রামগঞ্জ প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি আবু তাহের, সেক্রেটারী কাউছার
আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ১০ ফেব্রুয়ারী (শনিবার) রামগঞ্জ প্রেরক্লাব মিলনায়তনে ওই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক মানবজমিন পত্রিকার প্রতিনিধি আবু তাহের ও সাধারণ সম্পাদক পদে দৈনিক সময়ের আলো প্রতিনিধি মোঃ কাউছার হোসেন। নির্বাচিত অন্যরা হলেন-সিনিয়র সহ-সভাপতি পদে দৈনিক নবচেতনা পত্রিকার প্রতিনিধি মনির হোসেন বাবুল, সহ-সভাপতি দৈনিক আমাদের সময় প্রতিনিধি মোঃ জাকির হোসেন পাটোওয়ারী, যুগ্ন-সাধারণ সম্পাদক দৈনিক কালবেলা প্রতিনিধি ইকবাল হোসেন, অর্থ সম্পাদক দৈনিক আমার সংবাদ রাজু হোসেন,দপ্তর সম্পাদক পদে বাংলাদেশের আলোর জহিরুল ইসলাম,সাংগঠনিক সম্মাদক পদে দৈনিক আজকালের খবর শাহ আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে তানজিদ হোসেন রুবেল, ক্রীড়া:
