মোরেলগঞ্জে যথাযথ মর্যাদায় পালিত হলো ভাষা শহিদ দিবস

শেয়ার

মোঃ হাসিবুজ্জামান টিপু, খুলনা জেলা প্রতিনিধি:
সারা দেশের ন্যায় বাগেরহাটের মোরেলগঞ্জে যথাযথ মর্যদায় মহান ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪ পালিত হয়েছে।

বুধবার(২১ শে ফেব্রুয়ারি) দিবসটির সূচনার প্রথম প্রহরে ১২ টা ১মিনিটে আনুষ্ঠানিকভাবে উপজেলা চত্বরের নবনির্মিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পামাল্য অর্পণ করেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি ও বাগেরহাট-৪ আসনের জাতীয় সংসদ সদস্য এইচ এম বদিউজ্জামান সোহাগ।পর্যায়ক্রমে পুষ্পামাল্য অর্পণ করে উপজেলা প্রশাসন, পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ বিভাগ, ফায়ার সার্ভিস, আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন, মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাব ক্লাব, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা স্কাউট, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক সংগঠন।দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৭টায় উপজেলা নির্বাহী অফিসার এস এম তারেক সুলতানের নেতৃত্বে প্রভাত ফেরি ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এ ছাড়াও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগীতা সহ দিন ব্যাপী নানা কর্মসূচী গ্রহন এবং ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.