জাতীয়

লক্ষ্মীপুরে বিশিষ্টজনদের কবর জিয়ারত করেছেন আ.স.ম আবদুর রব

লক্ষ্মীপুরে বিশিষ্টজনদের কবর জিয়ারত করেছেন আ.স.ম আবদুর রব

রামগতি প্রতিনিধি: ৭দিন ব্যাপী সফরে এসে লক্ষ্মীপুরের রামগতিতে বিশিষ্ট ব্যক্তিত্বেদের কবর জেয়ারত করেছেন স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলক, সাবেক মন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আসম আবদুর রব। ৫এপ্রিল (মঙ্গলবার) সকালে নিজ বাসভবন থেকে যাত্রা করে স্বেচ্ছাসেবক দলের প্রয়াত সভাপতি মরহুম শফিউল বারী বাবু, মরহুম ওসি নাজিম উদ্দিন, সামাজিক ব্যক্তিত্ব মরহুম আবদুল্যাহ মাষ্টার, রামগতি পৌরসভার সাবেক মেয়র মরহুম আজাদ উদ্দিন চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী মোসলেহ উদ্দিন খন্দকার, ৪নং চর আলেকজান্ডার ইউনিয়নের চেয়ারম্যান মরহুম অধ্যাপক আনোয়ার হোসেন, চর বাদাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম হারুন অর রশিদ মোল্লা, খুরশিদ আলম সেকান্তরি (ডিলার) সহ প্রয়াত প্রমুখ ব্যক্তিবর্গের কবর জেয়ারত করেন। এ সময় তাঁর সাথে:
আরও পড়ুন
নরসিংদীতে ক্রমেই বাড়ছে ডায়রিয়ায় আক্রান্ত রোগী

নরসিংদীতে ক্রমেই বাড়ছে ডায়রিয়ায় আক্রান্ত রোগী

মোঃ মোবারক হোসেন, প্রতিনিধি নরসিংদী নরসিংদীতে অব্যাহতভাবে বেড়ে চলেছে ডায়রিয়ার প্রকোপ। গত তিন সপ্তাহে আক্রান্তের হার বিগত যেকোন সময়ের চেয়ে অনেক বেশি দেখা গেছে। মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে চতুর্থ সপ্তাহ পর্যন্ত সময়ের মধ্যে জেলার সবকটি সরকারী হাসপাতালে ডায়রিয়ার চিকিৎসা নিয়েছেন ৩ হাজারেরও বেশি মানুষ। এছাড়াও এই সময়ের মধ্যে জেলায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছেন এক শিশুসহ তিনজন। একসঙ্গে এত রোগীকে চিকিৎসা দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে জেলার স্বাস্থ্য বিভাগকে। সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের অধিকাংশকেই চিকিৎসা দেওয়া হয়েছে ১০০ শয্যা বিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতাল ও নরসিংদী সদর হাসপাতালে। তবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসা নিতে আসা রোগীর:
আরও পড়ুন
ডাকাতির মামলার খরচ চালাতে বারবার ডাকাতি

ডাকাতির মামলার খরচ চালাতে বারবার ডাকাতি

মোঃ মোবারক হোসেন, প্রতিনিধি নরসিংদী ডাকাতি করতে গিয়ে গ্রেপ্তার হয়ে যেতে হয় জেলে। তারপর মোটা অংকের টাকা খরচ করে নিতে হয় মামলার জামিন। সেই টাকা উসুল করতে আবারও সদস্য যোগাড় করে শুরু করে ডাকাতি। এমন তথ্য দিয়েছে বিভিন্ন থানায় ডাকাতি ও হত্যাসহ ৯টি মামলার আসামী ইয়াকুব। সোমবার (৪ ঠা এপ্রিল) ভোরে নরসিংদী শহরের আরশীনগর রেল ক্রসিংয়ে ডাকাতির প্রস্তুতির সময় তাকে সহযোগীসহ গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো, নরসিংদীর পলাশ উপজেলার রামপুর এলাকার মৃত মোতালিব মিয়ার ছেলে ইয়াকুব (৩৫), চাদঁপুর জেলার ফরিদগঞ্জ থানার উত্তর হাসা এলাকার হেদু মিয়ার ছেলে শাহজাহান (৩২), ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার রুহিপাগারিয়া এলাকার শাহিন মিয়ার ছেলে সোহাগ:
আরও পড়ুন
ছুটি বেড়েছে স্কুল-কলেজের

ছুটি বেড়েছে স্কুল-কলেজের

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হয়েছে। এসব প্রতিষ্ঠানে আগামী ২০ এপ্রিল পর্যন্ত ক্লাস চলবে। আজ সোমবার (৪ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রমজানে এসব শিক্ষাপ্রতিষ্ঠানে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে।
আরও পড়ুন
লক্ষ্মীপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

লক্ষ্মীপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

লক্ষ্মীপুর সদর উপজেলার চররমনী মোহনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়। মারা যাওয়া শিশুরা একই বাড়ির শরীফ হোসেনের ছেলে ইয়াছিন (৫) ও আবুল কালামের ছেলে পিয়াম (৫)। আজ সোমবার (৪ এপ্রিল) দুপুরে উপজেলার মধ্য চররমনী মোহন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাদের মৃত্যুতে এলাকা ও পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। পরিবার সূত্র জানিয়েছে, দুপুরে বাড়ির উঠানে খেলছিল শিশু ইয়াছিন আরাফাত ও পিয়াম হোসেন। কিছুক্ষণ পরে পরিবারের সদস্যরা তাদের দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে। একপর্যায়ে বাড়ির পুকুরে দুই শিশুর মরদেহ ভাসতে দেখেন তারা। পরে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল:
আরও পড়ুন
পানির অপচয় রোধ করতে বললেন প্রধানমন্ত্রী

পানির অপচয় রোধ করতে বললেন প্রধানমন্ত্রী

আজ সোমবার বিশ্ব পানি দিবস-২০২২ উপলক্ষে পানিসম্পদ মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হোন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা । তিনি বলেন পানির অপচয় রোধ করতে হবে। আমাদের যে পানিসম্পদ আছে, সেটার যত্ন নিয়ে ভবিষ্যত প্রজন্মের ব্যবহার উপযোগী রাখতে হবে। প্রধানমন্ত্রী আরো বলেন, বৃষ্টির পানি ভূগর্ভে যাওয়ার ব্যবস্থা রাখতে হবে। সব জায়গায় সিমেন্ট দিয়ে বন্ধ করে দিলে হবে না। ভূগর্ভের পানির চেয়ে ভূ-উপরস্থ পানির ব্যবহার বাড়াতে হবে। আশপাশের জলাধারে বৃষ্টির পানি সংরক্ষণের ব্যবস্থা রাখতে আহ্বান জানান।
আরও পড়ুন
দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষে আহত ৩০

দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষে আহত ৩০

সাজ্জাদ হোসেন সাজু, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সালথায় একটি ব্যাটারিচালিত অটোরিকশা আটকের ঘটনায় সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। এসময় বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। গতকাল রোববার (৩ এপ্রিল) দিনগত রাত ১০টা থেকে আড়াইটা পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষ চলে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানায়, উপজেলার গট্টি ইউনিয়নের কয়েকটি এলাকায় গভীর রাত পর্যন্ত এ সংঘর্ষ চলে। ইউনিয়নের মাদরাসা মোড় এলাকা থেকে শুরু হওয়া এ সংঘর্ষ কানাইড়, চালতা তলা ব্রিজ ও ঝুঁনাখালী এলাকায় ছড়িয়ে পড়ে। গট্টি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাবিবুর রহমান লাবলু বলেন, ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) নুরু মাতুব্বরের লোকজন পাশের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) পারভেজ:
আরও পড়ুন
সিরাজগঞ্জে আটক জামায়াত ও শিবিরের শীর্ষ ১৫ নেতাকর্মী

সিরাজগঞ্জে আটক জামায়াত ও শিবিরের শীর্ষ ১৫ নেতাকর্মী

ইমরান হোসাইন, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমীর ও জেলা ছাত্রশিবিরের সভাপতি-সেক্রেটারীসহ শীর্ষ ১৫ নেতাকর্মীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ১০ ককটেল উদ্ধার করা হয়। রোববার (৩ এপ্রিল) রাতে শহরের সয়াধানগড়া মধ্যপাড়া মহল্লায় দারুল ইসলামী একাডেমিতে গোপন বৈঠকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। আটক নেতারা হচ্ছেন, জেলা জামায়াতের আমির মোঃ শাহীনূর আলম (৫০), জেলা ছাত্র শিবিরের সভাপতি তরিকুল ইসলাম (২৪), সেক্রেটারি জেনারেল আলহাজ উদ্দিন (২৪), অফিস সম্পাদক আজিজুল হক (২২), সাবেক সভাপতি ইমরান হোসেন (২৫), শিবির নেতা রেজায়ানুল্লাহ সোয়েব (১৯), মনিরুল ইসলাম (২৫), আলামিন হোসেন (২২), শরীফুল ইসলাম (২৪), আইয়ুব আলী (২২), আবু বকর খান (২৩), আব্দুস:
আরও পড়ুন
নরসিংদীতে সোনার বাংলা সমবায় কটন মিলস লিঃ ব্যবস্থাপনা কমিটির নির্বাচন ও বিশেষ সাধারণ সভা

নরসিংদীতে সোনার বাংলা সমবায় কটন মিলস লিঃ ব্যবস্থাপনা কমিটির নির্বাচন ও বিশেষ সাধারণ সভা

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি নরসিংদীর মাধবদীতে সোনার বাংলা সমবায় কটন মিলস লিঃ এর ব্যবস্থাপনা কমিটির ত্রিবার্ষিক নির্বাচন ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (৩রা এপ্রিল) নরসিংদীর মাধবদীতে সোনার বাংলা কটন মিলস লিঃ এর প্রধান কার্যালয়ের সামনে এ সভা অনুষ্ঠিত হয়। সোনার বাংলা কটন মিলস লিঃ এর অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও নরসিংদী আঞ্চলিক সমবায় প্রশিক্ষণ ইন্সটিটিউট এর অধ্যক্ষ-উপ নিবন্ধক মোঃ আশরাফুল ইসলাম এর সঞ্চালনায় নির্বাচন ও বিশেষ সাধারণ সভায় সভাপতিত্ব করেন নির্বাচন কমিটির সভাপতি ও ঢাকা বিভাগীয় সমবায় কার্যালয়ের যুগ্ম নিবন্ধক মোঃ রিয়াজুল কবীর। তিনি তার বক্তব্য বলেন,আজকে বিশেষ সাধারণ সভার আয়োজন করা হয়েছে নির্বাচনী ফলাফল ঘোষণা করার:
আরও পড়ুন
তজুমদ্দিনে বাড়ছে সূর্যমুখী ফুলের চাষ, স্বাবলম্বী হওয়ার স্বপ্ন চাষিদের

তজুমদ্দিনে বাড়ছে সূর্যমুখী ফুলের চাষ, স্বাবলম্বী হওয়ার স্বপ্ন চাষিদের

রুবেল চক্রবর্তী,তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি ভোলার তজুমদ্দিনে প্রতি বছরই বাড়ছে সূর্যমুখীর চাষ। অনুকূল আবহাওয়ার পাশাপাশি মাটি উপযোগী থাকায় রয়েছে ভালো ফলনের সম্ভাবনা।ফলে দিন দিন সূর্যমুখী চাষে ঝুঁকছেন এ উপজেলার কৃষকরা। এদিকে গাছে ফুল আসার সাথে সাথেই দর্শনার্থীর আগমনে তৈরি হচ্ছে কৃষি পর্যটনের সুযোগ। ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নে বিস্তীর্ণ মাঠজুড়ে এখন সূর্যমুখীর হাসি। বাজার মূল্য ও চাহিদা ভালো থাকায় তজুমদ্দিনে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে সূর্যমুখী চাষ। কম পরিশ্রম ও কম খরচে বেশি লাভ পাওয়ায় আসায় কৃষকেরা সূর্যমুখী চাষের দিকে ঝুঁকছেন। সূর্যমুখীর উৎপাদন বিগত সময়ের চেয়েও এবছর বেশী। কোনরকম পোকা মাকড়ের আক্রমন না থাকায় এবার দিগুন লাভের আশা করছেন তারা। এক:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.