মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও স্বাধীনতা দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২৯ মার্চ) সন্ধায় নরসিংদী প্রেসক্লাব অডিটোরিয়াম মিলনায়তনে এ সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠিত হয়।
নরসিংদী প্রেসক্লাবের আয়োজনে ও নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু নইম মোহাম্মদ মারুফ খান, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নরসিংদী ও প্রধান উপদেষ্টা নরসিংদী প্রেসক্লাব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী আশরাফুল আজীম (পিপিএম) পুলিশ সুপার নরসিংদী, ডা: মো: নূরুল ইসলাম, সিভিল সার্জন নরসিংদী, আমজাদ হোসেন বাচ্চু, মেয়র নরসিংদী পৌরসভা, আবদুল মোতালিব পাঠান, সভাপতি সেক্টর কমান্ডার’স ফোরাম’৭১, নরসিংদী শাখা, ড. মশিউর রহমান মৃধা, অধ্যক্ষ, নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজ ও সভাপতি, নকশিস। এসময়ে স্বাগত বক্তব্য রাখেন মোঃ হুমায়ন কবির শাহ, সাধারণ সম্পাদক, নরসিংদী প্রেসক্লাব। এছাড়াও জেলা পর্যায়ের সকল মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
