শেখ যুবরাজের বাজুয়া সাপ্তাহিক হাটবাজারে গণ সংযোগ ও লিপলেট বিতরণ

শেখ যুবরাজের বাজুয়া সাপ্তাহিক হাটবাজারে গণ সংযোগ ও লিপলেট বিতরণ

মোঃ হাসিবুজ্জামান টিপু, খুলনা জেলা প্রতিনিধি: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে মনোনয়ন প্রত্যাশী দাকোপ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি লাউডোব ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব শেখ যুবারজ সকলের কাছে দোয়া ও আর্শীবাদ চেয়ে আজ ২৩ জানুয়ারি সকাল থেকে বাজুয়া সাপ্তাহিক হাট বাজারে মানুষের মাঝে লিপলেট বিতরণ করেন। এ সময় তার সাথে ছিলনে লাউডোব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক নিহার মন্ডল, ,যুবলীগ নেতা তন্ময় রায়,ইউপি সদস্য নিতাই জয়াদ্দার,হিরন্ময় রায়,আলম কারিগর,শ্যামল দাস,সহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
আরও পড়ুন
জাবিতে ছাত্রলীগের সাধারণ সম্পাদককে অবাঞ্চিত ঘোষণা

জাবিতে ছাত্রলীগের সাধারণ সম্পাদককে অবাঞ্চিত ঘোষণা

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটনকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবাঞ্চিত ঘোষণা করেছে তার অনুসারীরা। মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুর একটায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে জড়ো হন ছয়টি হলের সাধারণ সম্পাদকের অনুসারীরা। পরে তারা একটি মিছিল নিয়ে শহিদ মিনার ও সমাজবিজ্ঞান চত্বর ঘুরে পুনরায় পরিবহন চত্বরে গিয়ে জড়ো হন। এসময় বিশ্ববিদ্যালয়ের ছয়টি আবাসিক ছাত্র হলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। হলগুলো হলো— মীর মশাররফ হোসেন হল, রবীন্দ্রনাথ হল, সালাম—বরকত হল, রফিক—জব্বার হল, আ ফ ম কামালউদ্দিন হল ও আলবেরুনি হল। এতে নেতৃত্ব দেন কামালউদ্দিন হলের জাহিদুজ্জামান শাকিল, রফিক—জব্বার হলের ফয়সাল খান রকি, আলবেরুনি হলের চিন্ময় সরকার, মীর মশাররফ হোসেন হলের:
আরও পড়ুন
সিলেমানপুর চরের খাল পুনঃখনন কাজ শুরু

সিলেমানপুর চরের খাল পুনঃখনন কাজ শুরু

মোঃ হাসিবুজ্জামান টিপু, খুলনা প্রতিনিধি: খুলনা জেলা পাইকগাছা উপজেলার কপিলমুনিতে মাইক্রোওয়াটারসেভ প্রকল্পের আওতায় সিলেমানপুর চরের খাল ৬ লাখ টাকা ব্যয়ে দৈর্ঘ্য ১.৬ কি.মি.প্রস্থ ২৬ ফুট এবং ৮ ফুট গভীরতা পুনঃ খননের শুভ উদ্বোধন করেছেন খুলনা-৬(কয়রা-পাইকগা­ছা) আসনের সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু,ইউএনও মুহাম্মদ আল-আমিন,প্রকল্পের ম্যানেজার কৃষিবিদ ডঃ নাজমুল নাহার, প্রোগ্রামার অফিসার এস এম ফেরদৌস। সোমবার সকালে অনুষ্ঠিত খাল পুনঃখনন এর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি নুরুজ্জামান গাজী। প্রভাষক আঃ হালিমের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন,ইউপি চেয়ারম্যান কওছার জোয়াদ্দার,অবঃ প্রধান শিক্ষক মো. মোস্তফা কামরুজ্জামান,সাবেক ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল,জেলা ছাত্রলীগ নেতা:
আরও পড়ুন
মানবতার ফেরিওয়ালা চেয়ারম্যান আজহার উদ্দিন

মানবতার ফেরিওয়ালা চেয়ারম্যান আজহার উদ্দিন

মোঃ বদিউজ্জামান (তুহিন), নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী হাতিয়ার ২নং চানন্দী ইউনিয়ন ৬নং ওয়ার্ড মুছাপুর সমাজ জামে মসজিদ এর জন্য একটি টিউবওয়েল ও পুকুর কাটার জন্য জায়গার ব্যবস্থা করে দিবেন অত্র ইউনিয়ন পরিষদ এর মানবিক চেয়ারম্যান আজহার উদ্দিন এবং সরজমিনে গিয়ে মসজিদটি দেখে আসেন।
আরও পড়ুন
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয় করণের দাবিতে রংপুরে বিভাগীয় শিক্ষক সমাবেশ

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয় করণের দাবিতে রংপুরে বিভাগীয় শিক্ষক সমাবেশ

মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল: শিক্ষায় বৈষম্য দুরি করণ, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয় করণের দাবিতে রংপুর লালমনিরহাট মোস্তফাবিয়া কামিল মাদ্রাসা মিলনায়তনে শনিবার সকাল ১০ টা অধক্ষ্য শাহেদার রহমানের সভাপতিত্বে রংপুর বিভাগীয় শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন, মিজানুর রহমান মিজু, সাধারণত সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ কালিগন্জ উপজেলা শাখা, বিশেষ অতিথি ছিলেন, উপাধ্যক্ষ মোঃ আব্দুর রহমান, উপদেষ্টা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষা উন্নয়ন কমিটি ও সহ-সভাপতি বেসরকারি শিক্ষক কমিটি ফোরাম, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় শিক্ষক নেতা মোঃ আলী আহমদ, শহিদুল ইসলাম সাদ্দাম, রেজাউল হক, প্রমূখ। বক্তাগন বলেন ১৯৮৪ ইং সালে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ১৮০০০ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা রেজিষ্ট্রেশন দেয়। ১৯৯৪ ইং:
আরও পড়ুন
লাশ কবর থেকে উত্তোলন করে কাফন চুরি

লাশ কবর থেকে উত্তোলন করে কাফন চুরি

রাজশাহী প্রতিবেদক: রাজশাহীর বাঘায় সুকোদা বেওয়া নামে এক বৃদ্ধার দাফন করা লাশ কবর থেকে উত্তোলন করে কাফন চুরির ঘটনা ঘটেছে। শনিবার আড়ানী পৌরসভার চকরপাড়া কবরস্থানে এ ঘটনা ঘটেছে। সুকোদা বেওয়া আড়ানী চকরপাড়া গ্রামের মৃত ছলেমান হোসেনের স্ত্রী। জানা যায়, আড়ানী পৌরসভার চকরপাড়া গ্রামে সুকোদা বেওয়া (৯০) বৃহস্পতিবার দুপুরে বার্ধক্যজনিত কারণে মারা যান। তাকে পারিবারিকভাবে জানাজা শেষে আসর নামাজ পড়ে চকরপাড়া কবরস্থানে দাফন করা হয়। শনিবার ফজর নামাজ পড়ে তার মেঝ ছেলে জমির উদ্দিন মায়ের কবরের কাছে যান। কববে দেওয়া বাঁশ উল্টানো ও মাটি খোঁড়া দেখতে পেয়ে স্থানীয়দের জানান। পরে কবর থেকে প্রায় ৩০০ মিটার উত্তর দিকে বাঁশঝাড়ের মধ্যে লাশ পড়ে:
আরও পড়ুন
নিকাব না খোলায় ভাইভা দিতে পারেননি ইবি শিক্ষার্থী, প্রতিবাদে মানববন্ধন 

নিকাব না খোলায় ভাইভা দিতে পারেননি ইবি শিক্ষার্থী, প্রতিবাদে মানববন্ধন 

ইবি সংবাদদাতা: নিকাব না খোলায় মৌখিক পরীক্ষা (ভাইভা) দিতে পারেননি ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক নারী শিক্ষার্থী। গত ১৩ ডিসেম্বর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের সেমিস্টার ফাইনাল পরীক্ষার ভাইভায় এ ঘটনা ঘটে। এরই প্রতিবাদে মানববন্ধন করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা। রোববার (২১ জানুয়ারি) বেলা ১২টায় প্রশাসন ভবন চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতা-কর্মীরা। মানববন্ধনে সংগঠনটির সভাপতি মুহাম্মাদ আল আমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির সদ্য সাবেক কেন্দ্রীয় শুরা সদস্য মুহাম্মদ নাঈম উদ্দিন। এসময় সংগঠনটির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন রাহাত, সাংগঠনিক সম্পাদক আল-ইমরান, প্রশিক্ষণ সম্পাদক সাজ্জাদ সাব্বির, দাওয়াহ সম্পাদক আনওয়ার ইসলাম, তথ্য,:
আরও পড়ুন
ইবির আরবী বিভাগের তিন অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা

ইবির আরবী বিভাগের তিন অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা

ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অবসরপ্রাপ্ত তিন অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ জানুয়ারি) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের ৪২৭ নম্বর কক্ষে এটি অনুষ্ঠিত হয়। বিভাগের অধ্যাপক ড. রুহুল আমিন, অধ্যাপক ড. নেছার উদ্দিন আহমদ ও অধ্যাপক ড. মাহফুজুর রহমানের অবসর উপলক্ষে এ সংবর্ধনার আয়োজন করে বিভাগটি। অনুষ্ঠানে আরবী ভাষা ও সাহিত্য বিভাগের সভাপতি অধ্যাপক ড. আব্দুল মোত্তালিবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. এমতাজ হোসেন। এসময় ধর্মতত্ত্ব অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী, আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক:
আরও পড়ুন
রামগঞ্জে কচুয়া-সমিতির বাজার সড়কের বেহাল অবস্থা

রামগঞ্জে কচুয়া-সমিতির বাজার সড়কের বেহাল অবস্থা

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগঞ্জে উপজেলার ৭নং দরবেশপুর ইউনিয়নের গ্রামীন অভ্যন্তরীন কচুয়া বাজার টু সমিতির বাজার ৩কিলোমিটার সড়ক সংস্কারের অভাবে ছোট বড় হাজার হাজার গর্তের সৃষ্টি হয়েছে। বিগত ১৭ বছরেও সংস্কারের কোন উন্নয়ন কাজ না হওয়ায় সড়কের এসব গর্তে পানি জমে ও অধিকাংশ সড়কে কার্পেটিং উঠে যাওয়ায় বর্তমানে যানবাহন চলাচল এবং পায়ে হাটার অনুপযোগী হয়ে পড়েছে। সড়জমিনে ২১জানুয়ারী রবিবার সকালে সড়কটি পরিদর্শনে গেলে স্থানীয় লোকজন এলজিইডি কতৃপক্ষ ও জনপ্রতিনিধিদের কর্মকান্ত নিয়ে চরম ক্ষোভ করেছেন। উপজেলা প্রকৌশলী (এলজিইডি) কার্যালয় র্সূত্র স্থানীয়ভাবে খোজখবর নিয়ে জানাযায়, উপজেলা দরবেশপুর ইউনিয়নের সমিতির বাজার হইতে কুচয়া বাজার সড়কটি ২০০৭ইং সনে এলজিইডি অর্থায়নে দুই ধাপে ৬১লক্ষ ৩৭০টাকা:
আরও পড়ুন
চরভদ্রাসন সোনালী ব্যাংকে নোট বদলের নামে নারীর টাকা আত্মসাৎ, আটক ৩

চরভদ্রাসন সোনালী ব্যাংকে নোট বদলের নামে নারীর টাকা আত্মসাৎ, আটক ৩

ফরিদপুর জেলা প্রতিনিধি- ফরিদপুরের চরভদ্রাসনে সোনালী ব্যাংক থেকে নোট পরিবর্তনের নাম করে এক নারীর কাছ থেকে ৮১ হাজার টাকা আত্মসাতের ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৮ জানুয়ারি) ভাঙ্গা থানার একটি ব্যাংকে প্রতারণা করতে গেলে স্থানীয়রা তাদের আটক করে পুলিশে সোপর্দ করে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৬ জানুয়ারি চরভদ্রাসন বাজার সংলগ্ন সোনালী ব্যাংক থেকে বেলা আনুমানিক সাড়ে ১১টার দিকে উপজেলার দানেচ ফকির ডাঙ্গী গ্রামের খলিল ব্যাপারির স্ত্রী খালেদা বেগম (৪৫) এক লাখ দুই হাজার টাকা উত্তোলন করেন। প্রতারকরা ৫০০ টাকার নোট নিয়ে এক হাজার টাকার নোট দেওয়ার কথা বলে ওই নারীর কাছ থেকে ৮১ হাজার টাকা প্রতারণা:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.