জাতীয়

লক্ষ্মীপুরে অস্ত্রসহ গ্রেফতার ১

লক্ষ্মীপুরে অস্ত্রসহ গ্রেফতার ১

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগঞ্জে অস্ত্রসহ একজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। রোববার (৩ এপ্রিল) দুপুরে বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেন টিটো। তিনি জানান, গোপন তথ্যে ভিত্তিতে শনিবার (২ এপ্রিল) দিনগত রাতে রামগঞ্জ উপজেলার পৌরসভার শিশুপার্ক এলাকা থেকে হাফিজকে দেশীয় তৈরি একটি এলজি বন্দুকসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হাফিজ আহাম্মদ (৩০) তিনি ভাদুর ইউনিয়নের কেথুড়ী উত্তরগ্রামের সিরাজ মোল্লা ছেলে। তার বিরুদ্ধে আদালতে চারটি মামলা বিচারাধীন।
আরও পড়ুন
গাইবান্ধা সরকারি শিশু পরিবারের নতুন ভবন নির্মাণের উদোগ নেই

গাইবান্ধা সরকারি শিশু পরিবারের নতুন ভবন নির্মাণের উদোগ নেই

রওশন আলম পাপুল, গাইবান্ধা প্রতিনিধি প্রায় ৯ বছর ধরে গাইবান্ধা সরকারি শিশু পরিবারের (বালক এতিমখানা) আবাসিক ভবন ঝুঁকিপূর্ণ হলেও নতুন ভবন নির্মাণের কোন উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছে না। ফলে আবাসন সংকটে একেক কক্ষে তিন থেকে চারজন এতিম শিশুকে গাদাগাদি করে থাকতে হচ্ছে। এতে করে চরম অস্বস্তিতে থাকায় পড়াশোনায় বিগ্ন ঘটা ও স্বাস্থ্যগতসহ নানান সমস্যায় ভুগছে এতিম শিশুরা। গাইবান্ধা সরকারি শিশু পরিবার (বালক) সূত্রে জানা গেছে, জেলা শহরের প্রফেসর কলোনীতে এতিম শিশুদের থাকার জন্য দুই তলাবিশিষ্ট একটি আবাসিক (ডরমেটরি) ভবন নির্মাণ করা হয় ১৯৭৪ সালে। ১০০ আসনবিশিষ্ট এই শিশু পরিবারে এতিম শিশু রয়েছে ৭৯ জন। ২০১৩ সালের ৫ জুন তৎকালীন জেলা:
আরও পড়ুন
কাল থেকে রোজা শুরু, চাঁদ দেখা গেছে

কাল থেকে রোজা শুরু, চাঁদ দেখা গেছে

দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল রবিবার থেকে শুরু হচ্ছে রোজা। সে হিসেবে আজ শনিবার রাতেই তারাবিহ নামাজ পড়বেন ধর্মপ্রাণ মুসল্লিরা। রোজা রাখতে শেষরাতে প্রথম সেহরিও খাবেন তারা। শনিবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় নেয়া হয় এ সিদ্ধান্ত। সভায় সভাপতিত্ব করেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।
আরও পড়ুন
নরসিংদীতে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

নরসিংদীতে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি পবিত্র মাহে রমজান উপলক্ষে নরসিংদীতে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ শনিবার (২রা এপ্রিল) দুপুর ২টায় নরসিংদী শহরের ব্রাক্ষন্দী এলাকায় সামাজিক সংগঠন আলোকিত নরসিংদীর উদ্যোগে অর্ধশতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান, নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ড.মশিউর রহমান মৃধা, নরসিংদী ডায়াবেটিকস হাসপাতালের পরিচালক রাসেল বিন হাসনাত, দৈনিক খোঁজ খবর পত্রিকার সম্পাদক মনজিলে মিল্লাত,আবেদ টেক্সটাইল এর পরিচালক মাহবুবুর রহমান মনির, ঠিকাদার কাইয়ুম মিয়া ও আলোকিত নরসিংদীর সভাপতি আবদুল্লাহ আল মামুন রাসেল প্রমুখ। নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ড.মশিউর রহমান:
আরও পড়ুন
রামগতিতে সংখ্যা লঘুসহ আহত-২

রামগতিতে সংখ্যা লঘুসহ আহত-২

রিয়াজ মাহমুদ বিনু, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতিতে আলেকজান্ডার জারির ধোনা সুইস গেইড এলাকায় আব্দুল সহিদ (৬০), ও সংখ্যলঘু ইন্দ্রজিৎ চন্দ্রশীল (৪৫) কে অতর্কিত হামলা করে সভাপতি পদে পরাজিত প্রার্থীর লোকজন। শনিবার সকাল ১১টায় রামগতি উপঝেলার জারির ধোনা সুইস গেডে এ ঘটনা ঘটে। আব্দুল সহিদ উক্ত ইউনিয়নের বালুর চর এলাকার সুজন গ্রামের ৩ ওয়ার্ডের মৃত খলিলুর রহমান এর ছেলে এবং ইন্দ্রজিৎ একই এলাকার মৃত নিমাই চন্দ্র শীল এর ছেলে। স্থানীয় সুত্রে জানাযায়, গত ৩০ শে মার্চ ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলন হয়। এই সম্মেলনে ইউনিয়ন কাউন্সিলদের এর ভোটে ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়। সভাপতি পদে নির্বাচন করে মোঃ আমজাদ হোসেন:
আরও পড়ুন
অটিজম আক্রান্ত শিশুর প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে: শেখ হাসিনা

অটিজম আক্রান্ত শিশুর প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে: শেখ হাসিনা

আজ বিশ্ব অটিজম সচেতনতা দিবস । শনিবার দিবসটি পালন উপলক্ষে সমাজকল্যাণ মন্ত্রণালয় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২ এপ্রিল বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। অটিজম আক্রান্ত শিশুর প্রতিভা বিকাশের সুযোগ করে দিয়ে তাদের সমাজের মূলধারায় অন্তর্ভুক্ত করতে পরিবার, শিক্ষক ও সরকারি কর্মকর্তাদের অনুরোধ জানান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরো বলেন, ‘তাদের লুকায়িত সুপ্ত প্রতিভা বের করে আনতে হবে, তাদের প্রতিভা বিকাশের সুযোগ করে দিতে হবে; যাতে করে তারা সমাজের কাজে আসে, জীবনকে সুন্দর করতে পারে। কেউ যেন তাদের বাবা-মার জন্য বোঝা মনে না করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি এই অনুষ্ঠানে সংযুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।
আরও পড়ুন
নরসিংদী ভেলানগর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি আব্দুল আউয়াল,সম্পাদক রায়হান

নরসিংদী ভেলানগর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি আব্দুল আউয়াল,সম্পাদক রায়হান

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি নরসিংদী পৌর শহরের ভেলানগর বাজার বণিক সমিতির নির্বাচন শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। শুক্রবার (১লা এপ্রিল) সকাল ৮টা থেকে শুরু হয়ে একটানা বিকাল ৪টা পর্যন্ত চলে এ ভোট গ্রহন। দীর্ঘ আড়াই ঘন্টা ভোট গণনা শেষে ৩ বছর মেয়াদী বণিক সমিতির এই নির্বাচনে সভাপতি পদে আব্দুল আউয়াল ৩০১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ কামাল হোসেন পেয়েছেন ২৩৩ ভোট। সাধারণ সম্পাদক পদে ৩৪৫ ভোট পেয়ে রায়হান আহম্মেদ বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাইফুল ইসলাম জসি পেয়েছেন ১২২ ভোট। এছাড়া সহ-সভাপতি পদে ইউসুফ হাসান ২৮৭ ভোট, সহসাধারণ সম্পাদক পদে মোঃ ফারুক ভূইয়া ২৮৮ ভোট,:
আরও পড়ুন
৬৩ বছর পর খেলার মাঠ, শাহজাদপুরের লক্ষীমতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে

৬৩ বছর পর খেলার মাঠ, শাহজাদপুরের লক্ষীমতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে

ইমরান হোসাইন, সিরাজগঞ্জ প্রতিনিধি সিরাজগঞ্জে ৬৩ বছর পর খেলার মাঠ পেল শাহজাদপুরের লক্ষীমতি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখন বিদ্যালয়ের ছেলে মেয়েরা হই হুল্লোড় করে খেলছে, দৌড়াচ্ছে, এলাকাবাসীও চলাচলের উপযুক্ত পরিবেশ পেয়ে উচ্ছ্বসিত। শাহজাদপুর উপজেলার পুকুরপাড় লক্ষীমতি সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৯৪১ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর হতে শুধু বিদ্যালয়ের ভবনটি দাড়িয়ে ছিল কয়েকটি পায়ের উপরে। ভবনের নিচে এবং তিনপাশে পচা পানি দিয়ে পূর্ন ছিল। ছেলে মেয়েদের খেলাধুলার কোন জায়গা ছিল না। বিদ্যালয়ের মাঠের জন্য মাটি ভরাট করে দেয়ার ব্যাপারে ৬৩ বছরে অনেক প্রতিশ্রুতি পেয়েছে বিদ্যালয় কতৃপক্ষ, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। কেউ করে দেয়নি। গত ২ নভেম্বর ২০২১ তারিখে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের উপ-নির্বাচনে:
আরও পড়ুন
শিক্ষার্থী সমিতি, পাঁচবিবির মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

শিক্ষার্থী সমিতি, পাঁচবিবির মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

জয়পুরহাট প্রতিনিধি: প্রতি বছরের ন্যায় শিক্ষার্থী সমিতি, পাঁচবিবি মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করেছে। শুক্রবার সকাল ৯ টায় শিক্ষার্থী পাঁচবিবির তিনমাথা কামার পট্টির ভিতর সমিতির নিজস্ব অফিস প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের গৃহিত সকল কর্মসূচী। শিক্ষার্থীদের জন্য ছিল চিত্রাঙ্কাণ প্রতিযোগীতা, কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তব্য ও রচনা প্রতিযোগীতা। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন পাঁচবিবি উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মনিরুল শহীদ মুন্না, সভাপতিত্ব করেন জনাব ড. আজমল হোসেন মন্ডল, সভাপতি, শিক্ষার্থী সমিতি, পাঁচবিবি। অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্ঠা জনাব এ্যাডভোকেট মাফিজুল ইসলাম, প্রভাষক রবিউল ইসলাম, রফিকুল ইসলাম, কার্যকরী কমিটির সহ-সভাপতি ফিরোজ হোসেন ফাইন,:
আরও পড়ুন
রোজায় ক্লাস কমানোর ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী

রোজায় ক্লাস কমানোর ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী

আজ শুক্রবার (১ এপ্রিল) বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে এক সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ক্লাস কমানোর ইঙ্গিত দিয়েছেন । তিনি বলেন, দুই বছর শ্রেণিকক্ষে ক্লাস হয়নি। এখন শ্রেণিকক্ষে ক্লাস করতে না পারলে শিক্ষার্থীরা তাদের সিলেবাস শেষ করতে পারবে না। ডা. দীপু মনি আরো বলেন, সরকার রোজায় প্রাথমিকে ক্লাস ২০ রোজা এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ক্লাস ২৪ রোজা পর্যন্ত ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকেও প্রাথমিকের মতোই ২০ রোজা পর্যন্ত ক্লাস নেওয়া হতে পারে।
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.