লক্ষ্মীপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

শেয়ার

লক্ষ্মীপুর সদর উপজেলার চররমনী মোহনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়। মারা যাওয়া শিশুরা একই বাড়ির শরীফ হোসেনের ছেলে ইয়াছিন (৫) ও আবুল কালামের ছেলে পিয়াম (৫)।

আজ সোমবার (৪ এপ্রিল) দুপুরে উপজেলার মধ্য চররমনী মোহন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাদের মৃত্যুতে এলাকা ও পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

পরিবার সূত্র জানিয়েছে, দুপুরে বাড়ির উঠানে খেলছিল শিশু ইয়াছিন আরাফাত ও পিয়াম হোসেন। কিছুক্ষণ পরে পরিবারের সদস্যরা তাদের দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে।

একপর্যায়ে বাড়ির পুকুরে দুই শিশুর মরদেহ ভাসতে দেখেন তারা। পরে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মো. আনোয়ার হোসেন জানান, হাসপাতালে আনার আগেই শিশু দুটি মারা গেছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.