রামগঞ্জে মহিলালীগ নেত্রীর ছেলে ও শাশুড়ীর উপর হামলা

রামগঞ্জে মহিলালীগ নেত্রীর ছেলে ও শাশুড়ীর উপর হামলা

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ৭নং দরবেশপুর ইউনিয়ন মহিলালীগের প্রচার ও সাংস্কৃতি সম্পাদক সাহিদা আক্তার রুমার ছেলে মুক্তার হোসেন আকাশ ও শাশুড়ি মোবাশ্বেরা বেগমের উপর সন্ত্রাসী হামলা হয়েছে। আলামীন ও আরাফাতের নেতৃত্বে একটি চক্র এ হামলা চালিয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে বিকেলে দরবেশপুর উইপির আইয়েনগর হাজিলের পোলের গোড়ায় বলির দোকানের সামনে। হামলার পর স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে রামগঞ্জ সরকারী হাসপাতালে ভর্তি করেছেন।সৃষ্ট ঘটনায় মহিলালীগ নেত্রী রুমা এবং আলামিন গ্রুপ বাদী হয়ে রামগঞ্জ থানায় পাল্টাপাল্টি মামলার প্রস্তুতি চলছে। সূত্রে জানা যায়, উপজেলার মহিলালীগ নেত্রী রুমা পারিবারিক কাজে নিজ বাড়ি থেকে শাশুড়ীকে নিয়ে বৃহস্পতিবার সকালে শোশালিয়ায় যায়। দুপুর ১২টায়:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে ঘুষের টাকার জন্য শ্রমিক ঠিকাদারকে  লাঞ্চিত করলেন খাদ্য গুদাম কর্মকর্তা

লক্ষ্মীপুরে ঘুষের টাকার জন্য শ্রমিক ঠিকাদারকে লাঞ্চিত করলেন খাদ্য গুদাম কর্মকর্তা

মোঃ মাহবুবুল ইসলাম ভূঁঞাঃ লক্ষ্মীপুরে ঘুষের ৫০ হাজার টাকা না দেয়ায়  জেলা খাদ্য নিয়ন্ত্রকের সামনেই খোরশেদ আলম নামে এক শ্রমিক ঠিকাদারকে লাঞ্চিত করার অভিযোগ উঠেছে কমলনগর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেকুল আলমের বিরুদ্ধে। আজ বুধবার (৬জুলাই) দুপুরে জেলা খাদ্যগুদাম কর্মকতার সামনেই মারধর করে লাঞ্চিত করার এ ঘটনা ঘটে। এদিকে শোর—চিৎকার শুনে ঘটনাটি ভিডিও ধারণ করতে গেলে অভিযুক্ত তারেকুল আলম ও ফরহাদ নামে আরেক খাদ্য পরিদর্শক গণমাধ্যম কমীর্দের বাঁধা দেন। এক পর্যায়ে জেলা কার্যালয় থেকে শঠকে পড়েন ওই গুদাম কর্মকর্তা। লাঞ্চনার শিকার ঠিকাদার খোরশেদ আলম মেসার্স কে আলম এন্ড সন্স এর স্বত্তাধিকারী ও সদর উপজেলার দিঘলী ইউনিয়নের দূর্গাপুর গ্রামের মৃত ফজলুল:
আরও পড়ুন
রামগঞ্জে সড়ক ও শিক্ষা প্রতিষ্ঠানের ভবন উদ্ভোধন করলেন এমপি আনোয়ার খান

রামগঞ্জে সড়ক ও শিক্ষা প্রতিষ্ঠানের ভবন উদ্ভোধন করলেন এমপি আনোয়ার খান

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধি ঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে জনগুরুত্বপূর্ন দুইটি সড়ক ও জিয়াউল হক স্কুল এন্ড কলেজের উদ্ভোধন করেছেন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের এমপি ড.আনোয়ার খান। আজ মঙ্গলবার (৫জুলাই) সকাল ১০টায় এক কোটি পাঁচ লক্ষ টাকা ব্যায়ে রামগঞ্জ-হাজীগঞ্জ সড়কের খলিফার দরজা থেকে বরিয়াইশ বাজার পর্যন্ত দুই কিলোমিটার ও বরিয়াইশ ব্রীজ থেকে নোয়াগাঁও পর্যন্ত দেড় কিলোমিটার এ সড়ক দুইটি ফিতা কেটে উদ্ভোধন করা হয়। এরপর দুপুর ১২টায় জিয়াউল হক স্কুল এন্ড কলেজের নতুন ভবন নির্মানের উদ্ভোধন করেন এমপি আনোয়ার খান। এছাড়াও বিকেল ৪টায় রামগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সকল মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে মতবনিময় সভায় শিক্ষকদের মাঝে ঈদ উপহার প্রদান:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে ব্যবসায়ী হত্যায় দুইজনের মৃত্যুদণ্ড

লক্ষ্মীপুরে ব্যবসায়ী হত্যায় দুইজনের মৃত্যুদণ্ড

লক্ষ্মীপুরের রায়পুরে ব্যবসায়ী আলমগীর হত্যা মামলায় মেহেদি হাসান রুবেল (৩৫) ও ফয়েজ আহাম্মদ (২৪) এ দু’জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম মঙ্গলবার দুপুরে এই রায় ঘোষনা করেন। একইসঙ্গে তাদের ১০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্ত রুবেল সদর উপজেলার পশ্চিম বটতলী গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে ও ফয়েজ একই এলাকার আব্দুল্লাহর ছেলে। আদালত সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ২০ আগস্ট রাতে আলমগীর মান্দারী বাজারের এক ব্যক্তির কাছ থেকে পাওনা ৬ লাখ টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। রাত ৯টার  পর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। রাতভর খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি:
আরও পড়ুন
রামগঞ্জে সড়ক উদ্ভোধন করলেন এমপি আনোয়ার খান

রামগঞ্জে সড়ক উদ্ভোধন করলেন এমপি আনোয়ার খান

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে জনগুরুত্বপূর্ন দুইটি সড়কের উদ্ভোধন করেছেন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের  এমপি ড.আনোয়ার খান। মঙ্গলবার (৫জুলাই) সকাল ১০টায় এক কোটি পাঁচ লক্ষ টাকা ব্যায়ে রামগঞ্জ-হাজীগঞ্জ সড়কের  খলিফার দরজা থেকে বরিয়াইশ বাজার পর্যন্ত দুই কিলোমিটার ও বরিয়াইশ ব্রীজ থেকে নোয়াগাঁও পর্যন্ত দেড় কিলোমিটার এ সড়ক দুইটি ফিতা কেটে উদ্ভোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবীবা মীরা,  রামগঞ্জ থানার ওসি তদন্ত কার্তিক চন্দ্র বিশ্বাস, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক বেলাল আহম্মেদ, উপজেলা প্রকৌশলী জাহিদুল হাসান,  ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন, সোহেল পাটোয়ারী,  মিজানুর রহমান, জাবেদ হোসেন,  উপজেলা যুবলীগের আহবায়ক সৈকত মাহমুদ সামছু, উপজেলা স্বেচ্চাসেবকলীগের যুগ্ন:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে বীজ ব্যবসায়ে প্রতারণা করায় জরিমানা

লক্ষ্মীপুরে বীজ ব্যবসায়ে প্রতারণা করায় জরিমানা

লক্ষ্মীপুরে বীজ ব্যবসায়ে প্রতারণা করায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার সকালে শহরের মাছ বাজার গলিতে মাসুদ বীজ ভান্ডারে এ অভিযান পরিচালনা করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. সাদ্দাম হোসেন। অনুনোমদিতভাবে নিজ দোকানের নামে প্যাকেটজাত মোড়কে বীজ বিক্রির দায়ে মাসুদ বীজ ভান্ডারের মালিক মাসুদকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. সাদ্দাম হোসেন জানান, কৃষকদের স্বার্থ রক্ষায় অসাধু ব্যাবসায়ীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এসময় উপস্থিত ছিলেন ভোক্তা অধিদপ্তরের সহকারি পরিচালক মাহমুদুর রহমান, জেলা কৃষি বিপণন অধিদপ্তরের মার্কেটিং কর্মকর্তা মো. মনির হোসেন।
আরও পড়ুন
রামগঞ্জে বাসে যুবতীকে ধ-র্ষ-ন চেষ্টা, গ্রেপ্তার ১

রামগঞ্জে বাসে যুবতীকে ধ-র্ষ-ন চেষ্টা, গ্রেপ্তার ১

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে রামগঞ্জ বাসটার্মিনালের নিলাচল পরিবহন বাসের ভিতরে নোয়াখালী সোনাপুর থেকে পথভুলে আসা খাদিজা আক্তার ইমু নামের যুবতী (২৩)কে জোরপূর্বক ধর্ষনের চেষ্টা কারী এমরান হোসেন নামের সেই বখাটেকে আটক করেছে রামগঞ্জ থানা পুলিশ। গত ৩জুন শনিবার রাত ৮টায় রামগঞ্জ বাস টার্মিনাল এলাকায় ওই ঘটনা ঘটে। রামগঞ্জ থানা পুলিশ ঐ যুবতীকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে। পরে ওই যুবতীর দায়ের করা মামলায় রামগঞ্জ থানা পুলিশের এসআই দিবাকর রায় ৩জুলাই (রবিবার) ভোররাতে চট্টগ্রাম সিএমপি ডাবল মুরিং থানার মা ও শিশু হাসপাতালের সামনে নির্মানাধীন ভবন থেকে এমরান কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত এমরান হোসেন রামগঞ্জ পৌরসভার কাজিরখিল গ্রামের:
আরও পড়ুন
রামগঞ্জে গাঁজাসহ মাদক ব্যবসায়ী রুবেল গ্রেফতার

রামগঞ্জে গাঁজাসহ মাদক ব্যবসায়ী রুবেল গ্রেফতার

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভার চিতোষী রোডের চামেলী স্টোরের সামনে পাকা রাস্তার উপর হইতে এলাকার পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ রুবেল হোসেনকে ২ কেজি গাঁজাসহ আজ শনিবার ২ জুলাই সকালে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। সুত্রে জানাযায়, রামগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে উপজেলার কলছমা গ্রামের সফি উল্যা প্রকাশ সফুর ছেলে মোঃ রুবেল হোসেন বিক্রির জন্য ২ কেজি গাঁজা নিয়ে আসে। এতে অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ এমদাদুল হকের নির্দেশে এসআই সৈয়দ দেলোয়ার হোসেন, এএসআই এম সোহরাব হোসেন সংগীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করেন। ২ কেজি গাঁজাসহ হাতেনাতে আটক করে। সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী। এছাড়াও তার বিরুদ্ধে রামগঞ্জ:
আরও পড়ুন
রায়পুরে স্কুলছাত্রীকে উত্যক্ত করায় দুই বখাটে যুবককে কারাদন্ড

রায়পুরে স্কুলছাত্রীকে উত্যক্ত করায় দুই বখাটে যুবককে কারাদন্ড

প্রদীপ কামার রায়: লক্ষ্মীপুরে রায়পুরে স্কুলছাত্রীকে উত্যক্তের ঘটনায় দুই বখাটে যুবককে এক বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২ জুলাই) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারি কমিশনার (ভূমি) এ দন্ডাদেশ দেন। দন্ডাদেশ প্রাপ্তরা হলো আহাদ হোসেন(২৩) এবং জাহিদুল ইসলাম সবুজ (১৯)। তারা উভয়ে পৌর শহরের খেজুরতলা এলাকার বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালের দিকে হালিমা (রাঃ) মহিলা দাখিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির দুইজন ছাত্রীকে মাদ্রাসায় যাওয়ার পথে আহাদ হোসেন এবং জাহিদুল ইসলাম সবুজ দুই ছাত্রীকে স্কুলে যাওয়ার পথে উত্যক্ত ও শ্লীলতাহানি করে। এর প্রতিবাদে স্থানীয় এলাকাবাসী ও ছাত্রীদের অভিবাবক উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করলে সেখানে তাৎক্ষনিক উপস্থি হন সহকারি কমিশনার ভুমি:
আরও পড়ুন
শিক্ষক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে রায়পুরে মানববন্ধন

শিক্ষক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে রায়পুরে মানববন্ধন

প্রদীপ কুমার রায়ঃ ঢাকা সাভার হাজী ইউনুছ আলী স্কুল এন্ড কলেজের প্রভাষক উৎপল কুমার সরকারকে মির্মমভাবে হত্যা ও নড়াইলে অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে গলায় জুতার মালা পড়িয়ে শিক্ষক লাঞ্চিতের প্রতিবাদে লক্ষ্মীপুরের রায়পুরে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রায়পুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ জনাব মোঃ আ ন ম নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও এলএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের সঞ্চালনায় পৌরশহরের প্রধান সড়কে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে রায়পুর উপজেলা কলেজ শিক্ষক সমিতি, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি, বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস), বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ, রায়পুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি, রায়পুর উপজেলা জমিয়তুল মোদারেসিন, উপজেলা:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.