মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ৭ মার্চের ভাষণে বাঙালিদের সম্পর্কে বলেছিলেন যে তাদের কেউ দাবায়ে রাখতে পারবা না। বাঙালিদের কেউ দাবিয়ে রাখতে পারে না, পারবে না।
আমরা যদি ইচ্ছা করি, অসাধ্য সাধন করতে পারি। নয় মাসের মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করে আমরা তা প্রমাণ করেছি। আজকে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু আমরা নির্মাণ করেছি এবং তার কাজ প্রায় সম্পন্ন। আমি জাতির কাছে কৃতজ্ঞ, তাদের সাহসী ভূমিকা এবং তাদের সমর্থন পেয়েছি বলেই পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব হয়েছে। আন্তর্জাতিক বন্ধুপ্রতিম দেশগুলোও আমাদের সমর্থন দিয়েছে।’
আজ মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে শরীয়তপুরে জাজিরায় সেনানিবাসের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘সেতু নির্মাণ শুধু না, এর নিরাপত্তা বিধান আমাদের একান্তভাবে প্রয়োজন। সেই নিরাপত্তা বিধানের জন্যই আমরা ব্যবস্থা নিয়েছি।’
