আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ
বাংলাদেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার কৃতি শিক্ষার্থীদের কে সংবর্ধনা দেওয়া হয়েছে৷
আজ মঙ্গলবার(১২জুলাই) বিকেলে রামগঞ্জ পাইলট বালিকা উচ্চবিদ্যালয় হল রুমে সম্ভাবনা রামগঞ্জ গ্রুপ ও আব্দুল মান্নান ভূঁইয়া ফাউন্ডেশনের যৌথ উদ্যোগেএই সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত আয়োজন করা হয়।
সম্ভাবনা রামগঞ্জ গ্রুপের এডমিন আনোয়ার হোসেন আনুর সভাপতিত্বে এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোনাজার রশিদ, আব্দুল মান্নান ভূঁইয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ মাসুদ আলম ভূঁইয়া, রামগঞ্জে পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুরুল হক, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রভাষক(ফলিত গনিত বিভাগ) আব্দুল করিম, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রভাষক (পরিসংখ্যান বিভাগ) সোহেল মাহমুদ, দৈনিক লাখো কণ্ঠের সম্পাদক ফরিদ আহমেদ বাঙ্গালী, রামগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন জাহাঙ্গীর সহ প্রমুখ।
অনুষ্ঠানে অতিথিরা সম্ভাবনার রামগঞ্জ গ্রুপ ও আব্দুল মান্নান ভূঁইয়া ফাউন্ডেশন এর উত্তরোত্তর সাফল্য কামনা করেন। এবং আগামীতেও এমন মহৎ উদ্যোগ নেওয়ার জন্য ধন্যবাদ জানান৷
