আজমত উল্লাকে বিজয়ী করতে বিরামহীন প্রচারণায় শ্রীপুর পৌর আওয়ামী লীগ

শেয়ার

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহনের আর মাত্র ৮ দিন বাকি। দিন রাত প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা।

আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী এ্যাড. মোঃ আজমত উল্লাহ খানকে বিজয় করতে বিরামহীন প্রচার-প্রচারণায় ব্যস্ত শ্রীপুর পৌর আওয়ামী লীগের নেতাকর্মী।

আজ ১৬মে মঙ্গলবার সকাল থেকেই পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরে আলম মোল্লার নেতৃত্বে গাজীপুর সিটি কর্পোরেশনের ৩১ নম্বর ওয়ার্ডের ধীরাশ্রম, কলের বাজার,বাহারপাড়া এলাকায় ব্যাপক ব্যাপক প্রচারণা চালান নেতা কর্মীরা।

এ সময় মেয়র প্রার্থী এ্যাড. মোঃ আজমত উল্লাহ খানকে নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য সাধারণ ভোটারদের প্রতি আহ্বান জানান। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ওলামা লীগের সভাপতি হাফেজ মাওলানা ওমর ফারুক,
পৌর ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন বিএ, ৯ নং ওয়ার্ডের সভাপতি তোফাজ্জল হোসেন, ৪ নং ওয়ার্ডের সভাপতি ফোরকান খান, সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান বাদল, ১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক শাকিল আহম্মেদ, পৌর দপ্তর সম্পাদক সুমন আহমেদ, রমজান আলী ফরাজী সহ বিপুল সংখ্যক নেতাকর্মী।

আগামী ২৫শে মে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.