লক্ষ্মীপুরে সারা দেশের ন্যায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

লক্ষ্মীপুরে সারা দেশের ন্যায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

তারেক  মাহমুদ,লক্ষ্মীপুর প্রতিনিধি:   সারাদেশের ন্যায় লক্ষ্মীপুরে এসএসসি (মাধ্যমিক স্কুল সার্টিফিকেট) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। সকাল ১০টায় শুরু হয়ে চলে দুপুর ১টা পর্যন্ত। এতে জেলা প্রশাসক সুরাইয়া জাহান লক্ষ্মীপুর উচ্চ বালিকা বিদ্যালয় সহ কয়েকটি পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: আক্তার হোসেন শাহিন এবং সদর উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান। এসময় জেলা প্রশাসক বলেন, এ জেলায় পরীক্ষার হল গুলোর পরিবেশে স্বাভাবিক এবং শান্তিপূর্ণ ভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এসএসসি ও সমমান পরীক্ষায় ৩৯ টি কেন্দ্রে ২৩ হাজার ৩৭২ জন পরীক্ষার্থী রয়েছে। জেলায় ১৩ জন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।
আরও পড়ুন
নরসিংদীতে হত্যা মামলার পলাতক আসামী নড়াইল থেকে গ্রেফতার

নরসিংদীতে হত্যা মামলার পলাতক আসামী নড়াইল থেকে গ্রেফতার

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর মনোহরদীতে সম্পত্তি সংক্রান্ত ঝগড়ায় বল্লম মেরে ছোট ভাই কর্তৃক বড়ো ভাইকে হত্যার পর তাবলীগ জামাতে গিয়ে আত্মগোপন করে থাকা এক আসামীকে পুলিশ নড়াইলের একটি স্থান থেকে গ্রেফতার করেছে। কোর্টে সোপর্দের পর তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। জানা যায়,মনোহরদীর সৈয়দেরগাঁও গ্রামের মৃত হেলাল উদ্দীন মোল্লার ছোট ছেলে আওলাদ হোসেন মোল্লা (৫০) বড় ভাই আহসান উল্লাহ মোল্লাকে গত বছরের ৯ নভেম্বরে বল্লম মেরে মারাত্মক আহত করে পালিয়ে যায়। এতে ৫ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় বড়ো ভাই আহসান উল্লাহ মোল্লার সেখানে মৃত্যু ঘটে। বিষয়টি নিয়ে প্রথম থেকেই তার পরিবারের পক্ষ থেকে কঠোর:
আরও পড়ুন
রামগঞ্জে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ইসলামিক বক্তা মাওলানা লুৎফুর রহমান

রামগঞ্জে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ইসলামিক বক্তা মাওলানা লুৎফুর রহমান

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জনপ্রিয় ইসলামিক বক্তা মাওলানা লুৎফুর রহমান (৮৪)। বুধবার (১৪ ফেব্রয়ারী) সকাল সাড়ে ৯ টার দিকে বুকে ব্যথা অনুভব হলে তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছে বলে জানান হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। তিনি রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নের বদরপুর গ্রামের নিজ বাড়ীতে ব্রেনস্ট্রোকে আক্রান্ত হন বলে নিশ্চিত করেছেন উনার ছোট ছেলে আবু সালমান মোহাম্মদ আম্মার। আবু সালমান মোহাম্মদ আম্মার জানান, তার বাবা মাওলানা লুৎফর রহমান আজ বুধবার সকাল পৌনে দশটায় হটাৎ মাথা ঘুরে পড়ে যান। সাথে:
আরও পড়ুন
নরসিংদীতে একটি ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে ৩ লাখ টাকা জরিমানা আদায়

নরসিংদীতে একটি ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে ৩ লাখ টাকা জরিমানা আদায়

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর মনোহরদীতে পরিবেশের ছাড়পত্র না থাকায় একটি ইটভাটায় অভিযান চালিয়ে ৩ লাখ টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে জেলার মনোহরদী উপজেলার গোতাশিয়া ইউনিয়েনর আকানগর গ্রামে মেসার্স এ কে এফ নামে অবৈধ একটি ইটের ভাটা ভ্যাকু মেশিন দিয়ে গুড়িযে দেওয়া হয়। এছাড়া অবৈধ ভাবে ভাটা পরিচালানার দায়ে ভাটার মালিক আকরাম হোসেনকে নগদ তিন লাখ টাকা জরিমানা করা হয়। পরিবেশ অধিপ্তরের মনিটরিং এনফোর্সমেন্ট উইং এর নিবার্হী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তার এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় নরসিংদী পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুল হুদা, সহকারি পরিচালক প্রশান্ত কুমার রায়, সহকারী পরিচালক মুনসুর:
আরও পড়ুন
রামগঞ্জ মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

রামগঞ্জ মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুর হযরত শাহমিরান (রা) আলীম মাদ্রাসা ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। তিঁনি ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদে বহাল তবিয়তে নিয়মিত পরিচালনা কমিটি গঠন না করে শিক্ষাবোর্ডের বিধিমালা উপেক্ষা করে ২০২১ সাল থেকে অধ্যাবধি নিজস্ব মনগড়া ৪বার এডহক কমিটি গঠন করেছেন। ভুয়া বীল ভাউচার করে প্রতিষ্ঠানের অর্থ আত্মসাত, শিক্ষকদের হাজিরা খাতায় অনিয়ম, নৈমিত্তিক (সি-এল) ছুটিতে স্বজনপ্রীতি মাধ্যমে অনিয়ম, রুটিং ভুক্ত শিক্ষকদেরকে বাদ দিয়ে এবতেদায়ী শিক্ষক দিয়ে জাতীয় শিক্ষা কার্যক্রম প্রশিক্ষণে প্রেরণ করেছেন। যাহা শিক্ষা মন্ত্রণালয় বিধিবহির্ভূত। শিক্ষক অনুপস্থিত থাকলে বেতন কর্তন করার নিয়ম থাকলেও ভারপ্রাপ্ত অধ্যক্ষের অনুসারী হওয়াতে প্রতিষ্ঠানের তিন জন শিক্ষকের বেতন কর্তন করা:
আরও পড়ুন
কমলনগরে জমজমাট জুয়ার আসর

কমলনগরে জমজমাট জুয়ার আসর

মো. ফয়েজ, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি :  কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের ০৬ ওয়ার্ড রহিমগঞ্জ এলাকায় চলছে অবাধে জমজমাট জুয়ার আসর। রাজনৈতিক ও জনপ্রতিনিধির ছত্রছায়ায় থাকা একটি মহলের নেতৃত্বে অনৈতিকতার জুয়া বোর্ড পরিচালনা করছে এলাকার একটি শক্তিশালী সিন্ডিকেট। এখানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা জুয়াড়িরা বিকেল ৪টা থেকে মধ্য রাত পর্যন্ত জুয়া খেলার মাধ্যমে প্রতিদিন হাত বদল হচ্ছে লাখ লাখ টাকা। স্থানীয় সূত্র জানায়, গত কয়েক মাস থেকে তাহেরা ব্রিকফিল্ডের দক্ষিণ পাশে ভুলুয়া নদীর পাড়ে দীর্ঘদিন ধরে দিন-রাত রমরমা জুয়ার আসর এটা বন্ধে কোনো ভূমিকা লক্ষ করা যায় না। তবে অভিযোগ রয়েছে, একটা মহলকে ম্যানেজ করেই চালাচ্ছে এ অনৈতিক কর্মকাণ্ড। এলাকার উঠতি:
আরও পড়ুন
‘চাঁদাবাজি ও মাদকের কথা জেনেও না জানার ভান করলে আপনি অযোগ্য’: জাবি উপাচার্যকে বিএনপিপন্থী শিক্ষক

‘চাঁদাবাজি ও মাদকের কথা জেনেও না জানার ভান করলে আপনি অযোগ্য’: জাবি উপাচার্যকে বিএনপিপন্থী শিক্ষক

শহিদুল্লাহ মনসুর,জাবি প্রতিনিধি: সঙ্ঘবদ্ধ ধর্ষণের আট দিন হয়ে গেলেও উত্তপ্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস,তোপের মুখে হল প্রশাসন ও বিশ্ববিদ্যালয় প্রশাসন।গণিত বিভাগের অধ্যাপক নজরুল ইসলাম বলেন, ঠিক ২৫ বছর পরে বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের একই ঘটনা ঘটেছে এবং একই ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ দ্বারা এটি সংগঠিত হয়েছে। নতুন করে ধর্ষণের সাথে যুক্ত হয়েছে মাদক। অসংখ্য শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় থেকে ঝরে গেছে মাদকের ভয়াল থাবায়। আবাসিক হলগুলোতে অবৈধ ছাত্ররা অবাধে থাকছে, চাঁদাবাজি হচ্ছে, মাদকের প্রসার হচ্ছে। উপাচার্য এগুলো জেনেও যদি না জানার ভান করেন, তাহলে তিনি পদে থাকার অযোগ্য। বিশমাইল এলাকায় ছাত্রদল একটা স্লোগান দিলে তিন মিনিটের মধ্যে ছাত্রলীগের ছেলেপেলেরা দৌড়ানো শুরু করে। অথচ সাত-আটঘণ্টা ধরে একটি:
আরও পড়ুন
মনপুরায় মনোনয়ন জমা দিলেন চেয়ারম্যান প্রার্থী আলাউদ্দিন হাওলাদার

মনপুরায় মনোনয়ন জমা দিলেন চেয়ারম্যান প্রার্থী আলাউদ্দিন হাওলাদার

 রুবেল চক্রবর্তী,জেলা প্রতিনিধি: ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় আগামী ৯ই মার্চ প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে উপজেলার ১নং মনপুরা ও ৫নং কলাতলী ইউনিয়ন পরিষদের নির্বাচনী এলাকায় উৎসব মূখর পরিবেশ তৈরি হয়েছে।  ইতোমধ্যে মনোনয়ন পত্র জমা দেওয়া শুরু হয়েছে। আজ প্রথম দিন রোববার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় কলাতলী ইউনিয়ন পরিষদ নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার মোঃ মঞ্জুর হোসেন খান এর কাছে মনোনয়ন পত্র জমা দেন ৫নং কলাতলী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আলাউদ্দিন হাওলাদার । এ সময় উপস্থিত ছিলেন, মনপুরা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন মজনু ফরাজি, উপজেলা আ'লীগের প্রচার সম্পাদক সালাহউদ্দিন,উপজেলা আ'লীগের সদস্য হেলাল উদ্দিন, উপজেলা পরিষদের সাবেক:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে খেলাঘর আসরের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে খেলাঘর আসরের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: খেলাঘর কেন্দ্রীয় কমিটির দেশব্যাপী সাংগঠনিক সফরের অংশ হিসেবে ১০ ফেব্রুয়ারী শনিবার বিকেল সাড়ে তিনটায় খেলাঘর লক্ষ্মীপুর জেলা কমিটির আয়োজনে জেলা পাবলিক লাইব্রেরি ও টাউন হল মিলনায়তনে জেলা কমিটি ও জেলা কমিটির আওতাধীন শাখা আসরসমূহের সমন্বয়ে এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন খেলাঘর কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও লক্ষ্মীপুর জেলা কমিটির সভাপতি প্রফেসর মাইন উদ্দিন পাঠান। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতি মণ্ডলীর সদস্য প্রকৌশলী দেলোয়ার মজুমদার ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্পাদকমন্ডলীর সদস্য শিশির চক্রবর্তী। সভার শুরুতে প্রয়াত প্রেসিডিয়াম মেম্বার জিয়া উদ্দিন জিয়া ভাইয়া স্বরণে এক নিরবতা পালন শেষে:
আরও পড়ুন
ভয়াবহ সড়ক দূর্ঘটনায় একই পরিবারের ৩ সদস্যসহ নিহত-৬

ভয়াবহ সড়ক দূর্ঘটনায় একই পরিবারের ৩ সদস্যসহ নিহত-৬

মোঃ হাসিবুজ্জামান টিপু, খুলনা জেলা প্রতিনিধি: খুলনা জেলা ডুমুুরিয়া উপজেলার আঙ্গারদহ নামক স্থানে ভয়াবহ সড়ক দূর্ঘটনায় একই পরিবারর ৩ জনসহ ৬ জন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছেন ৩ জন। ঘাতক ট্রাককে আটক করেছে পুলিশ। প্রায় ১ ঘন্টা খুলনা-সাতক্ষীরা মহাসড়ক যানচলাচল বন্ধ ছিলো। হাসপাতালে চলছে নিহত স্বজনদের আহাজারী। হাসপাতাল ও পুলিশ সুত্রে জানা যায়, ডুমুরিয়ার খুলনা-সাতক্ষীরা মহাসড়কের আঙ্গারদহ নামক স্থানে শনিবার দুপুর ৩ টার দিকে মাটিবাহী ডাম্পার ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই ইজিবাইক চালক ডুমুরিয়া উপজলার জিয়ালতলা গ্রামের বিশ্বজিত বিশ্বাস(৩৫), তার শাশুড়ি বিলপাবলা গ্রামের মৃত অনিমেশ ঢালীর স্ত্রী অমরী ঢালী (৫৫), বিশ্বজিত বিশ্বাসের শ্যালক অপু ঢালীর স্ত্রী:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.