ব্রততী রায় শিশু ও প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশ অনুষ্ঠিত

ব্রততী রায় শিশু ও প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশ অনুষ্ঠিত

মোঃ হাসিবুজ্জামান টিপু, খুলনা জেলা প্রতিনিধি: খুলনা জেলা পাইকগাছা উপজেলার ব্রততী রায় শিশু ও প্রতিবন্ধি কল্যান ট্রাস্ট এর ২৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রজত জয়ন্তী উদযাপন ও প্রতিবন্ধি সমাবেশ ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে ব্রততী রায় শিশু ও প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্টের আয়োজনে মটবাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ উপলক্ষে কেককাটা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিবন্ধি সমাবেশ হয়।ব্রততী রায় শিশু ও প্রতিবন্ধি কল্যান ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক ব্যাংক কর্মকর্তা প্রজিৎ কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লস্কর ইউনিয়নের বার বার নির্বাচিত ইউপি চেয়ারম্যান লস্কর অক্সিজেন ব্যাংকের প্রতিষ্ঠাতা প্রতিবন্ধিদের অভিভাবক খ্যাত কে এম আরিফুজ্জামান তুহিন। সম্মানিত অতিথি ছিলেন ফসিয়ার রহমান মহিলা কলেজের সহকারী:
আরও পড়ুন
রায়পুরে ৫০মণ জাটকা জব্দ

রায়পুরে ৫০মণ জাটকা জব্দ

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার চর বংশী ইউনিয়নের মেঘনার নদীর চান্দার খাল (পুরান বেড়ি) এলাকা থেকে ৫০ মণ জাটকা জব্দ করেছে মৎস্য বিভাগ ও কোষ্টগার্ড। গোপন সংবাদ পেয়ে (২৩ ফেব্রুয়ারী) শুক্রবার সকালে অভিযান চালায় তারা। এ সময় অভিযানের টের পেয়ে নৌকা রেখে পালিয়ে যায় জড়িতরা। জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম দুপুরে সাংবাদিকদের জানান, মৎস্য বিভাগ ও কোস্টগার্ড যৌথ অভিযানে রায়পুরের পুরান বেড়ি এলাকার মেঘনা নদী থেকে ৫০ মণ জাটকা ইলিশ জব্দ করা হয়। এ সময় অভিযানের টের পেয়ে নৌকা রেখে পালিয়ে যায় অসাধু ব্যাক্তিরা। ২টি নৌকা করে মাছ গুলো ঘাটে আনা হয়। পরে রায়পুর উপজেলা নির্বাহী:
আরও পড়ুন
কমলনগরে ফসলি জমি থেকে যুবকের লাশ উদ্ধার

কমলনগরে ফসলি জমি থেকে যুবকের লাশ উদ্ধার

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলায় একটি সয়াবিন ক্ষেত থেকে মো. কাশেম (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চর জাঙ্গালিয়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনাস্থলটি ওই যুবকের শ্বশুরবাড়ির পাশে। তার শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। কাশেম কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মোল্লা বাড়ির আবু সায়েদের ছেলে। তিনি পেশায় কৃষি শ্রমিক ছিলেন। জানা গেছে, প্রায় তিন মাস আগে কাশেম হাজিরহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চর জাঙ্গালিয়া গ্রামের আলি আক্কাসের মেয়ে তাসলিমাকে বিয়ে করেন। তাসলিমা তার দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রীর সঙ্গে তার:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের বর্ণমালা র‍্যালি অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের বর্ণমালা র‍্যালি অনুষ্ঠিত

লক্ষ্মীপুর প্রতিনিধি: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে বর্ণমালা র‍্যালি করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। বুধবার(২১ ফেব্রুয়ারী) সকাল ৯ টায় সংগঠনটির দক্ষিণ তেমুহনিস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণমালা র‍্যালি শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর স্টেশন গিয়ে শেষ হয়৷ এর পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা আন্তজার্তিক মাতৃভাষার তাৎপর্য ও ভাষা শহীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। জেলা সভাপতি মোঃ রেদওয়ান হোসাইন এর সভাপতিত্বে ও এবং সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম খলিল এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা ইমরান হোসাইন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর:
আরও পড়ুন
মোরেলগঞ্জে যথাযথ মর্যাদায় পালিত হলো ভাষা শহিদ দিবস

মোরেলগঞ্জে যথাযথ মর্যাদায় পালিত হলো ভাষা শহিদ দিবস

মোঃ হাসিবুজ্জামান টিপু, খুলনা জেলা প্রতিনিধি: সারা দেশের ন্যায় বাগেরহাটের মোরেলগঞ্জে যথাযথ মর্যদায় মহান ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪ পালিত হয়েছে। বুধবার(২১ শে ফেব্রুয়ারি) দিবসটির সূচনার প্রথম প্রহরে ১২ টা ১মিনিটে আনুষ্ঠানিকভাবে উপজেলা চত্বরের নবনির্মিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পামাল্য অর্পণ করেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি ও বাগেরহাট-৪ আসনের জাতীয় সংসদ সদস্য এইচ এম বদিউজ্জামান সোহাগ।পর্যায়ক্রমে পুষ্পামাল্য অর্পণ করে উপজেলা প্রশাসন, পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ বিভাগ, ফায়ার সার্ভিস, আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন, মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাব ক্লাব, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা স্কাউট, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক সংগঠন।দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৭টায় উপজেলা নির্বাহী অফিসার এস এম:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ

লক্ষ্মীপুরে বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর প্রতিনিধি :  লক্ষ্মীপুরে বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ করা হয়েছে। একুশে ফেব্রুয়ারীর প্রথম প্রহরে রাত ১২টা ১মিনিটে লক্ষ্মীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান লক্ষ্মীপুর জেলা প্রশাসক সুরাইয়া জাহান, জেলা পুলিশ সুপার তারোক বিন রশিদ, মুক্তিযোদ্ধা,প্রেসক্লাবের নেতৃবৃন্দ, আওয়ামীলীগের নেতৃবৃন্দসহ একে একে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পার্ঘ অর্পন করেন। এদিকে জেলা প্রশাসনের আয়োজনে সকালে সকল সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তালন, জেলার বিভিন্ন স্কুল কলেজে মাতৃভাষা দিবস পালন উপলক্ষে আলোচনা সভা, কালো ব্যাজ ধারণ, র‌্যালি, চিত্রাংকন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শহীদ মিনারে ফুল দিয়ে শহীদের প্রতি শ্রদ্ধা জানান।
আরও পড়ুন
কমলনগরে উদ্দেশ্যমুলক এক সপ্তাহে দুইবার বসতঘরে আগুনের অভিযোগ

কমলনগরে উদ্দেশ্যমুলক এক সপ্তাহে দুইবার বসতঘরে আগুনের অভিযোগ

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুর কমলনগরে এক সপ্তাহে দুইবার ব্যবসায়ীর বসত ঘরে প্রতিবেশী আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ব্যবসায়ী শফিক উদ্দিনের বসত ঘরে গত ১৬ ফেব্রুয়ারী সন্ধ্যা ও ১৯ ফেব্রুয়ারী সোমবার সকাল ১০টায় পাশ্ববর্তী মৃত আলি হোসেন এর ছেলে সিরাজ ও মেয়ে হাজেরার বিরুদ্ধে এ অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার। ভুক্তভোগী পরিবার জানান, সিরাজ ও হাজেরা বিভিন্ন সময় এলাকায় চুরি করতে শুনা যায় এতে আমরা তাদেরকে আমাদের বাড়িতে আসতে বারণ করার জের ধরে গত ১৬ তারিখ আমাদের রান্নাঘরে আগুন দেয় এতে করে ঘরের টিনসহ যাবর্তীয় সব পুড়ে ছাই হয়ে যায় এসময় কমলনগর ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।:
আরও পড়ুন
বাগেরহাট মোংলায় বলাৎকারের অভিযোগে থানায় মামলা

বাগেরহাট মোংলায় বলাৎকারের অভিযোগে থানায় মামলা

মোঃ হাসিবুজ্জামান টিপু, খুলনা জেলা প্রতিনিধি: বাগেরহাট মোংলায় মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি আউয়াল সরদার নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। ভুক্তভোগী এক শিশুর বাবা মামলা করেছেন। মামলার আগেই পালিয়ে যায় আউয়াল সরদার। রবিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম। মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম আজিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আজ সকালে মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি আউয়াল সরদারের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন ভুক্তভোগী শিশুর বাবা আব্দুস সালাম। আউয়াল সরদার সুন্দরবন ইউনিয়নের মৃত মহর আলী সরদারের ছেলে। তিনি বলেন, আউয়াল সরদার গত ১০ ও ১৪ ফেব্রুয়ারি:
আরও পড়ুন
নরসিংদীতে শিল্পমন্ত্রীর পাওয়ার গ্রীড স্থাপনের স্থান পরিদর্শন

নরসিংদীতে শিল্পমন্ত্রীর পাওয়ার গ্রীড স্থাপনের স্থান পরিদর্শন

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর মনোহরদীতে ১৫০ মেঘাওয়াট সম্পন্ন পাওয়ার গ্রীড ট্রান্সমিশন সাব-স্টেশন স্থাপনের সম্ভাব্য স্থান পরিদর্শন করেছে শিল্পমন্ত্রী এ্যাড. নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি। শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে মনোহরদী পৌরশহরের মাঝিপাড়ায় ও হাররদিয়া এলাকায় এ পাওয়ার গ্রীড স্থাপনের স্থান পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন, পিজিসিবি এর ব্যবস্থাপনা পরিচালক এ কে এম গাউছ মহীউদ্দিন আহমেদ, নির্বাহী পরিচালক আবদুর রশিদ খান, প্রধান প্রকৌশলী সরদার মোহাম্মদ জাফরুল হাসান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রিয়াশিষ রায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাছিবা খান, পৌর মেয়র আমিনুর রশিদ সুজন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম এস ইকবাল আহমেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারুফ দস্তেগীর, মনোহরদী থানা ভারপ্রাপ্ত:
আরও পড়ুন
জাবি শাখা ছাত্রলীগ সহ-সভাপতি এনামের আমরণ অনশন

জাবি শাখা ছাত্রলীগ সহ-সভাপতি এনামের আমরণ অনশন

জাবি প্রতিনিধি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি মুছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যঙ্গচিত্র অঙ্কনের প্রতিবাদে ও জড়িতদের শাস্তিসহ তিন দফা দাবিতে আমরণ অনশনে বসেছেন শাখা ছাত্রলীগ নেতা এনামুল হক এনাম। অনশনরত ছাত্রলীগ নেতার নাম এনামুল হক এনাম। তিনি বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগের ৪৩ ব্যাচের শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের সহ—সভাপতি। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর একটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের বেদিতে আমরণ অনশন শুরু করেন তিনি। অনশনরত ছাত্রলীগ নেতার উত্থাপিত তিন দফা দাবি হলো —বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবমাননাকারীদের অবিলম্বে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করতে হবে, বিশ্ববিদ্যালয় ও জাতীয় আইনে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে, ৮ দিন পার:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.