সেরা গণিতজ্ঞদের স্বর্ণ পদক দিয়েছে এ.এফ. মুজিবুর রহমান ফাউন্ডেশন
সাজ্জাদ হোসেন সাজু, ফরিদপুর প্রতিনিধি বর্ণিল অনুষ্ঠানের মধ্য দিয়ে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে গণিতে শ্রেষ্ঠ ফল অর্জনকারী ২ জন শিক্ষার্থীকে স্বর্ণপদক ও নগদ অর্থ পুরস্কার প্রদান করেছে শিক্ষাব্রতী দাতব্য প্রতিষ্ঠান এ.এফ. মুজিবুর রহমান ফাউন্ডেশন। আজ গতকাল ২৯মার্চ দুপুরে সরকারি রাজেন্দ্র কলেজের শহর শাখায় স্বর্ণপদক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজেন্দ্র কলেজের গণিত বিভাগের প্রধান অধ্যাপক কাজী বেলায়েত হোসেনের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক অসীম কুমার সাহা, বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর মহিলা পরিষদের সভাপতি অধ্যাপক শিপ্রা রায়, এ.এফ. মুজিবুর রহমান ফাউন্ডেশনের প্রতিনিধি লোনা টি. রহমান প্রমুখ। কলেজের গণিত বিভাগের শিক্ষক:
