়, শামসুদ্দিন পাটোয়ারীর বিধ্বস্ত ঘরবাড়ি ও উপড়ে পড়ে গেছে গাছ-পালা। গ্রামের লোকমান হোসেনের এক গরুর মারা গেছে, আহত হয়েছে আরও দুইটি। বিধ্বস্ত হয়েছে ৩টি ঘর। এছাড়া মো. মিজানুর রহমান নাছিরের বসত ঘর, মাকছুদুর:
আরও পড়ুন
পুঠিয়ার শিলমাড়িয়া ইউনিয়ন ভুমি অফিস ঘুষ ও দুর্নীতির ‘স্বর্গরাজ্য’

পুঠিয়ার শিলমাড়িয়া ইউনিয়ন ভুমি অফিস ঘুষ ও দুর্নীতির ‘স্বর্গরাজ্য’

প্রতিবেদক রাজশাহী: রাজশাহীর পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়ন ভূমি অফিস এখন বহিরাগত দালালদের নিয়ন্ত্রনে ঘুষ ও দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। অভিযোগ উঠেছে, ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা (নায়েব) খাদেমুল ইসলাম প্রায় ৪ বছর ধরে একই অফিসে থাকায় সেবা গ্রহিতাদের কাছ থেকে অনৈতিক ভাবে বিপুল টাকা হাতিয়ে নিয়েছে। ওই অফিসে নায়েব খাদেমুলের পাশে বসে চুক্তি ভিক্তিক কম্পিউটার অপারেটর তুহিন নামের এক যুবক টাকা ছাড়া কোন কাজই করেন না। ভূমি সংক্রান্ত যেকোন সেবার বিনিময়ে হাতিয়ে নিচ্ছে নগদ টাকা। এসব দুর্নীতিবাজ ব্যাক্তির কারনে ভুমি অফিস এখন গ্রাহকদের হয়রানি নিত্তনৈমত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। জানা গেছে, পুঠিয়ার শিলমাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে নামজারি, জমাভাগ, খাজনা আদায়, জমির পর্চা:
আরও পড়ুন
রামগতিতে সুপার সাইক্লোন মোখা মোকাবিলায় ব্যাপক প্রস্তুতি

রামগতিতে সুপার সাইক্লোন মোখা মোকাবিলায় ব্যাপক প্রস্তুতি

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: মেঘনা উপকূলের লক্ষ্মীপুরের রামগতিতে সুপার সাইক্লোন মোখার ক্ষয়ক্ষতিবিহীন অতিক্রম করেছে। দিনভর ছিল সামান্য গুড়িগুড়ি বৃষ্টি । মেঘনা নদীতে ছিল স্বাভাবিক জোয়ার। ক্ষয়ক্ষতি হ্রাসে উপজেলা পরিষদ ও প্রশাসন ব্যাপক প্রস্তুতি নেয়। ৩৫ টি সাইক্লোন শেল্টার প্রক্যেকটি ধুয়ে মুছে প্রস্তুত করে রাখা হয়েছিল। মানুষকে সচেতন ও নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য উপজেলার প্রতিটি ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডে এবং চরাঞ্চল ও দ্বীপ চরে মাইকিং করা হয়। চর আবদুল্যাহ ইউনিয়নের চর গজারিয়া ও মধ্য চর আবদুল্যার দ্বীপ চর সমূহে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে নিয়ে আসা হয়। সিপিপি কর্মীরা এবং আনসার ভিডিপি সদস্যরা ব্যাপক প্রচারনা করে। মেঘনা পাড়ের নদী তীরবর্তী বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.