বেগমগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ অনুষ্ঠিত

বেগমগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ অনুষ্ঠিত

মোঃ বদিউজ্জামান (বি. চৌধুরী), নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা প্রাঙ্গনে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২৪ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে। ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং ৮ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা'র সমাপনী ও পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌমুহনী পৌর মেয়র খালেদ সাইফুল্লাহ,বিশেষ অতিথি বেগমগঞ্জ উপজেলা ইউএনও মোঃ মহিনুল হাসান, বেগমগঞ্জ মডেল থানার( ওসি) আনোয়ারুল ইসলাম, বেগমগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর হোসেন মাসুুদ সহ অন্যান্য নেতৃবৃন্দ ।
আরও পড়ুন
রায়পুরে প্রতিবন্ধী শিশুকে হুইলচেয়ার বিতরণ

রায়পুরে প্রতিবন্ধী শিশুকে হুইলচেয়ার বিতরণ

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান প্রবীণ ও প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে চরমোহনা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাসিন্দা মনোয়ারা বেগমের ছোট সন্তান আফরিন (৪)কে একটি হুইলচেয়ার বিতরণ করা হয়। এই সময় উপজেলা নির্বাহী অফিসার নাজমা বিনতে আমিন, প্রবীণ ও প্রতিবন্ধী কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম রিংকু, সামাজিক উদ্যোক্তা পরান বাহাদুরসহ সংস্হার স্বেচ্ছাসেবক আশিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
লক্ষ্মীপুরে স্কুলমুখী পথে দেওয়াল নির্মাণ, দেওয়াল টপকে যাতায়াত শিক্ষার্থীদের

লক্ষ্মীপুরে স্কুলমুখী পথে দেওয়াল নির্মাণ, দেওয়াল টপকে যাতায়াত শিক্ষার্থীদের

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর পৌর শহীদ স্মৃতি আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যাতায়াতের রাস্তায় দেয়াল নির্মাণ করেছে সদর উপজেলা প্রশাসন। বিকল্প রাস্তায় দুই কিলোমিটার পথ ঘুরে বিদ্যালয়টিতে প্রবেশ করতে হয়। ফলে ঝুঁকি নিয়ে মই বেয়ে উঠে দেওয়াল টপকে বিদ্যালয়ে আসা যাওয়া করছে শিক্ষার্থীরা। এতে যেমন ঝুঁকি রয়েছে তেমনিভাবে দিনদিন স্কুলটিতে কমছে ছাত্র-ছাত্রীর সংখ্যা। ১৯৭২ সালে বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল হক মাস্টারের উদ্যেগে স্কুল প্রতিষ্ঠার পরের বছরই সরকারীকরণ হয় শহীদ স্মৃতি আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়। সদর উপজেলা পরিষদের পাশে হওয়ায় সেই রাস্তা দিয়েই যাতায়াত করতো ছাত্র-শিক্ষকরা। তবে ২০২১ সালে সেখানে দেয়াল নির্মাণ করা হয়। এতে দীর্ঘ পথ ঘুরে যাতায়াত করতে হয় তাদের। তাই:
আরও পড়ুন
মোহাম্মদ হাশেম পদক পেলেন নোবিপ্রবি উপাচার্য

মোহাম্মদ হাশেম পদক পেলেন নোবিপ্রবি উপাচার্য

মোঃ বদিউজ্জামান (তুহিন), নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর আঞ্চলিক গানের সম্রাট মোহাম্মদ হাশেম পদক-২০২৪ পেলেন নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম। শিক্ষা ও গবেষণায় অসামান্য অবদানের জন্য এ পদক প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২৩ জানুয়ারি) বিকেল ৪টায় জেলা শিল্পকলা একাডেমির বঙ্গবন্ধু মুক্তমঞ্চে লোকগীতির বরেণ্য গীতিকার, সুরকার ও শিল্পী অধ্যাপক মোহাম্মদ হাশেমের ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত হাশেম লোক উৎসবের শেষদিনে আনুষ্ঠানিকভাবে নোবিপ্রবির উপাচার্যকে এ সম্মাননা দেয়া হয়েছে। সম্মাননা স্মারক তুলে দেন নোয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু এ সময় উপস্থিত ছিলেন নোবিপ্রবি রেজিস্টার মোহাম্মদ জসীম উদ্দিন।
আরও পড়ুন
ডুমুরিয়ায় ব্যবসা পরিকল্পনা প্রণয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ডুমুরিয়ায় ব্যবসা পরিকল্পনা প্রণয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

মোঃ হাসিবুজ্জামান টিপু, খুলনা জেলা প্রতিনিধি: খুলনা জেলার ডুমুরিয়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের আয়োজনে, প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প এর আওতায় পিজি ও নন পিজি সদস্যদের ব্যবসা পরিকল্পনা উন্নয়ন বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ আজ বৃহস্পতিবার (২৪ জানুয়ারি)সকাল ১০ টায় উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের হলরুমে অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে প্রশিক্ষণ কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন, ডুমুরিয়া উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা মোঃ আশরাফুল কবির , প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাক্তার সায়রা শুলশান, এছাড়া উপজেলা প্রাণিসম্পদ অফিস স্টাফ’রা সাংবাদিক সহ প্রমুখ। প্রতি ব্যাচে ৪০ জন করে ১৬(ষোলটি) বেচে মোট ৬৪০ জন প্রান্তিক খামারি ও নন পিজি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে দুই জুয়াড়ির হামলার শিকার প্রবাসী

লক্ষ্মীপুরে দুই জুয়াড়ির হামলার শিকার প্রবাসী

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই জুয়াড়ির হামলার শিকার হয়েছেন (ডুবাই) প্রবাসী মো. আমির হোসেন (৩১)। তিনি জেলা সদর হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সন্ধ্যার দিকে ভুক্তভোগী আমির হোসেন সুবিচার পেতে মডেল থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন। এর-আগে, বিকেলে উপজেলার লাহারকান্দি ইউনিয়নের (৫নং ওয়ার্ড) পশ্চিম সৈয়দপুর গ্রামের নরুল ইসলাম মেম্বারের বাড়ীর সামনে এ হামলার শিকার হন আমির হোসেন। প্রবাসী আমির হোসেন পশ্চিম সৈয়দপুর গ্রামের ধনু মিয়ার ছেলে। হামলাকারীরা হলেন- একই গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে মো. রনি (৩৭) ও মৃত ইব্রাহিমের ছেলে মনির হোসেন (৩৮)। তারা এলাকায় জুয়াড়ি ও খারাপ প্রকৃতির লোক হিসেবে পরিচিত। ভুক্তভোগী:
আরও পড়ুন
জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করায় জরিমানা 

জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করায় জরিমানা 

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে প্রবাহমান খালপাড় ও ফসলি জমির উপরিভাগের উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রির দায়ে মো. সিরাজ নামে এক ব্যক্তির ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা ৭ টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মকবুল হোসেন এ অর্থদণ্ড দেন। এসময় মাটি কাটায় ব্যবহৃত ভেক্যুর চালকের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে। সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মকবুল হোসেন বলেন, সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের মুদ্দা মার্কেটের অদূরে সরকারি খালপাড় থেকে মাটি কেটে ইটভাটায় বিক্রির খবর পাওয়া যায়। পরে সেখানে অভিযানে গিয়ে খালপাড় ও ফসলি জমির উপরিভাগের উর্বর মাটি কেটে ইটভাটায়:
আরও পড়ুন
একক পদ্ধতিতে ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত ইবি শিক্ষক সমিতির

একক পদ্ধতিতে ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত ইবি শিক্ষক সমিতির

ইবি সংবাদদাতা: সমন্বিত গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে একক পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষক সমিতি। মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরে সমিতির সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন এ তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সভায় সর্বসম্মতিক্রমে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা না নেওয়ার বিষয়ে একমত হয়েছি। আগামীকাল উপাচার্যকে চিঠি দিয়ে বিষয়টি জানানো হবে। প্রসঙ্গত, ভর্তি প্রক্রিয়া অধিকতর সহজ ও নির্বিঘ্ন করতে সারাদেশের কয়েক লক্ষ শিক্ষার্থী ও অভিভাবকদের প্রত্যাশায় ২০২০-২১ শিক্ষাবর্ষে সমন্বিত ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণ করে ইসলামী বিশ্ববিদ্যালয়। পরবর্তীতে এ প্রক্রিয়ায় সমন্বয়হীনতা, দীর্ঘসূত্রিতা ও শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়াকে আরো জটিল করায় ২০২১-২২ ও:
আরও পড়ুন
রায়পুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

রায়পুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: রায়পুর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সমন্ব সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী অফিসার নাজমা বিনতে আমিন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নব নির্বাচিত সাংসদ এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ, ভাইস-চেয়ারম্যান এডভোকেট মারুফ বিন জাকারিয়া, পৌর মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট, সহকারী কমিশনার(ভূমি)মনিরা খাতুন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রফিকুল হায়দার বাবুল পাঠান, থানার ওসি ইয়াছিন ফারুক মজুমদার প্রমুখ।
আরও পড়ুন
রামিশা আনোয়ার মন্টু ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

রামিশা আনোয়ার মন্টু ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

মোঃ বদিউজ্জামান (তুহিন), নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর বেগমগঞ্জে রামিশা আনোয়ার মন্টু ফাউন্ডেশন এর উদ্যোগে মন্টু ট্রেড পয়েন্টের স্বত্বাধিকারী সুনামধন্য ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ আনোয়ার হোসেন মন্টুর সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে গতকাল ৯ নং মিরওয়ারিশপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে অসহায় ও দুঃস্থ মানুষদের মধ্যে কম্বল বিতরণের আয়োজন করেন। তার অনুপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী ৩ বেগমগঞ্জের মাটি ও মানুষের নেতা আলহাজ্ব মামুনুর রশিদ কিরণ (এমপি) বিশেষ অতিথি, আলহাজ্ব মাওলানা শহীদুল্লাহ খান সভাপতি, মিরওয়ারিশপুর রাশেদীয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসা। সার্বিক সহযোগিতায়, মাদ্রাসা ও মসজিদ কমিটির সদস্যবৃন্দ এবং এলাকার যুব সমাজ।
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.