৯৮০০ টাকায় বিক্রি হলো পদ্মার এক ইলিশ

শেয়ার

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মার একটি ইলিশ মাছ নয় হাজার ৮০০ টাকায় বিক্রি হয়েছে।

আজ শনিবার (১৩ মে) বেলা সাড়ে ১০টার দিকে দুই কেজি ৫৮০ গ্রাম ওজনের ইলিশটি বিক্রি করেন দৌলতদিয়া ফেরঘাট এলাকার মাছব্যবসায়ী মো. শাজাহান শেখ। এর আগে সকালে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের তিন কিলোমিটার ভাটি অঞ্চলে পদ্মা নদীতে জেলে জাহাঙ্গীর হোসেনের জালে ওই ইলিশটি ধরা পড়ে।

মাছ বিক্রেতা শাজাহান শেখ এর সত্যতা নিশ্চিত করে বলেন, পদ্মার এমন আকারের ইলিশ সহসা পাওয়া যায় না। প্রচুর চাহিদা থাকায় জেলে জাহাঙ্গীরের কাছ থেকে দুই কেজি ৫৮০ গ্রাম ওজনের ইলিশটি তিন হাজার ৬০০ টাকা কেজি দরে কিনেছি। পরে ঢাকার এক ব্যবসায়ীর কাছে নয় হাজার ৮০০ টাকায় ওই ইলিশটি আমি বিক্রি করে দিয়েছি।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.