লক্ষ্মীপুরে পুলিশ সুপারের উষ্ণতা পেলো ভাসমান জেলে পরিবার
তারেক মাহমুদ, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপারের উদ্যোগে ভাসমান জেলে সম্প্রদায় এবং শীতার্থ অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ রবিবার(২১ জানুয়ারি) দিবাগত গভীর রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার চররমণী মোহন ইউনিয়নের মেঘনাপাড়ের ধীবর বিদ্যানিকেতন প্রাঙ্গণ ও জেলা শহরের উত্তর স্টেশনে প্রায় দু’শতাধিক শীতার্থ জেলে এবং অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন লক্ষ্মীপুর পুলিশ সুপার তারেক বিন রশিদ। এসময় অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তাফা স্বপন, সদর সার্কেল সোহেল রানা, ডি আই ওয়ান আজিজুর রহমান সহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলেরা বলেন,আমাদের এখানে ২২০ টি জেলে পরিবার রয়েছে। এর মধ্যে কয়েকটি পরিবার ডাঙায় থাকেন। এছাড়া ২৫ টি পরিবারকে সরকার ঘর দিয়েছে৷:
