পূর্ব শত্রুতার জেরে দোকানীর উপর হামলা :আহত-২, দোকান ভাংচুর, থানায় অভিযোগ
জামান আরিফ, কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে পিতা পুত্রের উপর হামলা ও দোকান ভাংচুর এবং লুটপাটের ঘটনা ঘটেছে। জানা যায়,কুষ্টিয়া জেলার দৌলতপুর থানা এলাকার খলিসাকুন্ডি বাজারের ফল ব্যবসায়ী (সজিব স্টোর) এর মালিক সুরুজ মিয়া(৩৫) ও তার পিতা মোঃ ইদ্রিস আলী (৬০) কে বেধড়ক পিটিয়ে গুরুতর আহতের অভিযোগ উঠেছে একই এলাকার (১) মোঃ মিনারুল ইসলাম (৫০),পিতা:মৃত ইসমাইল মন্ডল, (২) মো:ইশান (২৭), (৩) মোঃইমন (৩০) উভয় পিতা মোঃ মিনারুল ইসলাম, (৪) মোঃ আসাদুল (৪৮) পিতাঃ মো: সামসুদ্দিন মন্ডল, (৫) কলিংস (২৫), (৬) মোঃ শেরেকুল(২৬) এর বিরুদ্ধে। ৬ নং বিবাদী শেরেগুল কে কিছুদিন আগে মাদকসহ ডিবি পুলিশের হাতে আটক হন।:
