চরসুলতানপুর উচ্চ বিদ্যালয়ের পুরস্কার বিতরণ

শেয়ার

সাজ্জাদ হোসেন সাজু, ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের চরভদ্রাসনের চরসুলতানপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (৩১ মার্চ) বৃহস্পতিবার দুপুরে প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো: ইলিয়াস বেগ নান্নুর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এবং বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা কবির ত্রাপা, বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডা: মো: মহসিন বেগ, গাজীরটেক ইউনিয়নের চেয়ারম্যান মো: ইয়াকুব আলী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল কালাম বেগ, শিল্পপতি মো: শামসুল হক বেগ, মো: জাফর বেগ।
পুরস্কার বিতরণ শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশ গ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডা: মো: মহসিন বেগ ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত প্যত্যেক শ্রেণির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীর শিক্ষার্থীর বেতন এবং প্রত্যেক শ্রেণির ৭জন দরিদ্র কিন্তু মেধাবী শিক্ষার্থীদের বেতনসহ অন্যান্য খরচ তিনি বহণ করার ঘোষণা দিয়েছেন।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.