প্রতি বছরের মতো রমজান মাস আসলেই কিছু পণ্যের দাম বাড়তে থাকে। এবছরও ঘটেনি তার কোন ব্যতিক্রম ।
গত সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে সবজি, মুরগি, চিনি ও পেঁয়াজের। এছাড়া অপরিবর্তিত রয়েছে অন্যান্য পণ্যের দাম।
রমজান মাসকে সামনে রেখে বাজারে দাম বেড়েছে সবজির। প্রতি কেজিতে বেড়েছে ১০ থেকে ২০ টাকা।
বাজারে প্রতিকেজি টমেটো বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা, শিম বিক্রি হচ্ছে ৫০ টাকা, (গোল) বেগুন ৬০ টাকা, (লম্বা) বেগুন ৭০ টাকা, ফুল কপি প্রতি পিস ৫০ টাকা, করলা ৮০ টাকা, গাজর প্রতি কেজি ৫০ থেকে ৬০ টাকা, চাল কুমড়া পিস ৪০ টাকা, প্রতি পিস লাউ আকারভেদে বিক্রি হচ্ছে ৮০ টাকায়, মিষ্টি কুমড়ার কেজি ৪০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, পটল ৮০ টাকা, ঢেঁড়স ৮০ টাকা, মুলা ৪০ টাকা, শালগম ৪০ টাকা, কচুর লতি ৬০ টাকা, পেঁপের কেজি ৪০ টাকা, বটবটির কেজি ৮০ টাকা ও শসার কেজি ৭০ থেকে ৮০ টাকা, সাজনার কেজি ১৪০ টাকা, ধুনধুলের কেজি ৬০ টাকা ও মটরশুটির কেজি ১২০ টাকা।
এক সবজি বিক্রেতা বলেন, সবজির দাম বেড়েছে। বাজারে সবজির সরবরাহ থাকলেও রমজান মাস উপলক্ষে করে পাইকাররা দাম বাড়িয়ে দিয়েছে। আমরা বেশি দামে সবজি কিনে আনছি তাই বেশি দামে বিক্রি করতেছি।
