যাত্রীবাহী বাস উল্টে পুকুরে পড়ে ১২ জন আহত

শেয়ার

খুলনার পাইকগাছায় যাত্রীবাহী বাস উল্টে পুকুরে পড়ে ১২ জন আহত হয়েছেন। শনিবার (১৩ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার হাবিব নগর এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ ও বাস মালিক সমিতির কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আহত বাসযাত্রী রফিকুল ইসলাম বলেন, আজ সকাল সাড়ে ৯টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা পাইকগাছাগামী বাসটি উপজেলার হাবিব নগর এলাকায় পৌঁছায়।

এ সময় হঠাৎ একটি যাত্রীবাহী ভ্যান বাসটির সামনে চলে আসে। ভ্যানটিকে বাঁচাতে গেলে চালক বাসের নিয়ন্ত্রন হারান এবং উল্টে গিয়ে পুকুরে পড়ে। এতে প্রায় ১২ জন আহত হয়েছেন।

পাইকগাছা মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখ জাহিদুল ইসলাম বলেন, যাত্রীবাহী ভ্যানটি বাঁচাতে গাড়িটি পুকুরে পড়ে যায়। তবে এতে এখনো কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.