রামগঞ্জ সরকারী হাসপাতাল পরিদর্শনে এমপি আনোয়ার খান, নিলেন রোগীদের খোঁজ-খবর

রামগঞ্জ সরকারী হাসপাতাল পরিদর্শনে এমপি আনোয়ার খান, নিলেন রোগীদের খোঁজ-খবর

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ সরকারী হাসপাতালে হঠাৎ পরিদর্শনে গিয়ে রোগীদের চিকিৎসার খোঁজ-খবর নিলেন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খান। বুধবার (১৩ জুলাই) দুপুরে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান তিনি। এ সময় হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের চিকিৎসার সার্বিক খোঁজ-খবর নেন। নানা সংকটের মধ্যেও হাসপাতালে সেবার মান সন্তোষজনক থাকায় কর্তব্যরত ডাক্তার, নার্স ও সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ জানান। একই সঙ্গে সেবার মান আরও ভাল করার তাগিদ দেন। এসময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (পরিকল্পনা অধিশাখা) মোহাম্মদ হেলাল হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: গুনময় পোদ্দার, সহকারী কমিশনার (ভূমি) মনিরা খাতুন প্রমুখ। এদিকে, শয্যার চেয়েও রোগীর সংখ্যা:
আরও পড়ুন
রামগতিতে ওয়ারেন্টভুক্ত আসামি বাদীর বসতঘর ভাঙ্গচুরসহ লুটের অভিযোগ

রামগতিতে ওয়ারেন্টভুক্ত আসামি বাদীর বসতঘর ভাঙ্গচুরসহ লুটের অভিযোগ

লক্ষ্মীপুর রামগতিতে জমিদার হাট এলাকায় ওয়ারেন্টভুক্ত আসামী চর সিতা গ্রামের আব্দুর জব্বারের ছেলের অহিদুল ইসলামে নেতৃতে অজ্ঞাতনামা ৭-৮ জন নিয়ে ১২ জুলাই (মঙ্গলবার) দুপুরে ভাই ভাই কমিনিটি সেন্টার সংলগ্ন শাহিন আলম কামালের বসতঘরে ডুকে লুটপাটসহ হামলার অভিযোগ উঠেছে। শাহিন আলম কামাল জানিয়েছেন, আমার বিদেশে যৌথ ব্যবসাসহ দেশে বিভিন্ন ব্যবসার অংশিদার হিসেবে অহিদুল ইসলামকে রাখলে বিভিন্ন সময় অর্থনৈতিক অনিয়মের দায়ে লক্ষ্মীপুর জজকোটে সিআর-২৫৯/২০২২ নং মামলা দায়ের করলে আদালত অহিদুল ইসলামের বিরুদ্ধে ০৮ জুলাই ২০২২ইং তারিখে গ্রেপতারী পরোয়ানা জারি করে, অহিদুল পলাতক থেকে বিভিন্ন সময় আমিসহ আমার পরিবারকে খুন, গুমের গুমকি দিয়ে থাকে। তারা ধারাবাহিকতায় বাসায় কোন পুরুষ না থাকায় অহিদুল ইসলাম:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে ট্রাক ও যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত ১, আহত ৭

লক্ষ্মীপুরে ট্রাক ও যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত ১, আহত ৭

লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে দাঁড়িয়ে থাকা ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও সাতজন। বুধবার (১৩ জুলাই) সকালে লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কের চরচামিতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের পরিচয় পাওয়া যায়নি। আহতরা হলেন- মনির হোসেন, সাইফুল ইসলাম,আবুল খায়ের, রয়েল, সুমাইয়া আকতার, এর মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক। তাদের সবাইকে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে লক্ষ্মীপুর থেকে ঢাকার উদ্দেশ্য ছেড়ে যায় যাত্রীবাহী বাস চরচামিতা এলাকায় পৌঁছালে বাসটি একটি দাঁড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা দেয়। গাড়ির সামনের দিকে থাকা ৭ জন আহত হয়। ঘটনাস্থলে ট্রাকের হেল্পার নিহত হয়েছে। তার নাম-পরিচয় জানা যায়নি। লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন:
আরও পড়ুন
রামগঞ্জে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংবর্ধনা

রামগঞ্জে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংবর্ধনা

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার কৃতি শিক্ষার্থীদের কে সংবর্ধনা দেওয়া হয়েছে৷ আজ মঙ্গলবার(১২জুলাই) বিকেলে রামগঞ্জ পাইলট বালিকা উচ্চবিদ্যালয় হল রুমে সম্ভাবনা রামগঞ্জ গ্রুপ ও আব্দুল মান্নান ভূঁইয়া ফাউন্ডেশনের যৌথ উদ্যোগেএই সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত আয়োজন করা হয়। সম্ভাবনা রামগঞ্জ গ্রুপের এডমিন আনোয়ার হোসেন আনুর সভাপতিত্বে এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোনাজার রশিদ, আব্দুল মান্নান ভূঁইয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ মাসুদ আলম ভূঁইয়া, রামগঞ্জে পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুরুল হক, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রভাষক(ফলিত গনিত বিভাগ) আব্দুল করিম, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রভাষক (পরিসংখ্যান:
আরও পড়ুন
রামগঞ্জে ১৫০ বছর ফুর্তির মিলনমেলার মধ্যমনি এমপি আনোয়ার খান

রামগঞ্জে ১৫০ বছর ফুর্তির মিলনমেলার মধ্যমনি এমপি আনোয়ার খান

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে নাগমুদ মাদ্রাসা অ্যালানল্মনাই এসোসিয়েশনের ১৫০ বছর ফুর্তি উপলক্ষে ‘ মিলনমেলার’ আয়োজন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে মাদ্রাসা প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে নবীন প্রবীণের এক মিলন মেলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খান। নাগমুদ মাদ্রাসা অ্যালাননাই এসোসিয়েশনের সভাপতি শফিকুল ইসলাম এর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার গোলাম রহমান রাজীবের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট শফিক মাহমুদ পিন্টু, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেলাল আহমেদ, ৩নং ভাদুর ইউপি চেয়ারম্যান মোঃ জাবেদ হোসেন, ৭নং দরবেশপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান,উপজেলা যুবলীগের আহবায়ক সৈকত মাহমুদ সামছু, উপজেলা:
আরও পড়ুন
লক্ষ্মীপুরের ১১ গ্রামে যথাযোগ্য মর্যাদায় ঈদুল আজহা উদযাপিত

লক্ষ্মীপুরের ১১ গ্রামে যথাযোগ্য মর্যাদায় ঈদুল আজহা উদযাপিত

প্রদীপ কুমার রায়ঃ সৌদি আরবের সঙ্গে মিল রেখে লক্ষ্মীপুরে ১১টি গ্রামে আজ ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। শনিবার (৯ জুলাই) সকাল ৭টায় রামগঞ্জ উপজেলার খানকায়ে মাদানিয়া কাসেমিয়া ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা রুহুল আমিন। জানা গেছে, জেলার রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও, জয়পুরা, বিঘা, বারো ঘরিয়া, হোটাটিয়া, শরশোই, কাঞ্চনপুর ও রায়পুর উপজেলার কলাকোপা ও সদর উপজেলার বশিকপুরসহ ১১টি গ্রামের প্রায় সহস্রাধিক মুসুল্লি আজ ঈদুল আজহা উদযাপন করছেন। মাওলানা ইসহাক (রা.) অনুসারী হিসেবে এসব এলাকার মানুষ পবিত্র ভূমি মক্কা ও মদিনার সঙ্গে সঙ্গতি রেখে ঈদসহ সব ধর্মীয় উৎসব পালন করে আসছে। উল্লেখ্য, এসব গ্রামের মুসুল্লিরা গত ৪৩ বছর ধরে সৌদি:
আরও পড়ুন
কমলনগরে বিদ্যালয় এমপিও হওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি মুখ

কমলনগরে বিদ্যালয় এমপিও হওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি মুখ

জুনাইদ আল হাবিব : মাধ্যমিক পর্যায়ে লক্ষ্মীপুরের কমলনগরের দক্ষিণ চর মার্টিন চৌধুরী বাজার উচ্চ বিদ্যালয় এমপিও হওয়ায় আনন্দ র‌্যালি ও মিষ্টি মুখ করা হয়েছে। শনিবার (৯জুলাই) সকালে বিদ্যালয় ম্যানেজিং কমিটির আয়োজনে স্কুল প্রাঙ্গন থেকে র‌্যালিটি বের হয়ে চৌধুরী বাজারের পূর্ব থেকে পশ্চিম বাজার প্রদক্ষিণ করে স্কুল প্রাঙ্গনে এসে র‌্যালিটি শেষ হয়। এ সময় বিদ্যালয় প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহমেদ উল্লাহ সবুজের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল ওয়াদুদ, ইউনিয়ন আ'লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মাহমুদ, ইউপি সদস্য ইমান আলী,:
আরও পড়ুন
রামগঞ্জে ১১ গ্রামে আগাম ঈদুল আযহা উদযাপন

রামগঞ্জে ১১ গ্রামে আগাম ঈদুল আযহা উদযাপন

 আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ সৌদি আরবের সঙ্গে মিল রেখে লক্ষ্মীপুরে রামগঞ্জে ১১টি গ্রামে শনিবার (০৯ জুলাই) ঈদুল আযহা উদযাপিত হচ্ছে। জেলার রামগঞ্জ উপজেলার নোয়াগঁাও, জয়পুরা, বিঘা, বারো ঘরিয়া, হোটাটিয়া, শরশোই, কাঞ্চনপুরসহ ১১টি গ্রামের প্রায় সহস্রাধিক মুসল্লি আজ ঈদুল আযহা উদযাপন কছেন। সকাল ৭টায় রামগঞ্জ উপজেলার খানকায়ে মাদানিয়া কাসেমিয়া ঈদগাহে ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা রুহুল আমিন। মাওলানা ইসহাক (রা.) অনুসারী হিসেবে এসব এলাকার মানুষ পবিত্র ভূমি মক্কা ও মদিনার সঙ্গে সঙ্গতি রেখে ঈদসহ সব ধর্মীয় উৎসব পালন করে আসছে। এসব গ্রামের মুসল্লিরা গত ৪৪ বছর যাবত সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আযহা উদযাপন করে আসছেন।
আরও পড়ুন
লক্ষ্মীপুরে কৃষকলীগ নেতা মিজান ভূঁইয়ার ঈদ উপহার বিতরণ

লক্ষ্মীপুরে কৃষকলীগ নেতা মিজান ভূঁইয়ার ঈদ উপহার বিতরণ

লক্ষ্মীপুর প্রতিনিধি: শুধু আওয়ামীলীগ, যুবলীগ কিংবা কৃষকলীগ নয়, দলের নেতাকর্মীদের বাইরেও বিএনপি-জামায়াত জাতীয় পার্টিসহ দলমত নির্বিশেষে ইউনিয়নের সকল পর্যায়ের অসহায় গরীব দুস্থদের ঈদ উপহার দিলেন সদর উপজেলা কৃষকলীগ আহবায়ক ও বাঙাখা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী মোঃ মিজানুর রহমান ভুঁইয়া। শুক্রবার সকালে আমান উল্যাপুর নিজ বাড়ীতে অতীতের ন্যয় ঈদুল আজহার উপহার হিসেবে ৩ হাজার শাড়ী লুঙ্গি ও পাঞ্জাবি বিতরণ করেন তিনি। একই সাথে ইউনিয়ন আওয়ামীলীগ,যুবলীগ,কৃষকলীগ ছাত্রলীগসহ দলের বিভিন্ন ইউনিটের দায়িত্বশীলদের মাধ্যমে বিতরণ করা হয় এসব ঈদ উপহার। বিতরণকালে মিজান ভূঁইয়া বলেন, ইউনিয়ন আমাদের, মানুষ গুলোও আমাদের। কে বিএনপি কে আওয়ামীলীগ সে চিন্তা না করে কে অসহায় গরীব দুস্থ, কার শাড়ী লুঙ্গি:
আরও পড়ুন
রামগঞ্জে ভেকু মেশিন দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর ॥ লুটপাট

রামগঞ্জে ভেকু মেশিন দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর ॥ লুটপাট

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগঞ্জে গভীর রাতে জাকির ভ্যারাইটিহজ ষ্টোর নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান ভেকু মেশিন দিয়ে ভাংচুর করে লুটপাট চালিয়েছে সন্ত্রাসী বাহিনী। দুধরাজপুর সাইর বাড়ির আবুল কালাম ভূইয়ার ছেলে কামাল হোসেন সহেল, হিরাপুর গ্রামের শেখের বাড়ির নুরুল হকের ছেলে মাহবুবুর রহমান শেখ ও তার ভাই মাসুম শেখের নেতৃত্বে ২০/২৫ জনের একটি অস্ত্রধারী বাহিনী বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় উপজেলার ৯নং ভোলাকোট ইউনিয়নের দুধরাজপুর অলি বাড়ির সংলগ্ন পাটোয়ারী বাজার মার্কেটে জাকিরের ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর চালায়। তাৎক্ষনিক সন্ত্রাসীদের হাত থেকে ব্যবসায়ী স্বামী জাকির হোসেনকে উদ্ধার করতে স্ত্রী সকিনা বেগম ডাকাত বলে চিৎকার দিলে মুখোশ পরা সন্ত্রাসীরা অস্ত্র ঠেকিয়ে ভয়ভীতি প্রদর্শন করে:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.